সালাত (নামায) ১৪৯ অর্থাৎ স্বাধীন মতাবলম্বী মুজতাহিদদের অভিমত । ইবনুল মুনযির নিজেও এই মত পোষণ করেন। আবুত তাইয়িব বলেন : এটা অধিকাংশ ফকীহর অভিমত । ইবনুল কাইয়িম বলেছেন : রসূলুল্লাহ সা. হাতের আগে হাটু রাখতেন, তারপর দু'হাত রাখতেন, তারপর কপাল ও নাক রাখতেন। এটাই সঠিক । ওয়ায়েল বিন হাজার বলেছেন : “রসূলুল্লাহ সা. কে দেখেছি, সাজদা দিতে গিয়ে প্রথমে হাটু ও পরে হাত রাখতেন। আর উঠার সময় প্রথমে হাত ও পরে হাটু উঠাতেন। এর বিপরীত কিছু তার কাজে কেউ দেখেনি । মালেক, আওযায়ী ও ইবনে হাযম হাটুর আগে হাত রাখা মুস্তাহাব মনে করেন। আহমদ থেকে প্রাপ্ত একটি বর্ণনাও তদ্রুপ । আওযায়ী বলেছেন : আমি দেখেছি, লোকেরা প্রথমে হাত ও পরে হাটু রাখতো । ইবনে আবি দাউদ বলেছেন : এটাই হাদিস বিশারদদের অভিমত ৷ সাজদা থেকে দ্বিতীয় রাকাতে উঠে দাড়ানোর পদ্ধতিও অদ্রপ বিপরীত । অধিকাংশের মতে, প্রথমে হাত ও তারপর হাটু তুলতে হবে । অন্যদের মতে, প্রথমে হাটু ও পরে হাত তুলবে। ১৩. সাজদার নিয়ম ১. নাক, কপাল ও দু'হাত মাটিতে রাখা চাই এবং দু'হাতকে পাজর থেকে দূরে সরিয়ে রাখা চাই। ওয়ায়েল বিন হাজার বলেছেন : “রসূল সা. যখন সাজদা করতেন, দুই হাতের তালুর মাঝখানে কপাল রাখতেন। আর বোগলকে উন্মুক্ত রাখতেন। -আবু দাউদ । আর আবু হোমায়েদ বলেছেন : রসূলুল্লাহ সা. যখন সাজদা করতেন, নাক ও কপাল মাটিতে রাখতেন, হাত দু'খানা পাজর থেকে দূরে রাখতেন এবং হাতের তালু রাখতেন কাধ বরাবর” -ইবনে খুযায়মা, তিরমিযি। ২. দু'হাতের তালু দুই কান অথবা ঘাড় বরাবর রাখতে হবে । কোনো কোনো আলেম এই উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করেছেন বুড়ো আংগুলের প্রান্তভাগ কান বরাবর ও হাতের তালুকে ঘাড় বরাবর রাখার পক্ষে মত ব্যক্ত করার মাধ্যমে । ৩. আংগুলগুলোকে মিলিত রেখে ছড়িয়ে রাখবে । হাকেম ও ইবনে হিব্বান বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. যখন রুকু দিতেন, আংগুলগুলোর মাঝে ফাকা রাখতেন, আর যখন সাজদা দিতেন, তখন আংগুলগুলো মিলিয়ে রাখতেন । ৪. আংগুলগুলোর মাথা কিবলামুখি রাখবে । বুখারি আবু হোমায়োদ থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. যখন সাজদা দিতেন, তখন হাত দুটো মাটিতে বিছিয়েও দিতেননা, গুটিয়েও রাখতেননা, আর পায়ের আংগুলগুলোর প্রান্তভাগকে কিবলামুখি রাখতেন । ১৪. সাজদার অবস্থানকাল ও যিক্র সাজদাকারীর জন্য সাজদায় গিয়ে 45%1 4) ১০০4: (আমার সর্বোচ্চ প্রতিপালকের গুণকীর্তন ও পবিত্রতা ঘোষণা করছি) পড়া মুস্তাহাব । উকবা ইবনে আমের বর্ণনা করেন, যখন নাযিল হলো : “সাব্বিহিসমা রব্বিকাল আ'লা” (তোমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো) তখন রসূলুল্লাহ সা. বললেন : তোমরা এটিকে তোমাদের সাজদায় স্থাপন করো ।” -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, হাকেম । হুযায়ফা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. সাজদায় বলতেন : “সুবহানা রব্বিয়াল আ*লা |” -আহমদ, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । আর রুকু সাজদার তাসবীহ তিনবারের চেয়ে কম পড়া অনুচিত । তিরমিযি বলেন : আলেমদের নিকট এই মতটিই অনুসরণীয় । তারা কমের পক্ষে তিনবার তাসবীহ পড়া www.pathagar.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।