১৪৪ ফিক্হুস্ সুন্নাহ রব্বিয়াল আ'লা (আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রভুর গুণকীর্তন করছি। এভাবে নামাযে ও নামাযের বাইরে বলবে। নামাযের মধ্যে প্রকাশ্যে ও গোপনে কিরাত পড়ার স্থানসমূহ ফজর ও জুমার উভয় রাকাতে মাগরিব ও এশার প্রথম দু'রাকাতে, উভয় ঈদ, সূর্যগ্রহণ ও ইসতিসকার নামাযের উভয় রাকাতে প্রকাশ্যে ও সশব্দে কিরাত পড়া সুন্নত। আর যোহর, আসর ও মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার শেষ দু'রাকাতে গোপনে পড়া সুন্নত । অন্যান্য নফলের বিধান হলো : দিনের বেলার নামাযে গোপনে পড়তে হবে । আর রাতের নামাযে গোপনে বা প্রকাশ্যে উভয় প্রকারে পড়া যাবে । তবে মধ্যম পন্থাটিই উত্তম । “একদিন রাতে রসূলুল্লাহ সা. আবু বকরের কাছে গেলেন। দেখলেন, তিনি খুবই অনুচ্চ শব্দে নামায পড়ছেন। উমরের কাছে গেলেন, দেখলেন তিনি উচ্চ শব্দে নামায পড়ছেন। পরে যখন উভয়ে রসূলুল্লাহ সা. এর কাছে একত্রিত হলেন, তখন বললেন : হে আবু বকর, তোমার কাছে গিয়ে দেখলাম, তুমি খুবই মৃদু শব্দে নামায পড়ছো। আবু বকর বললো : হে রসূল সা. আমি যার সাথে গোপন সংলাপ করেছি, তাকে শুনাতে পেরেছি । উমরকে বললেন : হে উমর তোমার কাছে গেলাম, দেখলাম তুমি উচ্চ কণ্ঠে নামায পড়ছো। তিনি বললেন : হে রসূল, আমি ঘুমন্ত লোকদের জাগাচ্ছিলাম এবং শয়তানকে তাড়াচ্ছিলাম । তিনি বললেন : হে আবু বকর, তোমার শব্দ কিছুটা বাড়াও। আর উমরকে বললেন : তোমার শব্দ কিছুটা কমাও।” -আহমদ, আবু দাউদ। আর যদি ভুলক্রমে গোপনের জায়গায় প্রকাশ্যে এবং প্রকাশ্যের জায়গায় গোপনে পড়ে, তবে কোনোই ক্ষতি হবেনা । আর পড়ার মাঝখানে মনে পড়লে পরবতীটুকু বিধি মোতাবেক পড়বে । ৪ ইমামের পেছনে কিরাত পড়া মূল বিধি হলো, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাযই শুদ্ধ হয়না। ইতিপূর্বে নামাযের ফরযের বিবরণে উল্লেখ করেছি যে, ফরয ও নফলের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। তবে প্রকাশ্য নামাযে মুক্তাদিদেরকে কিরাত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার শুধু চুপচাপ শোনা ওয়াজিব । কেননা আল্লাহ তায়ালা বলেছেন : “যখন কুরআন পড়া হয়, তখন তা শোনো ও চুপ থাকো । আশা করা যায়, তোমরা আল্লাহর রহমত লাভ করবে।” আর রসূলুল্লাহ সা. বলেছেন : যখন ইমাম তকবীর দেয়, তোমরা তকবীর দিবে । আর যখন ইমাম কিরাত পড়বে তোমরা চুপ থাকবে । -মুসলিম । “যার ইমাম রয়েছে, ইমামের কিরাতই তার জন্য কিরাত” এ হাদিসটির বক্তব্যও একই । অর্থাৎ প্রকাশ্য নামাযে ইমামের কিরাতই তার জন্য যথেষ্ট । কিন্তু গোপন নামাযে মুক্তাদির উপর কিরাত পড়া ওয়াজিব। অনুরূপ প্রকাশ্য নামাযে যদি ইমামের পড়া শুনতে না পায় তাহলেও তার কিরাত পড়া ওয়াজিব । আবু বকর ইবনুল আরাবীর মতে, গোপন নামাযে কিরাত পড়া ওয়াজিব এই মতটিই আমাদের নিকট অগ্রগণ্য । কেননা কিরাত ওয়াজিব হওয়া সংক্রান্ত হাদিসগুলো সকলের জন্য প্রযোজ্য । তবে প্রকাশ্য নামাযে তিন কারণে কিরাত পড়া ঠিক নয় : এক. এটা মদিনাবাসীর অনুসৃত নীতি । দুই. কুরআনের হুকুম, “চুপ থাকো ও শোনো । তিন. অগ্রগণ্যতা । ইমামের সাথে থেকে কিরাত পড়া অসম্ভব । কখন পড়বে? যদি, বলা হয়, ইমামের বিরতির সময়ে পড়বে, তবে বলবো : নিরবতা ইমামের জন্য বাধ্যতামূলক নয়। কাজেই সে কিভাবে যা ফরয নয় তাকে ফরয করবে? বিশেষত: যখন আমরা প্রকাশ্যে নামাযের www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।