ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ ফিক্হুস্‌ সুন্নাহ রসূলুল্লাহ সা. বলেছেন : কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের যে কাজের হিসাব নেয়া হবে, তা হলো নামায । আল্লাহ তার ফেরেশতাদেরকে বলবেন যদিও তিনি সবার চেয়ে ভাল জানেন : আমার বান্দার নামায পরখ করে দেখো । সে সম্পূর্ণ করেছে না অসম্পূর্ণ রেখেছে? যদি সম্পূর্ণ করে থাকে তবে সম্পূর্ণ লেখা হয়, আর যদি কিছু ভুলক্রটি বা অসম্পূর্ণ রেখে থাকে, তবে আল্লাহ, বলেন : দেখো, আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা? যদি তার কোনো নফল ইবাদত থেকে থাকে, তবে আমার বান্দার নফল দ্বারা তার ফরযকে পূর্ণ করে দাও । তারপর সেভাবে আমলগুলো নেয়া হবে। - আবু দাউদ। আর আবু উমামা বলেছেন : রসূল সা. বলেছেন : আল্লাহ কোনো বান্দাকে দ্ব'রাকাত নামাযের চেয়ে উত্তম কোনো কাজের জন্য অনুমতি দেননি । বান্দা যতোক্ষণ নামাযে থাকে, ততোক্ষণ তার মাথার উপর সওয়াব ছড়ানো হতে থাকে । -আহমদ, তিরমিযি । ইমাম মালেক মুয়াত্তায় বলেছেন, আমি জেনেছি, রসূল সা. বলেছেন : অবিচল থাকো। কখনো গণনা করে শেষ করতে পাঁরবেনা। আর জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠ আমল হচ্ছে নামায । মুমিন ব্যতিত আর কেউ সঠিকভাবে অযু করেনা । আর মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. রবীয়াকে বললেন : তুমি কি চাও? তিনি বললেন : আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন : আর কিছু? তিনি বললেন : শুধু: এটুকুই । রসূলুল্লাহ সা. বললেন : তাহলে বেশি বেশি সাজদা (অর্থাৎ নামায) দ্বারা তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো । ২. ফরয ছাড়া বাকি নামায বাড়িতে পড়া মুস্তাহাব ১. আহমদ ও মুসলিম জাবের রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন মসজিদে নামায পড়ে, তখন সে যেনো তার বাড়িকে তার নামায থেকে একটি অং দেয়। কারণ, আল্লাহ তার নামায দ্বারা তার বাড়ির কল্যাণ সাধন করেন। ২. আহমদ ও আবু দাউদ ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের নামাযের কিছু অংশ তোমাদের বাড়িতে পড়ো । বাড়িকে কবর বানিয়ে রেখোনা । ৩. আহমদ উমর রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : বাড়িতে যে নফল ও সুন্নত নামায পড়া হয়, তা আলো স্বরূপ। কেউ চাইলে নিজের বাড়িকে আলোকিত করে নিক। ৪. আবু দাউদ যায়দ বিন সাবেত থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : ফরয নামায ব্যতিত অন্য যে কোনো নামায আমার এই মসজিদে (মসজিদ নববী) পড়ার চেয়ে বাড়িতে পড়া উত্তম । এ সকল হাদিস থেকে প্রমাণিত হয়, নফল ও সুন্নত নামায বাড়িতে পড়া মুস্তাহাব এবং এসব নামায মসজিদ অপেক্ষা বাড়িতে পড়া উত্তম। নববী বলেছেন : নফল ও সুন্নত বাড়িতে পড়তে উৎসাহিত করার কারণ হলো, এ নামায অপেক্ষাকৃত গোপন ও রিয়া থেকে মুক্ত থাকে । ফলে ইবাদতের সওয়াব নষ্ট হয় যেসব কারণে, তা থেকে এ নামায অনেক বেশি সংরক্ষিত হয়। তাছাড়া এ দ্বারা বাড়িতে বরকত ও রহমত হয়, ফেরেশতার আগমন ঘটে এবং শয়তান পলায়ন করে। ৩. নফল ও সুন্নত নামাযে লম্বা কিরাত এবং কম সাজদা করা আবু দাউদ ব্যতিত সব কটা সহীহ হাদিস মুগীরা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. এতো দীর্ঘ সময় দাড়িয়ে নামায পড়তেন যে, তার পা ফুলে যেতো । তাকে বলা হতো: “হে রসূলুল্লাহ, আপনার তো আগের ও পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে।' তিনি জবাব www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।