১৫৬ ফিক্হুস্ সুন্নাহ রসূলুল্লাহ সা. শুনতে পেলেন এক ব্যক্তি নামাযে দোয়া করছে। কিন্তু সে রসূলুল্লাহ সা. এর উপর দরূদ পাঠায়নি। রসূলুল্লাহ সা. মন্তব্য করলেন : এই ব্যক্তি খুব দ্রুত নামায শেষ করে ফেলেছে। তারপর তাকে ডাকলেন । তারপর তাকে বা অন্য কাউকে বললেন : তোমাদের কেউ যখন নামায পড়ে, তখন প্রথমে আল্লাহর প্রশংসা তারপর নবীর উপর দরূদ অতপর যা ইচ্ছা আল্লাহর কাছে দোয়া করবে ।' আল-মুনতাকার গ্রন্থকার বলেছেন : এ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে, দরূদ ফরয নয়। কেননা রসূল সা. দরূদ ত্যাগকারীকে নামায পুনরায় পড়তে হুকুম দেননি । এটা আরো সমর্থিত হয় ইবনে মাসউদের হাদিস দ্বারা। যাতে তাশাহহুদের বিবরণ দেয়ার পর বলা হয়েছে : “এরপর যা ইচ্ছা আল্লাহর কাছে চাইতে পারো” শওকানী বলেছেন : দরূদকে যারা ওয়াজিব বলে, তাদের পক্ষে আমি কোনো প্রমাণ পাইনি ।* ২০. শেষ তাশাহহুদের পরের ও সালামের পূর্বের দোয়া তাশাহহদের পরে এবং সালামের পূর্বে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ চেয়ে দোয়া করা মুস্তাহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিলেন। তারপর তাশাহহুদের শেষে বললেন, এরপর আমরা যা ইচ্ছা চাইতে পারি। -মুসলিম। সালামের পূর্বে দোয়া করা শর্তহীনভাবে মুস্তাহাব । হাদিস থেকে পাওয়া দোয়া বা স্বতন্ত্র কোনো দোয়া পড়লেও মুস্তাহাব আদায় হবে । তবে হাদিস থেকে পাওয়া দোয়া পড়া উত্তম। হাদিস থেকে যেসব দোয়া পাওয়া গেছে, তার কয়েকটি উল্লেখ করছি : ১. আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা শেষ তাশাহহুদ পড়ার পর চারটে জিনিস থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বলবে : 2 ৮০ sally CAD 29 is ৮) ডিশ CE পেত এ উন ৮৪৮ ION pawl অর্থ : হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাইছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের অনিষ্ট থেকে । -মুসলিম। ২. আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. নামাযে এভাবে দোয়া করতেন : DT SY A EN 29 ৮০575 pl sol ig 9৭ ০1০৪৮ I AN SY Sf ০10 ell অর্থ : হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবন ও মৃত্যুর সকল ফিতনা থেকে তোমার আশ্রয় চাই । হে আল্লাহ, আমি গুনাহ থেকে ও খণ থেকে তোমার আশ্রয় চাই। -বুখারি, মুসলিম । ৩. আলী রা. বলেছেন, রসূলুল্লাহ সা. ষখন নামায পড়তেন, তাশাহহুদ ও সালাম ফেরানোর মাঝে তার সর্বশেষ দোয়া ছিলো : * দব্মদের আরবি ‘সালাত’ । আল্লাহর পক্ষ থেকে রসূলুল্লাহ সা.-এর প্রতি সালাত পাঠানোর অর্থ আল্লাহর পক্ষ থেকে রসূলুল্লাহ সা.কে প্রশংসা করা, সম্মান দেয়া, আর ফেরেশতাদের সালাত পাঠানোর অর্থ তার প্রতি আল্লাহর রহমত পাঠানোর দোয়া করা । মূল ‘আল’ (41) শব্দের অর্থ পরিবার পরিজন । কেউ বলেন : এ দ্বারা বনু হাশেম ও বনু আব্দুল মুত্তালিব বুঝায়, যাদের উপর যাকাত সদকা গ্রহণ হারাম । কারো মতে, এর অর্থ তার বংশধর ৷ কারো মতে, কিয়ামত পর্যন্ত তার উম্মত ও অনুসারী | অনেকের মতে, উম্মতের সৎ লোকেরা । তবে সমগ্র উম্মত- এই অর্থটাই অগ্রগণ্য । www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।