ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৬৯ বলে ধরে নেয়া উত্তম। কখনো দু'রাকাত কখনো চার রাকাত পড়তেন । কেউ কেউ বলেন : তিনি মসজিদে দু'রাকাত এবং বাড়িতে চার রাকাত পড়তেন । অথবা বাড়িতে দু'রাকাত পরে মসজিদে গিয়ে আবার দু'রাকাত পড়তেন ইবনে উমর মসজিদের দু'রাকাত দেখেছেন বাড়ির দু'রাকাত দেখেননি । আর আয়েশা রা. দুটোই জানতেন। আবু জাফর তাবারি বলেছেন : বেশিরভাগ ক্ষেত্রে তিনি চার রাকাত এবং খুব কম দু'রাকাত পড়তেন । যখন কেউ যোহরের পূর্বে বা পরে চার রাকাত পড়ে, তখন দু" দু রাকাত পড়ে সালাম ফেরানো ভালো । আবার এক সালামেও পড়া বৈধ । রসূলুল্লাহ সা: বলেছেন : দিন বা রাতের নামায জোড়া জোড়া। -আবু দাউদ। যোহরের উভয় সুন্নতের কাযা প্রসঙ্গে আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন যোহরের পূর্বে চার রাকাত পড়তে পারতেন না, তখন সেটা পরে পড়তেন। -তিরমিযি । আর ইবনে মাজাহ আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. এর যোহরের পূর্বের চার রাকাত যখন ছুটে যেতো, তখন যোহরের পরের দু'রাকাতের পর তা কাযা করতেন। (পূর্ববর্তী সুন্নতের সময় ফরয নামাযের শেষ সময় পর্যন্ত বিস্তৃত |) এতো গেলো ফরয নামাযের পূর্বেকার নিয়মিত সুন্নতের কাযার বিধান। নামাযের পরের সুন্নতের কাযা প্রসঙ্গে উম্মে সালামা রা. থেকে আহমদ বর্ণনা করেন : “রসূলুল্লাহ সা. যোহর পড়লেন। এই সময় তার নিকট কিছু মাল এলো । তিনি তা বণ্টনে আত্মনিয়োগ করলেন । বন্টন করতে করতে আসরের আযান হলো। তিনি আসর পড়লেন । তারপর আমার ঘরে এলেন। কারণ এ দিনটা ছিলো আমার । তিনি খুব সংক্ষেপে দু'রাকাত নামায পড়লেন । আমরা বললাম : হে রসূলুল্লাহ সা. এ দু'রাকাত কিসের নামায? এর জন্য কি আপনাকে আদেশ দেয়া হয়েছে ? তিনি বললেন : না, ...... এ হচ্ছে যোহরের পরের দু'রাকাত, যা আমি পড়ে থাকি ৷ কিন্তু আজ মাল বন্টনের কারণে পড়তে পারিনি । এই অবস্থায় আসরের আযান হয়ে গেলো। এমতাবস্থায় যোহরের পরের সুন্নতটি ত্যাগ করা পছন্দ করিনি। _বুখারি, মুসলিম, আবু দাউদ । (একটি বর্ণনায় রয়েছে উম্মে সালামা বলেছেন : “আমি বললাম, হে রসূলুল্লাহ, এ নামায ছুটে গেলে কাযা করবো কিঃ তিনি বললেন : না” তবে বায়হাকি বলেছেন : এ বর্ণনাটি দুর্বল ৷) ৮. মাগরিবের সুন্নত মাগরিবের নামাযের পর দু'রাকাত নামায পড়া সুন্নত। ইতিপূর্বে ইবনে উমর রা. থেকে বর্ণিত হাদিস থেকে জানা গেছে যে, এটি সেসব নামাযের অন্তর্ভুক্ত, যা রসূলুল্লাহ সা. ছাড়তেন না। যা পড়া মুস্তাহাব : মাগরিবের সুন্নতে সূরা ফাতিহার পর সূরা কাফিরূন ও সূরা ইখলাস পড়া মুস্তাহাব । ইবনে মাসউদ রা. বলেছেন : রসূলুল্লাহ সা. কে মাগরিবের দু'রাকাত সুন্নতে ও ফজরের দু'রাকাত সুন্নতে সূরা কাফিরূন ও সূরা কুল হুয়াল্লাহু আহাদ’ কতবার পড়তে শুনেছি, তার সঠিক সংখ্যা নিরূপণ করা আমার পক্ষে সম্ভব নয়। -ইবনে মাজাহ, তিরমিযি । এ নামায বাড়িতে পড়া মুস্তাহাব । মাহমুদ বিন নাবীদ রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. একবার বনু আব্দুল আশহাল গোত্রের পল্লীতে এলেন এবং তাদেরকে মাগরিবের নামায পড়ালেন। সালাম ফেরানোর পর বললেন : বাকি দু'রাকাত তোমরা তোমাদের বাড়িতে গিয়ে পড়ো । -আহমদ, আবু দাউদ, তিরমিযি ও নাসায়ী । আর আগেই উল্লেখ করেছি যে, রসূলুল্লাহ সা. এ দু'রাকাত বাড়িতে পড়তেন। ২২ www.pathagar.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।