ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৫৪ ফিক্হুস্‌ সুন্নাহ ডান তর্জনী দিয়ে সামান্য ঝুকিয়ে ইশারা করবে সালাম ফেরানো পর্যন্ত। নুমাইর খিযায়ী বলেছেন : আমি রসূলুল্লাহ সা.কে নামাযে বসা অবস্থায় দেখেছি, ডান হাত ডান উরুর উপর রেখেছেন। তর্জনী আংগুল উচু করে রেখেছেন। সেটি সামান্য ঝুঁকিয়ে দোয়া পড়তেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, ইবনে খুযায়মা। আর আনাস রা. বলেছেন : রসূল সা. সা'দকে দেখলেন, দু'আংগুল দিয়ে দোয়া পড়ছেন। তখন তিনি বললেন : ওহে সাদ! এক আংগুল দিয়ে। (অর্থাৎ এক আংগুল দিয়ে ইশারা করো) -আহমদ, আবু দাউদ, নাসায়ী, হাকেম। ইবনে আব্বাসকে আংগুল উচিয়ে ইশারা করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন : এটা হলো আল্লাহর একত্ব ঘোষণা । আনাস বলেছেন : ওটা হচ্ছে বিনয় প্রকাশ । মুজাহিদ বলেছেন : এ দ্বারা শয়তানকে ধিক্কার দেয়া হয়। শাফেয়ী মাযহাব অনুসারে তর্জনী দিয়ে “ইল্লাল্লাহ' বলার সময় একবার ইশারা করা হবে । আর হানাফীদের মতে, “আশহাদু আন লা ইলাহা" বলার সময় তর্জনী উচু করতে হবে এবং ‘ইল্লাল্লাহ’ বলার সময় নামাতে হবে । আর মালেকীদের মতে, নামাযের শেষ পর্যন্ত তর্জনীকে ডানে বামে দোলাতে থাকতে হবে। হাম্বলী মাযহাব মতে, যখনই আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখনি তর্জনী উঁচু করে আল্লাহর একত্বের দিকে ইশারা করা হবে । দোলানো বা নাড়ানো হবেনা । প্রথম তাশাহহুদে দু'পা বিছিয়ে ও শেষ তাশাহহুদে বাম পা বিছিয়ে ও ডান পা খাড়া করে কিবলার দিকে আংগুলের মাথা রেখে এবং বাম পায়ের উপর নিতম্ব রেখে বসবে । আবু হুমাইদ বলেছেন : রসূলুল্লাহ সা. যখন দু'রাকাতের শেষে বসতেন, বাম পার উপর বসতেন ও স্ডান পা খাড়া করে রাখতেন । শেষ রাকাতে যখন বসতেন, তখন তার বাম পা বিছিয়ে ডান পার ভেতর দিয়ে বের করে দিতেন । ডান পা খাড়া করতেন ও নিতম্বের উপর বসতেন। -বুখারি। ১৮. প্রথম তাশাহহুদ অধিকাংশ আলেমের মতে প্রথম তাশাহহুদ সুন্নত । কেননা আবদুল্লাহ ইবনে বুহাইনা বলেন : রসূলুল্লাহ সা. যুহরের নামাযে দীড়ালেন। একটা বৈঠকের দায়িত্ব তার উপর ছিলো । (অর্থাৎ ছুটে গিয়েছিল) যখন তিনি নামায শেষ করলেন, তখন দুটো সাজদা (সু সাজদা) দিলেন। প্রত্যেক সাজদায় আল্লাহু আকবার বললেন । প্রতিবার তিনি বসে বসেই সাজদা দিলেন সালাম ফেরানোর পূর্বক্ষণে ৷ তার সাথে জামাতের লোকেরাও সাজদা দিলো। তার সাজদা দুটি ছিলো ভুলে যাওয়া বৈঠকের বদলায় । -সকল সহীহ হাদিস গ্রন্থ। সুবুলুস সালাম গ্রন্থে বলা হয়েছে : এ হাদিস থেকে প্রমাণিত হয়, ভুলক্রমে প্রথম তাশাহহুদ ত্যাগ করলে সহু সাজদা দিয়ে সেই ক্ষতিপূরণ করা যায়। রসূল সা. এর উক্তি “তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখো সেভাবে পড়ো” -এছারা প্রমাণিত হয় যে, প্রথম তাশাহহুদ ওয়াজিব । সেটা তরক করার ক্ষতিপূরণ দ্বারা এখানে প্রমাণিত হয়, ওটা ওয়াজিব হলেও সহু সাজদা ছারা তার ক্ষতিপূরণ হয়ে যায়। এ দ্বারা এটা প্রমাণ করা যায়না যে, এটা ওয়াজিব নয়, যতোক্ষণ এটা প্রমাণিত না হবে যে, ভুলক্রমে যে কোনো ওয়াজিব ছুটে গেলেই সহু সাজদা তার ক্ষতিপূরণে যথেষ্ট হয়। হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেছেন : ইবনুল বাত্তাল বলেছেন : সহ সাজদা যে ওয়াজিবের স্থলাভিষিক্ত নয় তার প্রমাণ হলো, কেউ তাকবীরে তাহরীমা ভুলে গেলে সহু সাজদা তার ক্ষতিপূরণ করেনা । তাশাহহুদও তদ্রূপ । তাছাড়া যেহেতু এটা একটা দোয়া, যা কোনো অবস্থায় প্রকাশ্যে করা হয়না, তাই এটা ওয়াজিব নয়। সূরা ফাতিহার পূর্বে যে প্রান্তিক দোয়া পড়া হয়; এটা তারই মতো । অন্যরা প্রমাণ দর্শান যে, জনগণ ইচ্ছাকৃতভাবে তরক করেছিল www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।