সালাত (নামায) ১৬১ ৯. সুমাইয়্যি আবু সালেহ থেকে, তিনি আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন : দরিদ্র মুহাজিররা রসূলুল্লাহ সা. এর কাছে এসে বললো : সম্পদশালীরা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ও উচ্চ মর্যাদার অধিকারী হবে! রসূলুল্লাহ সা. বললেন : কিভাবে? তারা বললো : নামায ও রোযায় তারা আমাদের সমান । কিন্তু দান সদকা ও দানমুক্ত করার কাজে তারা আমাদের চেয়ে অগ্রগামি। রসূলুল্লাহ সা. বললেন : তবে কি আমি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেবেনা যা দ্বারা যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তোমরা তাদের সমান থাকতে পারো এবং যারা তোমাদের পরে আসবে, তোমরা তাদেরকে পেছনে ফেলে দিতে পারো । তোমরা যেমন করবে, তেমনি যে করবে, সে ছাড়া কেউ তোমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারবেনা । তারা বললো, হ্যা, শিখিয়ে দিন। রসূলুল্লাহ সা. বললেন : প্রত্যেক ফরয নামায শেষে সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদু লিল্পাহ তেত্রিশবার এবং আল্লাহু আকবার তেত্রিশবার পড়বে । দরিদ্র মুহাজিরগণ পুনরায় রসূলুল্লাহ সা. এর কাছে গেলো এবং বললো : আমাদের সম্পদশালী ভাইয়েরা আমরা যা করি তা শুনেছে, তাই আমরা যা করি, তা তারাও করছে। রসূলুল্লাহ সা. বললেন : ওটা তো আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে দেন। _বুখারি ও মুসলিম । ১০. সহীহ সনদে আরো বর্ণিত হয়েছে, পঁচিশবার সুবহানাল্লাহ, পঁচিশবার আলহামদু লিল্লাহ ও পঁচিশবার আল্লাহু আকবার বলতে । তারপর পচিশবার বলবে : TS gt LB 55929 Soll এ2 আত এ ৫ 558৮০340814 ১১. আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : দুটো কাজ যে ব্যক্তি করবে, তা তাকে জান্নাতে প্রবেশ করাবে । কাজ দুটি সহজ কিন্তু খুব কম লোকই তা করে। লোকেরা বললো, হে রসূলুল্লাহ, কাজ দুটি কী কী? তিনি বললেন : প্রত্যেক ফরয নামাযের পর দশবার করে সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার বলবে । আর শোয়ার সময় সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ ও আল্লাহু আকবার একশবার বলবে । এভাবে সারা দিনে দুশো পঞ্চাশবার পড়া হবে। কিন্তু দাড়িপাল্লায় দু'হাজার পাচশত হবে । (কারণ, প্রত্যেক সৎকাজের দশগুণ ছওয়াব পাওয়া যায়।) তোমাদের মধ্যে কে প্রতিদিন আড়াই হাজার গুনাহ করে? লোকেরা বললো : তবে কেন, বললেন, খুব কম লোকই তা করে? তিনি বললেন : তোমাদের কাছে শয়তান নামাযের সময় আসে এবং বিভিন্ন প্রয়োজনের কথা মনে করিয়ে দেয় । ফলে নামাযের পর এটা পড়া হয়না । শোয়ার সময়ও সে আসে, ফলে মানুষ না পড়েই ঘুমিয়ে পড়ে । বর্ণনাকারী বলেন : আমি রসূলুল্লাহ সা. কে আংগুল গুনে গুনে এটা পড়তে দেখেছি। - আবু দাউদ, তিরমিযি । ১২. আলী রা. ও ফাতিমা রসূলুল্লাহ সা. এর কাছে একজন খাদেম চাইতে এসেছিলেন, যাতে তাদের কাজকর্ম সম্পাদন করা সহজ হয়। রসূলুল্লাহ সা. খাদেম দিতে অস্বীকার করে বললেন : আমি তোমরা যা চেয়েছো তার চেয়ে ভালো জিনিস দেবো? তারা বললেন : জি, দিন। রসূলুল্লাহ সা. বললেন : তা হচ্ছে কয়েকটি শব্দ, যা আমাকে জিবরীল শিখিয়েছে। প্রত্যেক নামাযের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদু লিল্লাহ ও দশবার আল্লাহু আকবার বলবে । আর ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ তেত্রিশবার আলহামদু লিল্লাহ তেত্রিশবার, আল্লাহু আকবার তেত্রিশবার বলবে । আলী রা. বলেন : রসূলুল্লাহ সা. শিখিয়ে দেয়ার পর থেকে আমি এগুলো পড়া আর ত্যাগ করিনি । ২১-- www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।