সালাত (নামায) 2৫৩ তৃতীয় রাকাতের দ্বিতীয় সাজদা শেষে ও চতুর্থ রাকাতের জন্য দীড়ানোর পূর্বে একটি সংক্ষিপ্ত বৈঠক। সংশ্লিষ্ট হাদিসগুলোর বিভিন্নতার কারণে এ সম্পর্কে আলেমদেরও মতভেদ রয়েছে। এ ব্যাপারে ইবনুল কাইয়িম যে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন তা এখানে তুলে ধরছি : “এটা নামাযের একটা সুন্নত কিনা এবং প্রত্যেকেরই এটা করা মুস্তাহাব কিনা, অথবা শুধু প্রয়োজন হলেই করা যায় কিনা, এ বিষয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে । ইমাম আহমদ থেকে দুটো মত বর্ণিত হয়েছে। খাল্লাল বলেছেন, বিশ্রামের বৈঠক সম্পর্কে আহমদ মালেক ইবনুল হুয়াইরিসের বর্ণিত হাদিসের দিকে ফিরে এসেছেন এবং বলেছেন, ইউসুফ বিন মূসা জানিয়েছেন, আবু উমামাকে ওটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : দু'পায়ের বুকের উপর বসার কথা রিফায়ার হাদিসে রয়েছে। ইবনে আজলানের হাদিসে রয়েছে : তিনি তার দুই পায়ের বুকের উপর বসতেন। একাধিক সাহাবি এবং আর যারা রসূলুল্লাহর সা. নামাযের বিবরণ দিয়েছেন, তারা এ বৈঠকের উল্লেখ করেননি । এর উল্লেখ রয়েছে শুধু আবি হুমাইদ ও মালেক ইবনুল হুয়াইরিসের হাদিসে । এটা যদি রসূলুল্লাহর সা. রীতি হতো, তাহলে এটা তিনি সব সময় করতেন এবং তার নামাযের বর্ণনাদানকারীরা এর উল্লেখ করতেন। শুধু রসূলুল্লাহ সা. কর্তৃক এ কাজ করার উল্লেখ দ্বারা প্রমাণিত হয়না যে, এটা নামাযের একটা সুন্নত। শুধু তখনই কোনো কাজ সুন্নত বলে গণ্য ও অনুকরণীয় হবে যখন জানা যাবে যে, তিনি নিজেও এটা করতেন এবং সাহাবীগণও এটি সুন্নত জেনে করতেন। তবে যখন অনুমিত হয় যে, তিনি এটা প্রয়োজন মনে করে করেছেন তখন এটির সুন্নত হওয়া প্রমাণিত হয়না । ১৭. তাশাহহুদের জন্য বসার পদ্ধতি তাশাহহুদের জন্য যখন বসা হবে, তখন তাতে নিম্নোক্ত সুন্নতগুলো মেনে চলতে হবে : নিম্নোক্ত হাদিসগুলোতে যেভাবে বলা হয়েছে সেভাবে হাত রাখতে হবে : ১. ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. যখন তাশাহহুদের জন্য বসতেন, তখন বাম হাত বাম হাটুর উপর এবং ডান হাত ডান হাটুর উপর রেখে মুষ্টিবদ্ধ করতেন এবং তর্জনী আংগুল দিয়ে ইশারা করতেন। -মুসলিম। (হাত মুষ্টিবন্ধ করে বুড়ো আংগুলকে তর্জনীর নিচে দিয়ে মধ্যবর্তী সংযোগস্থলে রাখতেন।) ' ২. ওয়ায়েল বিন হাজার বলেছেন, রসূলুল্লাহ সা. তার বাম হাতের তালু তার বাম হাটু ও উরুর উপর রাখতেন। ডান কনুই এর শেষপ্রান্ত ভান উরুর রেখে আংগুলগুলোকে গুটিয়ে একটা বানাতেন। অন্য বর্ণনায় রয়েছে : বুড়ো ও মধ্যমা আতঙল দিরে বৃত্ত বানাবেন এবং মী আংগুল দিয়ে ইশারা করতেন। তারপর তার আংগুল উচু করতেন। আমি দেখেছি আংগুল নাড়িয়ে তা দিয়ে আহ্বান করতেন। -আহমদ, বায়হাকি বলেছেন : ৮৯৮ ৮৮৮৮৮ দ্বারা ইশারা করাও বুঝানো হতে পারে । বার বার নাড়ানো নয়, যাতে ইবনুয যুবায়েরের বর্ণনার অনুরূপ হয়। ইবনুয যুবাইর বর্ণনা করেন : রসূল সা. যখন দোয়া করতেন, আংগুল দিয়ে ইশারা করতেন। কিন্তু আংগুল নাড়াতেন না। -আবু দাউদ । ৩. যুবাইর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. যখন তাশাহহুদে বসতেন, তখন তার ডান হাত ডান উরুর উপর রাখতেন । বাম হাত বাম উরুর উপর রাখতেন। ডান হাতের তর্জনী দিয়ে ইশারা করতেন এবং তার চোখ তার ইশারাকে অতিক্রম করতোনা । -আহমদ, মুসলিম, নাসায়ী ৷ এ হাদিস থেকে জানা যায়, ডান হাত শুধু উরুর উপর রাখলেই চলবে । গুটিয়ে রাখার প্রয়োজন নেই। আর ডান হাতের তর্জনী দিয়ে ইশারা করতে হবে । এও সুন্নত যেনো নামাযীর দৃষ্টি তর্জনীর ইশারা ছাড়িয়ে না যায়। এ হচ্ছে তিনটে বিশুদ্ধ পদ্ধতি। এর যে কোনো একটি অনুসরণ করা বৈধ। ২০ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।