ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৪৩ যারা শরিয়তের বিধিসমূহের রহস্য, যৌক্তিকতা ও নিগৃঢ় উদ্দেশ্যের প্রতি দৃষ্টি দেন, তারাই এগুলো বুঝতে পারেন। € রসূলুল্লাহ সা. এর কিরাতের পদ্ধতি রসূলুল্লাহ সা. ধীরে ধীরে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে ও আওয়ায দীর্ঘায়িত করে কিরাত পড়তেন। 6 কিরাতের মুস্তাহাব কিরাত পড়ার সময় সুললিত কণ্ঠে ও সুরেলা স্বরে পড়া মুস্তাহাব ৷ রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমরা কুরআনের জন্য তোমাদের স্বরকে সুরেলা ও সুললিত করো ।” তিনি আরো বলেছেন : যে ব্যক্তি সুললিত কণ্ঠে কুরআন পড়েনা, সে আমাদের কেউ নয়।” তিনি আরো বলেছেন : যার কুরআন পাঠ শুনলে তোমাদের ধারণা জন্মে যে, সে আল্লাহকে ভয় করে, সে-ই সর্বোত্তম কণ্ঠে কুরআন পাঠ করে।” তিনি আরো বলেছেন : একজন সুরেলা কণ্ঠধারী নবী, যিনি সুললিত কণ্ঠে কুরআন পড়েন, তার কুরআন পড়াকে আল্লাহ যেরূপ (আগ্রহ সহকারে) শ্রবণ করেন, আর কোনো জিনিস সেরূপ শ্রবণ করেননা । নববী বলেছেন : যে ব্যক্তি নামাযে বা অন্য কিছুতে কুরআন পাঠ করে, তার জন্য সুন্নত হলো, যখন রহমত সংক্রান্ত আয়াত পড়বে, তখন আল্লাহর নিকট তার করুণা ও অনুগ্রহ চাইবে । যখন আযাব সংক্রান্ত আয়াত পড়বে তখন আযাব থেকে, আগুন থেকে, অকল্যাণ থেকে ও অবাঞ্ছিত জিনিস থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে । অথবা বলবে : হে আল্লাহ, আমি তোমার নিকট নিরাপত্তা কামনা করি, ইত্যাদি। আর যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা সংক্রান্ত আয়াত পড়বে, তখন বলবে, “সুবহানাল্লাহ ওয়া তায়ালা” (আল্লাহ পবিত্র ও মহান) অথবা “বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ বরকতময়”, অথবা “আমাদের প্রতিপালক শ্রেষ্ঠ মহিমামবিত” ইত্যাদি । হুযায়ফা বলেন : “আমি একদা রাত্রে রসূলুল্লাহ সা. এর সাথে নামায পড়লাম । তিনি সূরা বাকারা পড়া শুরু করলেন। আমি ভাবলাম, একশ আয়াতের পর উনি রুকু করবেন। কিন্তু একশ আয়াত অতিক্রম করে এগিয়ে গেলেন। আমি ভাবলাম, সূরাটা দিয়ে উনি রাকাত শেষ করবেন। তিনি আরো এগিয়ে গেলেন । আমি ভাবলাম, এবার রুকু করবেন। তারপর সুরা আল ইমরান শুরু করলেন। সেটি পড়ে ফেললেন। তারপর সূরা নিসা শুরু করলেন। এটা খুব ধীর গতিতে পড়লেন। যখনই তাসবীহ (আল্লাহর পবিত্রতা ও গুণকীর্তন) সংক্রান্ত আয়াত পড়েন, অমনি “সুবহানাল্লাহ বলেন, যখনই কোনো দোয়ার আয়াত পড়েন, অমনি দোয়া করেন, যখনই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সংক্রান্ত আয়াত পড়েন, অমনি আশ্রয় চেয়ে দোয়া করেন।” -মুসলিম। আমাদের ইমামগণ বলেছেন : নামাযে বা নামাযের বাইরে যেখানেই কুরআন পড়া হোক, এরূপ করা এবং তাসবীহ পড়া, চাওয়া ও আশ্রয় কামনা করা পাঠকের জন্য আর নামাযে ইমাম, মুক্তাদী ও একাকী নামায আদায়কারীর জন্য মুস্তাহাব। কেননা এসব তো দোয়া, কাজেই সবাই এতে সমান, যেমন আমীন বলার ব্যাপারে সকল নামাধী সমান । আর যে ব্যক্তি পড়বে “আল্লাহ কি শ্রেষ্ঠ ফায়সালাকারী নন?” (সূরা তীনের শেষ আয়াত)। তখন “হ্যা, আমি এ ব্যাপারে সাক্ষী” বলা মুস্তাহাব । আর যখন সূরা কিয়ামার শেষ আয়াত : “আল্লাহ কি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? তখন বলবে : “হ্যা, আমি সাক্ষ্য দিচ্ছি,” আর যখন সূরা মুরসালাতের শেষ আয়াত : “এরপর তারা কোন্‌ বাণীতে বিশ্বাস করবে?” পড়বে, তখন বলবে : “আমি আল্লাহর উপর ঈমান এনেছি” বলবে । আর যখন বলবে : রব্বিকাল আ'লা (তোমার সর্বশ্রেষ্ঠ প্রভুর নামে তাসবীহ পাঠ করো” তখন বলবে : সুবহানা www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।