ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ ফিক্হুসূ সুন্নাহ পরিত্যাগ করবো। লোকেরা মনে করতো, সে তাদের মধ্যে উত্তম এবং অন্য কেউ ইমামতি করুক তা তাদের পছন্দ হতোনা । তাদের ওখানে যখন রসূল সা. এলেন, তখন তারা তাকে বিষয়টি জানালো । তিনি এ লোকটিকে বললেন, হে অমুক, তোমার সাথিরা যা বলছে তা করতে তোমার অসুবিধা কোথায়? এই সূরাটা প্রত্যেক রাকাতে পড়া তুমি জরুরি মনে করছো কেন? সে বললো : আমি এ সূরাটা ভালবাসি । রসূলুল্লাহ সা. বললেন : তোমার এই সূরাকে ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। জুহাইনা গোত্রের এক ব্যক্তি বলেছেন : আমি রসূলুল্লাহ সা.কে ফজরের উভয় রাকাতে সূরা যিলযাল পড়তে শুনেছি। আমি জানিনা রসূলুল্লাহ সা. ভুলক্রমে এ রকম পড়েছেন, না ইচ্ছাকৃতভাবে ৷ -আবু দাউদ । | ইবনুল কাইয়েম বলেছেন : রসূলুল্লাহ সা. যখন সূরা ফাতিহা পাঠ শেষ করতেন, তখন অন্য একটি সূরা শুরু করতেন, কখনো সেটা লম্বা করতেন, আবার সফর বা অন্য কোনো কারণে সংক্ষিপ্ত করতেন। বেশির ভাগ সময় মধ্যম আকৃতির সূরা পড়তেন। $ ফজরের কিরাত ফজরের নামাযে প্রায় ষাট থেকে একশো আয়াত পর্যন্ত পড়তেন। তিনি সূরা “কাফ” সূরা “রূম” সূরা “ইযাশ শামছু কুব্বিরাত” কখনো উভয় রাকাতে “ইযা যুলযিলাত”, সফরে সূরা নাস ও ফালাক, সূরা মুমিনুনের শুরু থেকে মূসা ও হারুনের কাহিনী পর্যন্ত প্রথম রাকাতে পড়েছেন এবং কাশী আসার কারণে রুকুতে গিয়েছেন। শুক্রবারে সূরা আলিফ লাম মীম সাজদা ও সূরা দাহর সম্পূর্ণ পড়তেন ৷ আজকাল অনেকে যেমন এক সূরা থেকে খানিকটা এবং অপর সূরা থেকে খানিকটা পড়েন, রসূল সা. সেরূপ করতেননা । কিছু অজ্ঞ লোক ধারণা করে, জুমার মারাত্মক বিভ্রান্তি । কোনো কোনো ইমাম এই ভুল ধারণার কারণে সূরা সাজদা পড়া মাকরূহ অভিহিত করেছেন। রসূলুল্লাহ সা. সূরা সাজদা ও দাহর পড়তেন শুধু এজন্য যে, এ সূরা দুটোতে মানব সৃষ্টির সূচনা, ইহকাল, পরকাল, বেহেশত, দোযখ, ইত্যাদির বিবরণ রয়েছে। তাই তিনি জুমার দিনের ফজরে এই দিনে যা যা ঘটেছে ও ঘটবে, তা মুসলমানদেরকে স্বরণ করিয়ে দেয়ার জন্য পড়তেন। যেমন বড় বড় উৎসবের দিনে, যথা ঈদে ও জুমায় সূরা কাফ, কামার, সাবিবহিসমা ও গাশিয়া পড়তেন । ৪ যোহরের কিরাত যোহরের নামাযে রসূলুল্লাহ সা. কখনো এতো লম্বা কিরাত পড়তেন যে, আবু সাঈদ বলেছেন, যোহরের নামায শুরু হওয়ার পর কেউ কেউ জান্নাতুল বাকিতে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সেরে বাড়িতে এসে অযু করতো ও তারপর প্রথম রাকাতে গিয়ে নামায ধরতো । -মুসলিম । কখনো সূরা সাজদা, কখনো সূরা আ'লা, কখনো সূরা লাইল, কখনো সূরা বুরুজ, কখনো সূরা তারেক পড়তেন। আসরের নামাযের কিরাত যোহরের নামাযে যখন লম্বা কিরাত পড়া হয় তখন আসরের নামাযে তার অর্ধেক আর যোহরে ছোট কিরাত পড়া হলে আসরে তার সমান কিরাত পড়া হবে । মাগরিবের কিরাত মাগরিবে রসূলুল্লাহ সা. এর নীতি ছিলো আজকালকার নীতির বিপরীত । তিনি একবার মাগরিবের দু'রাকাতে সূরা আরাফ, আরেকবার সূরা তুর, আরেকবার সুরা মুরসালাত পড়েছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।