ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৫৫ জেনেও রসূল সা. এর অব্যাহত অনুকরণকে সমর্থন করেছেন। তবে এ নিয়ে প্রশ্ন রয়েছে। প্রথম তাশাহহুদকে যারা ওয়াজিব বলেন, তাদের মধ্যে রয়েছেন লাইছ বিন সা'দ, ইসহাক ও প্রসিদ্ধ মতানুসারে আহমদ । শাফেয়ীর মতও তাই । এক বর্ণনা অনুসারে হানাফীদের মতও তদ্রপ । এর ওয়াজিব হওয়ার প্রমাণ হিসেবে তাবারী বলেন, নামায প্রথমে দু'রাকাত হিসেবে ফরয হয়েছে। সেই নামাযে তাশাহহুদ ওয়াজিব ছিলো । পরে যখন নামায বাড়ানো হয়েছে, তখন বাড়ানোর কারণে ওয়াজিব রহিত হয়নি । প্রথম বৈঠক দ্রুত শেষ করা মুস্তাহাব ইবনে মাসউদ রা. বলেছেন, রসূলুল্লাহ সা. যখন প্রথম দুই রাকাত শেষে বসতেন, তখন মনে হতো, তিনি কোনো উত্তপ্ত পাথরের উপর বসেছেন। (অর্থাৎ অতি দ্রুত শেষ করতেন ।) -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । তিরমিযি বলেন : আলেমগণ এই মত অনুসারেই কাজ করেন। তারা দ্বিতীয় রাকাতের বৈঠককে দীর্ঘায়িত না করা এবং তাশাহহুদ ব্যতিত আর কিছু না পড়া পছন্দ করেন। ইবনুল কাইয়্যিম বলেছেন, তিনি প্রথম তাশাহহুদে দরূদ পড়েছেন বলে কোনো সূত্রে বর্ণিত হয়নি। এমনও জানা যায়নি যে, তিনি এ বৈঠকে কবরের আযাব, দোযখের আযাব, জীবন ও মৃত্যুর পরীক্ষা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেখেছেন। যারা এগুলোকে মুস্তাহাব মনে করেছে, তারা এগুলোর সাধারণ প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই করেছেন । নতুবা এগুলো পড়ার সুনির্দিষ্ট স্থান যে শেষ বৈঠক, তা বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। ১৯. রসূল সা. এর প্রতি সালাত পাঠ শেষ তাশাহহুদের বৈঠকে রসূলুল্লাহ সা. এর উপর সালাত (দরূদ) পড়া মুস্তাহাব । দরূদ হিসেবে নিম্নের যে কোনো একটি পড়া যেতে পারে : ১. আবু মাসউদ বাদরী বলেছেন, বশীর বিন সা'দ বললো : হে রসূলুল্লাহ! আল্লাহ তো আমাদেরকে আপনার উপর দরূদ পাঠানোর হুকুম দিয়েছেন । আমরা কিভাবে দরূদ পাঠাবো? রসূল সা. চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমরা বলবে : Jl ls pom GES 15151 ০০০০৪১৯৪০১৯ ০০ 0m ১৪৩] ০0] ০১০০০1৮1501 LCL Ct yom অর্থ : হে আল্লাহ, মুহাম্মদের উপর এবং মুহাম্মদের অনুসারী পরিবার পরিজনের উপর রহমত প্রেরণ করো। যেমন রহমত প্রেরণ করেছ ইবরাহীমের পরিবার পরিজনের উপর । আর বরকত পাঠাও মুহাম্মদের উপর এবং মুহাম্মদের অনুসারী পরিবার পরিজনের উপর । যেমন জগতের মধ্যে ইবরাহীমের পরিবার পরিজনের উপর বরকত পাঠিয়েছ। তুমিতো চির প্রশংসিত মহিমান্বিত ।' আর সালাম বলবে তোমাদের যেমন জানা আছে। - মুসলিম, আহমদ । ২. কা'ব বিন উজরা বলেছেন, আমরা বললাম : হে রসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম করতে হয়, তাতো জানি । আপনার উপর দরূদ পাঠাবো কিভাবে? তিনি বললেন, তোমরা বলবে : শান ৩১৫০] 38: 55 SB) 72151 91 ০2053 ৮91 এ pom ০৫22 ১2০ ১০০ 115150০০612 oe yh 929 pom cl সকল সহীহ হাদিস গ্রন্থ । রসূলুল্লাহ সা. এর উপর দরূদ পাঠানো যে ওয়াজিব নয় বরং মুস্তাহাব, তা তিরমিযি, আহমদ ও আবু দাউদে ফুযালা থেকে বর্ণিত হাদিস থেকে প্রমাণিত । www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।