১৫০ ফিক্হুস্ সুন্নাহ মুস্তাহাব মনে করেন । তবে অধিকাংশ আলেমের মতে, ন্যুনতম একবার তাসবীহ পড়া রুকু ও সাজদার বিশুদ্ধতার জন্য যথেষ্ট । আগেই বলেছি, সাজদায় ধীর স্থির ও শান্তভাবে অবস্থান গ্রহণ ফরয । কমপক্ষে একবার তাসবীহ পড়লে তা হওয়া সম্ভব বলে ধরে নেয়া হয়। তবে পূর্ণাংগ তাসবীহ কোনো কোনো আলেমের মতে দশ তাসবীহ পাঠে সম্পন্ন হয় । কেননা আনাস রা. বলেন : রসূলুল্লাহ সা. এর সাথে এই যুবকের চাইতে অর্থাৎ উমর বিন আবদুল আযীযের চাইতে অধিক সাদৃশ্যপূর্ণ নামায পড়তে কাউকে দেখিনি । আমাদের অনুমান, সে রুকুতে দশবার ও সাজদায় দশবার তাসবীহ পড়ে । -আহমদ, আবু দাউদ, নাসায়ী । শওকানী বলেছেন : যারা বলেছেন, দশবার পড়লে পূর্ণাংগ তাসবীহ হয়, তাদের জন্য এ হাদিসে প্রমাণ রয়েছে। তবে সবচেয়ে নির্ভুল কথা হলো, যে ব্যক্তি একাকী নামায পড়ে, সে যতোবার ইচ্ছা তাসবীহ পড়তে পারে এবং যতো বেশি পড়ে, ততোই ভালো । বহু সহীহ হাদিসে এ ধরনের নামাযীর নামায দীর্ঘয়িত করার পক্ষে বলা হয়েছে। যদি মুক্তাদিদের কষ্ট না হয়, তবে ইমামও তা করতে পারে। ইবনে আবদুল বার বলেন : প্রত্যেক ইমামেরই নামায সংক্ষিপ্ত করা উচিত, কেননা রসূল সা.-এর এ ব্যাপারে আদেশ রয়েছে। এমনকি মুক্তাদিরা যথেষ্ট সতেজ ও সবল হলেও সংক্ষিপ্ত করা উচিত। কেননা কখন কার কি সমস্যা দেখা দেয়, তা কেউ জানেনা। দীর্ঘায়িত নামাযে কারো পেশাব পায়খানার প্রয়োজন বা অন্য কোনো ধরনের আকস্মিক সমস্যা দেখা দিতে পারে। ইবনুল মুবারক বলেছেন : ইমামের জন্য পাঁচবার তাসবীহ পড়া মুস্তাহাব, যাতে পেছনের লোকেরা অন্তত: তিনবার পড়বার সুযোগ পায়। নামায আদায়কারীর জন্য শুধু তাসবীহ পড়ে ক্ষান্ত না থেকে সাধ্যমত অন্যান্য দোয়াও পড়া মুস্তাহাব । সহীহ হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকো সাজদায় থাকা অবস্থায় । কাজেই সাজদায় বেশি করে দোয়া করো” । তিনি আরো বলেছেন : জেনে রাখো, আমাকে রুকু ও সাজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। রুকুতে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো । আর সাজদায় বেশি করে দোয়া করো । আশা করা যায়, তা কবুল হবে! -আহমদ, মুসলিম । এ বিষয়ে বহু হাদিস রয়েছে, যার কয়েকটি এখানে উদ্ধৃত করছি : ১. আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. যখন সাজদায় যেয়ে বলতেন : 7250 BIB HE LSD ৯ ৯০ SS 4০5 5০০৯০ SO ০৪11 ০০120 ৩) yal) Bee GH অর্থ : হে আল্লাহ, তোমার জন্য সাজদা করলাম, তোমার প্রতি ঈমান এনেছি । তোমার নিকট আত্মসমর্পণ করেছি, আমার মুখমণ্ডল সাজদা করেছে তার সৃষ্টিকর্তার সামনে, যিনি তাকে সৌন্দর্যমপ্তিত করেছেন এবং তার কান ও চোখ সৃষ্টি করেছেন। সুন্দরতম ত্রষ্টা আল্লাহ মহা কল্যাণময়।” -আহমদ, মুসলিম ৷ ২. ইবনে আব্বাস রা. রসূলুল্লাহ সা. এর তাহাজ্জুদের নামাযের বিবরণ দিতে গিয়ে বলেন, তিনি নামায পড়তে গেলেন। নামায পড়লেন এবং নামাযে বা সাজদায় বলতে লাগলেন : ESB OF AS FULD BH BS FB WW ATA 1 bel অর্থ : হে আল্লাহ, আমার হৃদয়ে নূর (আলো) দাও, আমার কানে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার ডানে নূর দাও, নিচে নূর দাও এবং আমার জন্যে নূর বানিয়ে দাও । -মুসলিম, আহমদ। নববী বলেন : তিনি তার সকল অংগে ও সর্বদিকে নূর চেয়েছেন, যার অর্থ সত্য ও www.pathagar.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।