ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৪৫ কিরাত পড়ার একটা উপায় খুঁজে পেয়েছি। সেটা হলো চিন্তা ও গবেষণার মাধ্যমে মনে মনে পড়া । এটা কুরআন, হাদিস ও ইবাদতের পদ্ধতি, সুন্নতের অনুকরণ ও অগ্রগণ্যতাকে বাস্তব রূপদান। যুহরী, ইবনুল মুবারক মালেক, আহমদ, ইসহাক ও ইবনে তাইমিয়ার অভিমত এটাই । ৮. উঠা বসা তাকবীর নামাযে প্রতিবার উচু ও নিচু হওয়া, দাড়ানো ও বসার সময় “আল্লাহু আকবার’ বলবে ৷ কেবল রুকু থেকে উঠার সময় বলবে “সামিআল্লাহু লিমান হামিদা" । ইবনে মাসউদ বলেছেন : আমি রসূলুল্লাহ সা.কে প্রতিবার উঁচু নিচু হওয়া এবং দাড়ানো ও বসার সময় আল্লাহু আকবার বলতে শুনেছি। -আহমদ, নাসায়ী, তিরমিযি । আবু বকর, উমর, উসমান, আলী প্রমুখসহ রসূল সা. এর সাহাবিগণ, তাদের পরবর্তী তাবেয়ীগণ, ফকীহগণ ও আলেমগণ এই মতেরই অনুসারী । আবু হুরায়রা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন নামায পড়তে ইচ্ছা করতেন, তখন দাঁড়িয়ে “আল্লাহু আকবার’ বলতেন, পুনরায় রুকুতে যাওয়ার সময় “আল্লাহু আকবার’ বলতেন, তারপর রুকু থেকে পিঠ উত্তোলনের সময় বলতেন : “সামিয়াল্লাহু লিমান হামিদাহ' ৷ তারপর সাজদায় যাওয়ার সময় আবার বলতেন, আল্লাহু আকবার, পুনরায় সাজদা থেকে মাথা তোলার সময় এভাবে নামায শেষ হওয়া অবধি প্রত্যেক রাকাতে করতেন । দুনিয়া থেকে বিদায় গ্রহণের পূর্ব পর্যন্ত এ রকমই ছিলো রসূলুল্লাহ সা. এর নামায । -আহমদ, বুখারি, মুসলিম, আবু দাউদ । ইকরামা বলেছেন, আমি ইবনে আব্বাসকে বললাম : আমি উপত্যকায় জনৈক নির্বোধ বুড়োর পেছনে যোহরের নামায পড়লাম । তিনি নামাযে বাইশটি তাকবীর দিলেন। সাজদায় যাওয়ার সময় ও সাজদা থেকে উঠার সময় তাকবীর দিলেন। ইবনে আব্বাস বললেন : ওটা তো আবুল কাসেম রসূলুল্লাহ সা. এর নামায । -আহমদ, বুখারি । এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া শুরু করার সময় তাকবীর শুরু করা মুস্তাহাব। ৯. কুকুর পদ্ধতি রুকুতে হাঁটুতে হাত দিয়ে ধরা যায় এতোটুকু নিচ হওয়া ওয়াজিব । তবে সুন্নত হলো, মাথা ও শরীরের পশ্চাৎ ভাগকে সমান্তরাল করা । দু'হাতকে দুই পাঁজর থেকে দূরে রেখে দু'হাত দিয়ে হাটুর উপর ভর দেয়া। হাটু ও পায়ের নলির উপর হাতের আংগুল ছড়িয়ে দেয়া এবং পিঠকে বিস্তৃত করা । উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত : তিনি নিজের হাত দু'খানা পাজর থেকে দূরে রেখে তা হাটুর উপর স্থাপন করে এবং হাটুর উপর আঙ্গুলগুলো ছড়িয়ে দিয়ে রুকু দিলেন। তারপর তিনি বললেন : আমি রসূল সা.কে এভাবেই নামায পড়তে দেখেছি। -আহমদ, আবু দাউদ, নাসায়ী । আর আবু হামিদ বলেছেন : রসূলুল্লাহ সা. যখনই রুকু দিতেন, শরীরকে সমান্তরাল রাখতেন, মাথাকে নিচের দিকে ও ঝুঁকাতেন না, উপরের দিকেও তুলতেন না, আর হাত দু'খানা হাটুর উপর এমনভাবে রাখতেন, যেনো হাটুকে জাপটে ধরেছেন। -নাসায়ী। সহীহ মুসলিমে আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন রুকু দিতেন, মাথা উচুও করতে না নিচুও করতেন না। বরং এর মাঝামাঝি থাকতেন। আর আলী রা. বলেন : রসূলুল্লাহ সা. যখন রুকু দিতেন, তখন তার পিঠের উপর যদি এক পেয়ালা পানি রেখে দেয়া হতো, তবে তা পড়তোনা ৷ (পিঠ এতোটি সোজা থাকতো) -আহমদ, আবু দাউদ, মুসয়াব বিন সা'দ বলেছেন : আমি আমার পিতার পাশে নামায পড়লাম । রুকুতে আমি আমার দু'হাত দুই উরুর মাঝখানে রাখলাম । তিনি আমাকে এরূপ করতে নিষেধ করলেন। ১৯ www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।