ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ ফিক্হুস্‌ সুন্নাহ ১. আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : ফজর নামাযের পূর্বের দু'রাকাত নামায আমার কাছে সারা পৃথিবীর চেয়ে প্রিয় । -আহমদ, মুসলিম, তিরমিযি । ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : শত্রুদের ঘোড় সওয়ার বাহিনী যদি তোমাদেরকে তাড়া করে, তবুও ফজরের দু'রাকাত সুন্নত ত্যাগ করোনা । -আহমদ, আবু দাউদ, বায়হাকি, তাহাবি। অর্থাৎ যতো কঠিন ওযরই থাকুক না কেন, এ দু'রাকাত সুন্নত তরক করা উচিত নয়। ৩. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের নামাযের পূর্বের দু'রাকাত সুন্নত যতোটা নিয়মিতভাবে আদায় করতেন, ততোটা আর কোনো নামায নিয়মিতভাবে আদায় করতেন। বুখারি, মুসলিম, আহমদ, আবু দাউদ । 8. আয়েশা রা. আরো বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : ফজরের দু'রাকাত সুন্নত পৃথিবী ও পৃথিবীর যাবতীয় সম্পদ অপেক্ষা উত্তম । - আহমদ, মুসলিম, তিরমিযি, নাসায়ী । ৫. আহমদ ও মুসলিম আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : সব ভালো কাজের মধ্যে ফজরের পূর্বের দু'রাকাত সুন্নত পড়ার প্রতি রসূলুল্লাহ সা.কে সর্বাধিক দ্রুত ধাবিত হতে দেখেছি। খ. ফজরের পূর্বের দু'রাকাত সুন্নত সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয় রসূলুল্লাহ সা. এর অনুসৃত নীতি ছিলো, ফজরের সুন্নতে সংক্ষিপ্ত কিরাত পড়তেন। ১. হাফসা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের নামাযের পূর্বে দু'রাকাত আমার ঘরে খুবই সংক্ষিপ্তভাবে পড়তেন। নাফে' বলেছেন : আব্দুল্লাহ ইবনে উমর রা.ও এ দু'রাকাত সংক্ষিপ্তভাবে পড়তেন। ূ ২. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের পূর্বের দু'রাকাত এতো সংক্ষিপ্ত করতেন যে, আমার সন্দেহ হতো, তিনি সূরা ফাতেহা পড়তেন কিনা । -আহমদ প্রমুখ । ৩. আয়েশা রা. আরো বলেছেন : ফজরের পূর্বের দু'রাকাত নামায রসূলুল্লাহ সা. সূরা ফাতেহার সমান লম্বা করতেন। - আহমদ, নাসায়ী, বায়হাকি, মালেক, তাহাবি। গ. দু'রাকাত সুন্নতে কি কি পড়া উচিত ? ফজরের দু'রাকাত সুন্নত রসূলুল্লাহ সা. থেকে যে যে সূরা বর্ণিত আছে, তা দিয়ে পড়া মুস্তাহাব। সেই সূরাগুলো নিমের হাদিসগুলোতে লক্ষণীয় : ১. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের দু'রাকাত সুন্নতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস নি:শব্দে পড়তেন। - আহমদ, তাহাবি। স্বভাবতই এ সূরা দুটো সূরা ফাতিহার পরেই পড়তেন। কেনোনা আগেই উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিহা ছাড়া নামায হয়না। ২. আয়েশা রা. থেকে আরো বর্ণিত : রসূলুল্লাহ সা. ফজরের পূর্বের দু'রাকাত সুন্নতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পড়তেন এবং বলতেন, এ সূরা দুটো কতো সুন্দর! - আহমদ ও ইবনে মাজাহ। ৩. জাবের থেকে বর্ণিত : এক ব্যক্তি ফজরের দু'রাকাত সুন্নতে পড়লো । প্রথম রাকাতে সে সূরা কাফিরূন পড়লো । পড়া শেষ হলে রসূলুল্লাহ সা. বললেন, এই বান্দা তার প্রভুকে চিনেছে। তারপর সে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লো । পড়া শেষ হলে রসূলুল্লাহ সা. বললেন : এই বান্দা তার প্রভুর উপর ঈমান এনেছে । তালহা রা. বলেছেন : এ কারণে আমি এই দুটি সূরা দিয়ে এই দু'রাকাত পড়তে ভালোবাসি । -ইবনে হিব্বান, তাহাবি। ৪. ইবনে আব্বাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. ফজরের দু'রাকাত সুন্নতে সূরা বাকারার ১৩৬ এবং দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান-এর ৬৪ নং আয়াত পড়তেন। -মুসলিম। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।