ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ ফিক্হুস্‌ সুন্নাহ ৯. এশার সুন্নত এশার নামাযের পরে দু'রাকাত নামায যে সুন্নত, সে সম্পর্কে ইতিপূর্বে একাধিক হাদিস উল্লেখ করা হয়েছে। ১০. গায়রে মুয়াক্কাদা সুমতসমূহ . ইতিপূর্বে যে নিয়মিত সুন্নত নামাযগুলোর বিবরণ দেয়া হলো, সেগুলো আদায়ের ব্যাপারে তাকিদ করা হয়েছে । আরো কিছু সুন্নত নামাযের বিবরণ নিন্নে দেয়া যাচ্ছে, যা নিয়মিত ও প্রাত্যহিক, তবে বাধ্যতামূলক নয়, বরং এগুলোও মুস্তাহাবের পর্যায়ভুক্ত। ১. আসরের পূর্বে দু'রাকাত বা চার রাকাত : এ সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যা নিয়ে কিছু বিতর্ক থাকলেও বহু সংখ্যক সূত্রে বর্ণিত হওয়ার কারণে একটি অপরটির সমর্থক ও পরিপূরক । তন্মধ্যে ইবনে উমর বলেন : রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ সেই ব্যক্তির উপর রহমত নাযিল করুন, যে আসরের পূর্বে চার রাকাত নামায পড়ে নেয়। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, ইবনে হিব্বান, ইবনে খুযায়মা । ইবনে হিব্বান ও ইবনে খুযায়মা বলেছেন : এটি সহীহ হাদিস। অনুরূপ, আলী রা. বলেন : রসূলুল্লাহ সা. আসরের পূর্বে চার রাকাত নামায পড়তেন, এর প্রত্যেক দু'রাকাতের মাঝে আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতাদের উপর, নবীদের উপর এবং তাদের অনুসারী মুমিন ও মুসলমানদের প্রতি সালাম পাঠিয়ে ব্যবধান সৃষ্টি করতেন। -আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ, তিরমিযি । শুধু দু'রাকাত পড়ার পক্ষে একটি সাধারণ হাদিস রয়েছে, যা সকল ওয়াক্তের বেলায় প্রযোজ্য : রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক আযান ও ইকামতের মাঝখানে একটি নামায রয়েছে। ২. মাগরিবের পূর্বে দু'রাকাত নামায : বুখারি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : মাগরিবের পূর্বে নামায পড়ো, মাগরিবের পূর্বে নামায পড়ো, তারপর তৃতীয়বারে বললেন : যদি ইচ্ছা হয়। এ দ্বারা তিনি বুঝালেন, লোকেরা এটিকে নিয়মিত সুন্নত হিসেবে গ্রহণ করুক - তা তিনি পছন্দ করেননা। ইবনে হিব্বানের বর্ণনায় রয়েছে : রসূলুল্লাহ সা. মাগরিবের পূর্বে দু'রাকাত নামায পড়েছেন । মুসলিমে ইবনে আব্বাস থেকে বর্ণিত : আমরা সূর্যাস্ত যাওয়ার প্রাক্কালে দু'রাকাত নামায পড়তাম ৷ রসূলুল্লাহ সা. আমাদেরকে দেখতেন। আদেশও করতেননা, নিষেধও করতেননা । হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : সামগ্রিকভাবে সকল প্রমাণাদি থেকে মনে হয়, ফজরের সুন্নতের মতো এটিও খুব সংক্ষিপ্তভাবে পড়া মুস্তাহাব । এশার পূর্বে দু'রাকাত : সবকটা সহীহ হাদিস গ্রন্থে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে, প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নামায রয়েছে। এরপর তৃতীয়বারে বলেছেন : যার ইচ্ছা হয় তার জন্য। আর ইবনে হিব্বান ইবনে যুবাইর থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : প্রত্যেক ফরয নামাযের পূর্বে দু'রাকাত নামায রয়েছে। ফরয ও নফলের মাঝে একটা বিরতি দেয়া উত্তম, যাতে ফরযের পরিপূর্ণ সমাপ্তি হয়। রসূলুল্লাহর জনৈক সাহাবী থেকে বর্ণিত হয়েছে : রসূলুল্লাহ সা. একদিন আসরের নামায পড়লেন। তৎক্ষণাত এক ব্যক্তি নামায পড়ার জন্য উঠে দীড়ালো। উমর রা. তাকে দেখে বললেন : বসো। আহলে কিতাব এজন্যই ধ্বংস হয়েছে যে, তাদের নামাযে কোনো বিরতি থাকতোনা । রসূলুল্লাহ সা. বললেন : উমর উত্তম কথা বলেছে। -আহমদ। www.pathagar.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।