ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত নোমায) ১৪৭ ১১. রুকুতে উঠা ও সোজা হয়ে দাড়ানোর সময়ের যিকর নামাধী- চাই সে ইমাম হোক, মুক্তাদি হোক, কিংবা একাকী হোক, রুকু থেকে উঠার সময় বলবে, {১৪২ 2 40 ১ “সামিয়াল্লাহু লিমান হামিদাহ” (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তিনি তার প্রশংসা শ্রবণ করেন) । তারপর যখন সোজা হয়ে দীড়াবে, তখন বলবে : ০০ ৩0, 02) “রাব্বানা লাকাল হামদ” (হে আমাদের প্রতিপালক, তোমারই জন্য সমস্ত প্রশংসা) অথবা, 0১০] ৩৫১ 03) 40 “আল্লাহুমা রাব্বানা ওয়া লাকাল হামদ” । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. রুকু থেকে উঠার সময় বলতেন, 2১০০ ০০ 20 তে “সামিয়াল্লাহু লিমান হামিদাহ”, তারপর দাড়ানো অবস্থায়ই পুনরায় বলতেন : ০৮] 5 04) “রাব্বানা ওয়া লাকাল হামদ” ৷ -আহমদ, বুখারি, মুসলিম । বুখারিতে আনাসের রা. হাদিসে রয়েছে : ইমাম যখন বলে : 2১০ ০০] 40 ৪০ “সামিয়াল্লাহু লিমান হামিদাহ”, তখন তোমরা বলো : ০১০ আঁ) ৫3) ৮211 “আল্লাহুম্মা রাববানা ওয়া লাকাল হামদ।” এ জন্য অনেক আলেম মনে করেন : মুক্তাদি সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলবেনা ৷ বরং ইমামকে যখন এটা বলতে শুনবে, তখন বলবে, = এ) 07) 401 “আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ ।” আর আবু হুরায়রার বর্ণিত হাদিস মুসনাদ আহমদ ইত্যাদিতে রয়েছে : রসূলুল্লাহ সা. বলেছেন : ইমাম যখন সামিয়াল্লাহু লিমান হামিদাহ, বলবে, তখন তোমরা বলো : 0৯1 21) -41 “আল্লাহুম্মা রববানা ওয়া লাকাল হামদ” কেননা যার একথা ফেরেশতাদের কথার সাথে মিলিত হবে, তার অতিতের সমস্ত গুনাহ মাফ করা হবে। কিন্তু রসূলুল্লাহ সা. এর কথা “তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখো, সেভাবে নামায পড়ো” থেকে বুঝা যায়, “সামিয়াল্লাহু লিমান হামিদাহ” ও “রাব্বানা লাকাল হামদ” দুটোই প্রত্যেক নামাধীকে বলতে হবে যদিও সে মুক্তাদি হয়। যারা বলেন, যুক্তাদি উভয়টা বলবেনা, শুধু রববানা লাকাল হামদ বলবে, তাদের পক্ষ থেকে ইমাম নববীর জবাব এরূপ : “আমাদের ইমামগণ বলেছেন : হাদিস “ইমাম যখন বলে, সামিয়াল্লাহু লিমান হামিদাহ, তখন তোমরা বলবে =| ৩, 69) ৮211 “আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ” এর অর্থ হলো : তোমরা রববানা লাকাল হামদ বলো, সেই সাথে তোমাদের জানা কথা সামিয়াল্লাহু লিমান হামিদাও বলো । শুধু আল্লাহুম্মা রাববানা লাকাল হামৃদ এর উল্লেখ করার কারণ হলো, মুক্তাদিগণ রসূল সা. এর প্রকাশ্যে বলা কথা “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' শুনতে পেতো । কারণ, ওটা প্রকাশ্যে বলাই সুন্নত । তারা তার বলা “রাব্বানা লাকাল হামদ” শুনতোনা । কারণ তিনি ওটা গোপনে বলতেন। লোকেরা রসূল সা. এর “আমাকে যেভাবে নামায পড়তে দেখো, সেভাবে নামায পড়ো” একথা জানতো এবং তার পূর্ণ আনুগত্যের নীতিও তাদের জানা ছিলো এবং তা করতে তারা অভ্যস্ত ছিলো । সামিয়াল্লাহু লিমান হামিদা কথাটা তো তারা সাথে সাথেই উচ্চারণ করতো । কাজেই তার জন্য আদেশ দেয়ার প্রয়োজন ছিলনা । তারা রাব্বানা লাকাল হামদ জানতোনা । তাই এটির জন্য আদেশ দেয়া হয়েছে। রুকু থেকে উঠে সোজা হয়ে দাড়ানোর সময় কমের পক্ষে যেটুকু বলা দরকার, সেটুকু হলো রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রববানা ওয়া লাকাল হামদ। এর উপর নিম্নোক্ত হাদিসগুলো অনুযায়ী আরো একটু বাড়িয়ে বলা মুস্তাহাব : ১. রিফায়া বিন রাফে বলেছেন : “একদিন আমরা রসূলুল্লাহ সা. এর পেছনে নামায পড়ছিলাম । তিনি যখন রুকু থেকে মাথা উঠালেন এবং সামিয়াল্লাহু লিমান হামিদাহ বললেন, তখন অর্থ : হে আমাদের প্রভু, তোমার জন্য সকল প্রশংসা, প্রচুর পবিত্র ও বরকতময় প্রশংসা । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।