সালাত (নামায) ১৪১ ইবনে আব্দুল বার বলেছেন : বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সা. মাগরিবে সূরা আ'রাফ, সূরা সাফফাত, দুখান, আ'লা, তীন, নাস ও ফালাক, মুরসালাত এবং কিসারে মুফাসসাল (আমপারার শেষ দিকের ক্ষুদ্রতম সূরাগুলো) পড়তেন । এগুলোর সবই প্রসিদ্ধ ও সহীহ হাদিস। তবে সব সময় মাগরিবে ক্ষুদ্রতম সূরাগুলো পড়ার রীতি চালু করেছেন মারওয়ান ইবনুল হাকাম। এ জন্য যায়দ বিন সাবেত এটা অপছন্দ করেছেন। তিনি তাকে বলেছেন : আপনার ব্যাপার কী? মাগরিবে ক্ষুদ্রতম সূরাগুলো পড়েন, অথচ আমি রসূলুল্লাহ সা. কে দীর্ঘতম দুটি সূরার একটি পড়তে দেখেছি। আমি বললাম : দীর্ঘতম দুটো সূরার একটি কী? তিনি বললেন : আ'রাফ ৷ -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । নাসায়ী আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. মাগরিবে সূরা আ'রাফ দু'রাকাতে ভাগ করে পড়েছেন। তাই সব সময় ক্ষুদ্রতম আয়াত ও সূরা পড়া সুন্নতের খেলাফ ৷ এটা মারওয়ান বিন হাকামের কাজ। এশার কিরাত এশার নামাযে রসূলুল্লাহ সা. CSG PAR ls lL আ'লা, লাইল ইত্যাদি পড়তে বলছেন । বাকারা পড়া অপছন্দ করেছেন। i জুমার কিরাত জুমার নামাযে রসূলুল্লাহ সা. সূরা জুমা, মুনাফিকুন, গাশিয়া, আ'লা ও গাশিয়া সম্পূর্ণ পড়তেন। বিভিন্ন সূরার শেষাংশ রসূল সা. কখনো পড়তেননা। এটা তার অনুসৃত নিয়মের বিপরীত ছিলো। ৪ ঈদের নামাযের কিরাত ঈদের নামাযে রসূলুল্লাহ সা. কখনো সূরা কাফ ও সূরা কামার সম্পূর্ণ কখনো সূরা আ'লা ও গাশিয়া পড়তেন। আমৃত্যু রসূল সা. নামাযের কিরাতে এই পদ্ধতি অনুসরণ করে গেছেন। পরে কোনোভাবে এর পরিবর্তন বা বিলোপ সাধন করা হয়নি । খোলাফায়ে রাশেদীনও এই পদ্ধতি অনুসরণ করেছেন। আবু বকর রা. ফজরে সূরা বাকারা পড়লেন ফলে সূর্য ওঠার কাছাকাছি সময়ে সালাম ফেরালেন। লোকেরা বললো : হে খলিফাতু রসূলুল্লাহ! সূর্যতো ওঠার উপক্রম হয়ে গেছে। তিনি বললেন : সূর্য যদি ওঠতো, তবে আমাদেরকে উদাসীন পেতোনা । উমর রা. ফজরের নামাযে সুরা ইউসুফ, নাহল, হুদ, বনী ইসরাঈল প্রভৃতি সূরা পড়তেন। রসূলুল্লাহ সা. এর কিরাত দীর্ঘায়িত করা যদি রহিত হতো, তাহলে তা খোলাফায়ে রাশেদীন এর অজানা থাকতোনা । সমালোচকরাও অবহিত থাকতো, জাবের থেকে যে হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সা. ফজরে সূরা কাফ পড়তেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সংক্ষিপ্ত কিরাত পড়তেন, তার অর্থ হলো : তিনি ফজরে অন্যান্য নামাযের চেয়ে লম্বা কিরাত পড়তেন এবং ফজরের পরবর্তী নামাযগুলোতে সংক্ষিপ্ত কিরাত পড়তেন। এর প্রমাণ পাওয়া যায় উম্মুল ফজলের বর্ণনায়। তিনি তার ছেলে ইবনে আব্বাসকে নামাযে সূরা মুরসালাত পড়তে শুনে বললেন : বাবা, তুমি এই সূরা পড়ে আমাকে অতীতের কথা স্মরণ করিয়ে দিলে। এ সূরাটি আমি সর্বশেষ রসূল সা.কে মাগরিবে পড়তে শুনেছি। এটা ছিলো সর্বশেষ ঘটনা । আবার রসূল সা. এ কথাও বলেছেন : তোমাদের কেউ জামাতের ইমামতি করলে সে যেনো হালকা ও সংক্ষিপ্ত করে। আনাস রা. বলেছেন : রসূলুল্লাহ সা. জামাতে নামায পড়ার সময় সবচেয়ে সংক্ষিপ্ত ও হালকা নামায পড়তেন ৷ বস্তুত, এই হালকা ও সংক্ষিপ্তকরণের বিষয়টি আপেক্ষিক বিষয় । এর ভিত্তি ছিলো রসূলুল্লাহ সা.-এর সার্বক্ষণিক কাজ। মুক্তাদিদের খেয়ালখুশি নয়। তিনি একটা www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।