সালাত (নামায) ১৩৯ তারা বনু আবদের মসজিদে গেলেন। সেখানে এক ব্যক্তি দাড়িয়ে বললো : যখন আমাদের নিকট আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছেন, তখন বলছি শুনুন : সা'দ কোনো সেনাদলের সাথেও যেতেননা, সমভাবে সম্পদও বন্টন করতেননা, বিশেষ মীমাংসায় সুবিচারও করতেননা । সা'দ বললেন : শুনে রাখুন, আমি তিনটে দোয়া করবো : হে আল্লাহ, আপনার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়ে থাকে এবং লোক দেখানো ও খ্যাতি অর্জনের জন্য দীড়িয়ে থাকে, তাহলে তাকে দীর্ঘ জীবন ও দীর্ঘ দারিদ্য দান করো এবং তাকে ফিতনায় লিপ্ত করো ।' আর এ ব্যক্তি পরে বলতো : আমি একজন বিপদগ্রস্ত বৃদ্ধ, আমি সাদের বদদোয়ার শিকার | আব্দুল মালেক বলেছেন : আমি তাকে পরে দেখেছি, বার্ধক্যের আতিশয্যে তার ভ্রু চোখের উপর এসে পড়েছিল । আর সে রাস্তায় শহুরে মহিলাদের দিকে তাকিয়ে চোখ টিপতো । -বুখারি। আবু হুরায়রা বলেছেন : প্রত্যেকনামাযে কিরাত পড়া হবে। তবে রসূল সা. যেটুকু আমাদের শোনাতেন, আমরাও সেটুকু তোমাদের শোনাবো । আর যেটুকু তিনি আমাদের কাছ থেকে গোপন রাখতেন, আমরাও সেটুকু তোমাদের কাছ থেকে লুকাবো । সূরা ফাতিহার চেয়ে বেশি যদি না পড়ো তবে তাতেও চলবে । আর যদি তার চেয়ে বেশি পড়ো, তবে সেটা ভালো । -বুখারি। ৭. ফাতিহার পরে কিরাত কিভাবে পড়তে হবে ফাতিহার পরে কিরাত পড়ার জন্য যে কোনো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। হুসাইন বলেছেন : আমরা তিনশত সাহাবিকে সাথে নিয়ে খুরাসান অভিযানে গিয়েছিলাম । তখন কেউ কেউ ইমামতি করে আমাদের নামায পড়াতেন এবং সূরা থেকে অনেকগুলো আয়াত পড়ে রুকু দিতেন। ইবনে আব্বাস সূরা ফাতিহা ও প্রত্যেক রাকাতে সূরা বাকারার একটি আয়াত পড়তেন বলে বর্ণিত হয়েছে। -দারু কুতনী। বুখারি তার সহীহ বুখারিতে একটি অনুচ্ছেদের শিরোনাম দিয়েছেন : “একই রাকাতে দুই সুরা পড়া, কুরআনের শেষাংশের সৃরাগুলো পড়া এবং একটি সূরার পূর্বে আরেকটি সূরা পড়া ।” অতপর আব্দুল্লাহ বিন সায়েব সম্পর্কে উল্লেখ করেন, রসূলুল্লাহ সা. ফজরের নামাযে সূরা মুমিনুন পড়ছিলেন, যখন মূসা ও হারুনের বিবরণ এলো, অথবা ঈসা (আ.) সংক্রান্ত আলোচনা এলো তখন তার কাশী পেলে তিনি রুকুতে গেলেন। আর উমর প্রথম ঘ্াকাতে বাকারা থেকে একশো বিশ আয়াত এবং দ্বিতীয় রাকাতে বারবার যে সূরাগুলো পড়া হয়, তার যে কোনো একটি পড়তেন.। আহনাফ প্রথম রাকাতে সূরা কাহফ এবং দ্বিতীয় রাকাতে সূরা ইউনুস বা ইউসুফ পড়েছেন। তিনি আরো উল্লেখ করেছেন, তিনি উমরের পেছনে এই উভয় সূরা দ্বারা নামায পড়েছেন। আর ইবনে মাসউদ প্রথম রাকাতে আনফালের চল্লিশ আয়াত দ্বারা নামায পড়িয়েছেন। আর দ্বিতীয় রাকাতে পড়িয়েছেন কোনো একটা ছোট সূরা দ্বারা। যে ব্যক্তি দুই রাকাতে একটি সূরা পড়ে অথবা উভয় রাকাতে একই সূরার পুনরাবৃত্তি করে, তার সম্পর্কে কাতাদা বলেছেন : সবই আল্লাহর কিতাবের অংশ। উবায়দুল্লাহ বিন সাবিত আনাস থেকে উদ্ধৃত করে বলেছেন, আনসারদের একজন মসজিদে কোবায় তাদের ইমামতি করতো । সে যখনই কোনো সূরা পড়তো, তার পূর্বে সূরা ইখলাস পড়ে নিতো, ইখলাস শেষ হলে তার সাথে আরেকটা সূরা পড়তো । এভাবে প্রত্যেক রাকাতে করতো । এ সম্পর্কে তার সাথিরা তার সাথে কথা বললো । তারা বললো! তুমি এই সূরা দিয়ে নামায শুরু করো, তারপর এটাকে তুমি যথেষ্ট মনে করোনা, বরং অন্য একটি সূরা পড়ো । তুমি হয় শুধু এই সূরা (ইখলাস) দিয়েই নামায পড়াও, নচেৎ এটা বাদ দিয়ে অন্যটা দিয়ে পড়াও। সে বললো : আমি সূরা ইখলাস ছাড়তে পারবোনা । তোমরা যদি পছন্দ করো আমি এভাবেই তোমাদের ইমামতি করবো, আর যদি অপছন্দ করো, তাহলে তোমাদের ইমামতি www.pathagar.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।