১৫২ ফিক্ুস্ সুন্নাহ ১৫. দুই সাজদার মাঝে বৈঠক ও দোয়া দুই সাজদার মাঝের বৈঠকের সুন্নত হলো, বাম পা বিছিয়ে তার উপর বসবে, আর ডান পা খাড়া করে রাখবে এবং ডান পা*র আংগুলগুলোর মাথা কিবলার দিকে রাখবে । আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তার বাম পা বিছিয়ে রাখতেন, আর ডান পা খাড়া রাখতেন। -বুখারি, মুসলিম । আর ইবনে উমর রা. থেকে বর্ণিত : নামাযের সুন্নত হলো, ডান পা খাড়া করে তার আংগুলগুলো কিবলামুখি রাখতে হবে । আর বাম পার উপর বসতে হবে । -নাসায়ী। নাফে বলেন : ইবনে উমর যখন নামায পড়তেন, তখন তার সবকিছু কিবলামুখি থাকতো, এমনকি তার পাদুকাছয়ও। আবু হোমায়েদ বলেন : রসূল সা. তার বাম পা'কে বিছিয়ে তার উপর বসতেন অতপর সকল অংগকে সমন্বিত করতেন। ফলে প্রতিটি হাড় যথাস্থানে চলে যেতো। অতপর তিনি সাজদায় যেতেন। -আহমদ, আবু দাউদ, তিরমিযি । কোনো কোনো হাদিসে “ইক্য়া'কেও মুস্তাহাব বলা হয়েছে।ইক্য়া' (৮০51) হচ্ছে দুই পা মাটিতে বিছিয়ে দু'পায়ের গোড়ালির উপর বসা । আবু উবায়দা বলেন : এটা আহলুল হাদিস (হাদিস বিশারদদের) অভিমত । আবুয্ যুবাইর বলেন : তিনি তাউসকে বলতে শুনেছেন : আমরা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম দু'পা বিছিয়ে তার উপর বসা সম্পর্কে । তিনি বললেন : এটা সুন্নত । আমরা বললাম : আমরা তো এটাকে পায়ের উপর কষ্ট দেয়া হিসেবে দেখছি। ইবনে আব্বাস বললেন : এটা তোমার নবীর সা. সুন্নত। -মুসলিম। আর ইবনে উমর থেকে বর্ণিত : তিনি যখন প্রথম সাজদা থেকে মাথা তুলতেন, তাঁর দুপায়ের আংগুলের মাথার উপর বসতেন এবং বলতেন : এটা সুন্নত । তাউস বলেছেন : আমি আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর ও আবদুল্লাহ ইবনে যুবাইরকে ইক্য়া' করতে দেখেছি। -বায়হাকি। এক ধরনের ইক্য়া আছে- নিতন্বদ্বয় মাটিতে রেখে উরুদ্য়কে খাড়া করে রাখা । এটা সর্বসম্মতভাবেই মাকরূহ। আবু হুরায়রা রা. বলেন : রসূলুল্লাহ সা. আমাকে তিনটে কাজ করতে নিষেধ করেছেন : (সাজদা করতে গিয়ে) মোরগের ঠোকরের মতো ঠোকর দেয়া। কুকুরের মতো পা খাড়া করে নিতম্বের উপর বসা, আর শেয়ালের মতো এদিক ওদিক তাকানো । -আহমদ, বায়হাকি, তাবারানি, আবু ইয়ালা। দুই সাজদার মাঝখানে বসার মুস্তাহাব পদ্ধতি হলো, ডান উরুর উপর ডান হাত ও বাম উরুর উপর বাম হাত রাখা, আংগুলগুলোকে পশ্চিম দিকে ছড়িয়ে দেয়া, মাঝখানে সামান্য ফাকা রাখা ও হাটু পর্যন্ত বিস্তৃত করা। নিম্নোক্ত দুটি দোয়ার যে কোনো একটি যতোবার ইচ্ছা দুই সাজদার মাঝখানে পড়া মুস্তাহাব : নাসায়ী ও ইবনে মাজাহ হ্যায়ফা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. দুই সাজদার AAW A AA Wu মাঝে বলতেন : ud 98৮ ৮৮ wd 99 ৮৮১ অর্থ : হে আমার প্রভু! আমাকে ক্ষমা করো । আমার প্রভু! আমাকে ক্ষমা করো । ইবনে আব্বাস থেকে আবু দাউদ বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. দুই সাজদার মাঝে বলতেন : «Bly ০১০2 ০5১59 ০০৯০9 ০৫৮ ০০11 অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমার উপর দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে জীবিকা দাও। ১৬. বিশ্রামের বৈঠক এটি প্রথম রাকাতের দ্বিতীয় সাজদার শেষে ও দ্বিতীয় রাকাতের জন্য দাড়ানোর পূর্বে এবং www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।