ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৬৫ দিতেন : “তবে কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবোনা?' আবু দাউদ আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো, কোন্‌ ইবাদত উত্তম? বললেন, দীর্ঘ সময় দাড়িয়ে নামায পড়া । জিজ্ঞাসা করা হলো : কোন্‌ সদকা উত্তম? বললেন : দরিদ্র ব্যক্তির শ্রম। (অর্থাৎ টাকার পরিবর্তে শ্রম দেয়া) পুনরায় জিজ্ঞাসা করা হলো : কোন্‌ হিজরত উত্তম? তিনি বললেন : আল্লাহ যা হারাম করেছেন তা থেকে হিজরত করা । (অর্থাৎ তা বর্জন করা) জিজ্ঞাসা করা হলো : কোন্‌ জেহাদ- উত্তম? তিনি বললেন : নিজের জান ও মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা । জিজ্ঞাসা করা হলো : কোন্‌ শাহাদত উত্তম ? জবাব দিলেন : যে ব্যক্তি নিজেও নিহত হয়েছে এবং তার ঘোড়াও মারা গেছে তার শাহাদাত। 8. নফল ও সুন্নত নামায বসে বসে পড়া বৈধ নফল ও সুন্নত নামায দাড়িয়ে পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বসে পড়া বৈধ। অনুরূপ একই রাকাতে হলেও কিছু অংশ দাড়িয়ে এবং কিছু অংশ বসে পড়াও বৈধ । চাই দীড়ানোটা আগে হোক বা পরে হোক। এটা মাকরূহও হবেনা । যেভাবে ইচ্ছা বসতে পারে । তবে আসন করে বসা উত্তম। মুসলিম আলকামা রা. থেকে বর্ণনা করেছেন, আলকামা বলেন : আমি আয়েশা রা. কে জিজ্ঞাসা করলাম : রসূল সা. যখন দু'রাকাত বসে পড়তেন তখন কিভাবে পড়তেন? তিনি বললেন : উভয় রাকাতে কিরাত পড়তেন। রুকু দিতে চাইলে দাড়িয়ে রুকু দিত্নে। আর আহমদ, আবু দাউদ, তিরিমিযি, নাসায়ী, ইবনে মাজাহ আয়েশা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন : আমি রসূল সা. কে রাতের কোনো. নামাযে বসে কিরাত পড়তে দেখিনি। পরে যখন বার্ধক্যে উপনীত হলেন। বসে বসে কিরাত পড়তেন। তারপর ত্রিশ বা চল্লিশ আয়াত বাকি থাকতে উঠে দীড়িয়ে বাকি আয়াতগুলো পড়ে সাজদায় যেতেন। ৫. নফলের প্রকারভেদ নফল দু'রকমের : সাধারণ নফল ও বিশেষ নফল । সাধারণ নফলে শুধু নামাযের নিয়ত করাই যথেষ্ট। ইমাম নববী বলেছেন : যখন কোনো নফল শুরু করা হবে এবং কতো রাকাত পড়া হবে তা স্থির করা হবেনা, তখন এক রাকাত শেষেও সালাম ফেরানো যাবে, আবার দু'রাকাত, তিন রাকাত, একশো রাকাত, হাজার রাকাতও পড়া যাবে । আর যদি কত রাকাত পড়া হয়েছে তা মনে না থাকে এবং সালাম ফেরায়, তাহলেও শুদ্ধ হবে। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। বায়হাকিতে বর্ণিত : আবু যর অনেক. রাকাত নামায পড়লেন । তিনি যখন সালাম ফেরালেন তখন আহনাফ বিন কায়স রা. তাকে বললেন : আপনি কি জানেন, বেজোড় সংখ্যক নামায পড়েছেন না জোড় সংখ্যক? তিনি বললেন : আমি না জানলেও আল্লাহতো জানেন । আমি আমার বন্ধু মুহাম্মদ সা.কে বলতে শুনেছি : (বলেই কেঁদে ফেললেন ।) কোনো বান্দা আল্লাহর সামনে একটা সাজদা করলেই আল্লাহ তার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেয় এবং তার একটা গুনাহ মাফ করে দেন। -দারমি। | আর বিশেষ নফল হলো, নিয়মিত সুন্নত যা ফরয নামাযগুলোর সাথে পড়া হয়। এর ভেতরে রয়েছে ফজর, যোহর, আসর, মাগরিব ও এশার সুন্নত । আর একটা হলো, অনিয়মিত সুন্নত । নিম্নে উভয় প্রকারের সুন্নতের বিবরণ দেয়া হলো : ৬. ফজরের সুনত ক. এর ফযীলত : ফজরের সুন্নত নিয়মতিভাবে পড়ার ফযীলত সম্পর্কে বহু হাদিস রয়েছে। নিম্নে তার কয়েকটি উল্লেখ করছি : www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।