ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৬৭ ৫. ইবনে আব্বাস থেকে আবু দাউদ বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৬ নং এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান-এর ৫২ নং এই আয়াত পড়তেন। -মুসলিম। ৬. শুধু সূরা ফাহিতা পড়লেও নামায শুদ্ধ হবে। কেনোনা ইতিপূর্বে আয়েশা রা. বর্ণিত হাদিসে বলা হয়েছে যে, এই নামাযে রসূলুল্লাহ সা. সূরা ফাতিহার সমান কিয়াম করতেন। ঘ. সুন্নত শেষে যেসব দোয়া পড়া উচিত ইমাম নববী বলেছেন : আবু মুলাইছের সূত্রে বর্ণনা করেছেন। রসূল সা. ফজরের সুন্নত সংক্ষিপ্তভাবে দু'রাকাত পড়লেন তারপর বসা অবস্থায় বললেন : “হে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফীল ও মুহাম্মদ সা.-এর প্রতিপালক, তোমার নিকট দোযখ থেকে আশ্রয় চাই। (তিরমিযি) আর আনাস থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি শুক্রবারে ফজরের নামাযের পূর্বে তিনবার বলবে : সেই আল্লাহর নিকট ক্ষমা চাই ও তওবা করি, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং যিনি ছাড়া আর কোনো মা*বুদ নেই ।” আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন : - এমনকি যদি তা সমুদ্রের ফেনারাশির সমানও হয়। ও. সুন্নতের পর কিছুক্ষণ শয়ন করা আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের দু'রাকাত সুন্নত পড়ার পর ডান পাজরের উপর কাত হয়ে শুতেন। -সকল সহীহ হাদিস গ্রন্থ । আয়েশা থেকে সব কটা সহীহ হাদিস গ্রন্থ আরো বর্ণনা করেছে : রসূল সা. ফজরের সুন্নত দু'রাকাত পড়ার পর আমি ঘুমিয়ে থাকলে শুতেন, আর আমি জেগে থাকলে আমার সাথে কথা বলতেন। শোয়ার বিধান নিয়ে প্রচুর মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মত হলো, যে ব্যক্তি মসজিদের পরিবর্তে বাড়িতে সুন্নত পড়বে, তার জন্য এটা মুস্তাহাব । হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেন : প্রাচীন মনীষীদের কারো কারো মত এই যে, এটা বাড়িতে মুস্তাহাব, মসজিদে নয়। ইবনে উমর থেকেও এরূপ বর্ণিত হয়েছে। আমাদের ইমামদের কেউ কেউ বলেছেন যে, রসূল সা. এ কাজটি মসজিদে করেছেন বলে জানা যায়নি। আর বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মসজিদে এটা করতো, ইবনে উমর তাকে এড়িয়ে যেতেন। ইমাম আহমদকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : আমি এটা করিনা । তবে কেউ যদি করে তবে সে ভালোই করে ।” চ. ফজরের সুন্নতের কাযা সম্পর্কে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি সূর্যোদয় পর্যন্ত ফজরের দু'রাকাত সুন্নত পড়েনি, সে যেনো পরে এটা পড়ে নেয়। -বায়হাকি। কায়স বিন উমর রা. থেকে বর্ণিত : তিনি ফজরের নামাযের জন্য বের হলেন । দেখলেন রসূল সা. ফজরের নামায পড়ছেন। তখন তিনি ফজরের সুন্নত না পড়ে রসূলুল্লাহ সা. এর সাথে জামাতে শামিল হয়ে ফরয পড়ে নিলেন। ফরয শেষে দাড়িয়ে সুন্নত পড়লেন। রসূল সা. দেখে বললেন : এটা কোন্‌ নামায? কায়েস তাকে জানালেন । রসূল সা. চুপ করে রইলেন । কিছুই বললেননা । -আহমদ, ইবনে খুযায়মা, ইবনে হাববান, আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজাহ । আর আহমদ, বুখারি ও মুসলিম ইমরান বিন হোসাইন থেকে বর্ণনা করেছেন : রসূল সা. এক সফরে ছিলেন । ফজরের সময় তারা ঘুম থেকে উঠতে পারেননি । রোদের তাপে তাদের ঘুম ভাংলো। তারা কিছুক্ষণ অপেক্ষা করলেন। সূর্য আরো একটু উপরে উঠলো মুয়াযযিনকে আযান দিতে আদেশ দিলেন। আযানের পর দু'রাকাত সুন্নত পড়লেন। তারপর ফজর পড়লেন । এ হাদিসগুলো থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, সূর্যোদয়ের আগেই হোক বা পরেই হোক, ফজরের সুন্নত কাযা করতে হবে- www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।