ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ ফিক্হুস্‌ সুন্নাহ আদেশ দিয়ে পরে তার বিরোধিতা করতেন না । তিনি জানতেন, তার পেছনে অনেক প্রবীণ, দুর্বল ও সমস্যাপীড়িত লোক রয়েছে। সুতরাং যা করেছেন, সেটাই ছিলো সেই হালকা ও সংক্ষিপ্ত নামায, যা পড়াতে তাকে আদেশ দেয়া হয়েছে। তার নামায যেভাবে পড়িয়েছেন, তার চেয়ে বহুগুণ লম্বা হতে পারতো । কাজেই আরো লম্বা নামাযের তুলনায় এ নামায ছিলো সংক্ষিপ্ত ও হালকা । তিনি যে পদ্ধতি সব সময় অনুসরণ করতেন, সেটা দেখেই সকল তর্কের অবসান ঘটাতে হবে। নাসায়ী কর্তৃক ইবনে উমর থেকে বর্ণিত এই হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায় : রসূলুল্লাহ সা. আমাদেরকে সংক্ষিপ্ত ও হালকা নামায পড়ার আদেশ দিতেন, আর নিজে সূরা সাফফাত দ্বারা নামায পড়াতেন। কাজেই সাফফাত দ্বারা ইমামতি করাই সেই সংক্ষিপ্ত ও হালকা নামায, যার জন্য তিনি আদেশ করতেন। ও নির্দিষ্ট সূরা পড়া জুমা ও দুই ঈদ ছাড়া কোনো নামাযে রসূলুল্লাহ সা. কোনো বিশেষ সুরাকে এমনভাবে নির্দিষ্ট করে নিতেন না যে, এ সূরা দিয়ে ছাড়া নামায পড়াবেন না। অন্যান্য নামায সম্পর্কে আবু দাউদ বর্ণনা করেন : আমর বিন শুয়াইবের দাদা বলেন : ফরয নামাযে ছোট বড় সব রকমের সূরাই আমি রসূলুল্লাহ সা. কে নামাযের ইমামতির সময় পড়তে শুনেছি। তবে তীর নিয়ম ছিলো, পূর্ণাঙ্গ সূরা পড়া । কখনো একটি সূরাকে দুই রাকাতে ভাগ করে পড়তেন, কখনো সূরার প্রথমাংশ পড়তেন। তবে সূরার মাঝখান থেকে বা শেষের দিক থেকে কখনো পড়তেন বলে মনে পড়েনা । এক রাকাতে দুই সূরা নফলে পড়তেন, বহু দৃষ্টান্ত জানা রয়েছে যে, রসূলুল্লাহ সা. এক রাকাতে সূরা রহমান ও নাজ্ম, আরেক রাকাতে সূরা কামার ও হাক্কা, আরেক রাকাতে তুর ও যারিয়াত এবং আরেক রাকাতে ওয়াকেয়া ও কালাম এরূপ জোড়া জোড়া সূরা পড়েছেন। তবে এটা ফরয নামাযে না নফল নামাযে পড়তেন, তা নির্দিষ্টভাবে জানা যায়নি ৷ দুটোরই সম্ভাবনা রয়েছে। তবে একই সূরা একই নামাযের উভয় রাকাতে রসূলুল্লাহ সা. খুব কমই পড়তেন । আবু দাউদ জুহাইনা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন যে, তিনি রসূলুল্লাহ সা. কে ফজরের উভয় রাকাত সূরা যিলযাল পড়তে শুনেছেন। কিন্তু বলেছেন : আমি জানিনা, রসূলুল্লাহ সা. ভুলক্রমে পড়েছেন, না ইচ্ছাকৃতভাবে । $ ফজরের প্রথম রাকাত লম্বা করে পড়া ফজর ও অন্য সকল নামাযে প্রথম রাকাতকে রসূলুল্লাহ সা. দ্বিতীয় রাকাত অপেক্ষা লম্বা করতেন। কখনো কখনো এতো লম্বা করতেন যে, কারো কোনো পায়ের আওয়াজ শোনা যেতোনা । ফজরের নামাযকে অন্যান্য নামায অপেক্ষা বেশি লম্বা করতেন । এর কারণ হলো, ফজরের কুরআন পাঠে আল্লাহ ও ফেরেশতাগণ সাক্ষী হন। কেউ কেউ বলেন, রাতের ফেরেশতারা ও দিনের ফেরেশতারা শরিক হন। উক্ত দুটো উক্তির ভিত্তি হলো, আল্লাহর প্রথম আকাশে অবতরণ ফজরের নামায শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকে, না ফজরের শুরু পর্যন্ত? উভয় মতের সপক্ষে হাদিস রয়েছে । এর কারণ এটাও হতে পারে যে, যেহেতু ফজরের নামাযের রাকাতের সংখ্যা কম রাখা হয়েছে। তাই নামাযকে দীর্ঘায়িত করে রাকাতের কমতি পূরণ করা হয়েছে। তাছাড়া এর কারণ এটাও হতে পারে যে, এ নামায মানুষের দীর্ঘ ঘুম ও বিশ্রামের পরে সংঘটিত হয়। তাছাড়া এ নামায যখন পড়া হয় তখনো মানুষের আয় রোজগার ও পার্থিব জীবনের উপকরণ সংগ্রহের কাজ শুরু হয়না । উপরক্তু এ নামায এমন সময় সংঘটিত হয় যখন মানুষের কান, জিহবা ও মন পূর্ণ অবসরে থাকার কারণে নামাযে সর্বাত্মক একাগ্রতা জন্মে, তাই তার পক্ষে কুরআন বুঝা ও তা নিয়ে চিন্তাভাবনা করা সম্ভব হয়। তাছাড়া এ নামায দিনের প্রথম কাজ ও সব কাজের ভিত্তি, তাই একে দীর্ঘায়িত করে গুরুত্ব ও মর্যাদা দেয়া হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।