১৬৮ ফিক্হুস্ সুন্নাহ চাই তা কোনো ওযরের কারণে কিংবা বিনা ওযরে এবং ফজরের ফরযসহ অথবা শুধু সুন্নত ছুটে যাক। ৭. যোহরের সুন্নত যোহরের সুন্নত সম্পর্কে হাদিস থেকে জানা যায়, তা চার, ছয় অথবা আট রাকাত । বিস্তারিত বিবরণ নিম্ে দেয়া হলো : চার রাকাত সংক্রান্ত হাদিস ১. ইবনে উমর রা. বলেন : আমি রসূল সা. এর কাছ থেকে সুন্নত নামায দশ রাকাত স্মরণ রেখেছি : যোহরের পূর্বে দু'রাকাত, যোহরের পরে দু'রাকাত, মাগরিবের পর দু'রাকাত বাড়িতে । এশার পর দু'রাকাত বাড়িতে । ফজরের পূর্বে দু'রাকাত। -বুখারি । ২. মুগীরা বিন সুলায়মান বলেন, আমি ইবনে উমরকে বলতে শুনেছি : রসূলুল্লাহ সা. যোহরের পূর্বে দু'রাকাত যোহরের পরে দু'রাকাত, মাগরিবের পরে দু'রাকাত, এশার পরে দু'রাকাত ও ফজরের পূর্বে দু'রাকাত ছাড়তেন না। -আহমদ। ছয় রাকাত সংক্রান্ত হাদিস ১. আব্দুল্লাহ ইবনে শাকীক বলেছেন : আয়েশা রা. কে রসূল সা. এর নামায সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন : তিনি যোহরের পূর্বে চার রাকাত ও পরে দু'রাকাত পড়তেন। -আহমদ, মুসলিম প্রভৃতি । ২. উম্মুল মুমিনীন উম্মে হাবিবা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি দিনে ও রাতে বারো রাকাত পড়বে, তার জন্য বেহেশতে একখানা ঘর বানানো হবে । যোহরের পূর্বে চার রাকাত, যোহরের পরে দু'রাকাত, মাগরিবের পরে দু'রাকাত, এশার পর দু'রাকাত এবং ফজরের পূর্বে দু'রাকাত । -তিরমিযি, মুসলিম । আট রাকাত সংক্রান্ত হাদিস উম্মে হাবিবা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকাত ও পরে চার রাকাত পড়বে, আল্লাহ তার গোশতকে দোযখের উপর হারাম করে দেবেন। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। যোহরের পূর্বের চার রাকাতের ফযীলত ১. আবু আইয়ুব আনসারী যোহরের পূর্বে চার রাকাত পড়তেন । তাকে বলা হলো : আপনি কি সব সময় এ নামায পড়েন? তিনি বললেন : আমি রসূলুল্লাহ সা. কে এটা পড়তে দেখেছি। তাই তাকে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন : এটা এমন একটা মুহূর্ত যখন আকাশের দরজাগুলো খোলা হয় । তাই আমি পছন্দ করলাম এই সময়ে আমার কিছু সৎকাজ উপরে উঠে যাক । -আহমদ। ২. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যোহরের পূর্বের চার রাকাত এবং ফজরের পূর্বের দু'রাকাত ছাড়তেন না। -আহমদ, বুখারি । আয়েশা রা. থেকে আরো বর্ণিত আছে : রসূলুল্লাহ সা. যোহরের পূর্বে যে চার রাকাত পড়তেন, তা লম্বা কিয়াম করতেন এবং রুকু ও সাজদা ভালোভাবে করতেন। ইবনে উমরের যে হাদিসে যোহরের পূর্বে দু'রাকাত পড়ার উল্লেখ রয়েছে, সে হাদিসে এবং অন্যান্য যেসব হাদিসে চার রাকাত পড়ার উল্লেখ রয়েছে, সেগুলোর মধ্যে কোনো বৈপরিত্য নেই। হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম পড়তেন www.pathagar.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।