ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৮ ফিক্হুস্‌ সুন্নাহ ইমামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমীন বলা মুস্তাহাব : যুক্তাদীর জন্য ইমামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমীন বলা মুস্তাহাব। ইমামের আগেও বলবেনা পরেও নয় । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : ইমাম যখন বলবে : 'গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দক্লীন' তোমরা তখন ‘আমীন’ বলো । যার আমীন বলা ফেরেশতাদের আমীন বলার সাথে মিলিত হবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ।” -বুখারি। অপর হাদিসে রসূল সা. বলেছেন: ইমাম যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দক্লীন বলবে তখন তোমরাও আমীন বলবে । কেননা ফেরেশতারাও তখন আমীন বলে, ইমামও আমীন বলে। যার আমীন বলা ফেরেশতাদের আমীন বলার সাথে সাথে হয়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। -বুখারি। অপর হাদিসে রসূল সা. বলেছেন : ইমাম যখন আমীন বলে তখন তোমরা আমীন বলবে । কেননা যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে হবে, তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে । -সকল সহীহ হাদিস গ্রন্থ।* আমীন শব্দের ব্যাখ্যা : “আমীন” শব্দটি সূরা ফাতিহার অংশ নয়। এটা একটা স্বতন্ত্র দোয়া। এর অর্থ “হে আল্লাহ, কবুল করো ।” ৬. সূরা ফাতিহার পরবর্তী কিরাত সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা কুরআনের কোনো অংশ পড়া সুন্নত। ফজর ও জুমার উভয় রাকাতে, যোহর, আসর, মাগরিব ও এশার প্রথম দু'রাকাতে এবং নফলের সকল রাকাতে ফাতিহার পর কুরআনের অন্য কোনো অংশ পড়তে হবে। আবু কাতাদা থেকে বর্ণিত : “রসূলুল্লাহ সা. যোহরের প্রথম দু'রাকাত সূরা ফাতিহা ও অন্য দুটো সূরা দ্বারা এবং শেষ দু'রাকাত সূরা ফাতিহা দ্বারা পড়তেন। কখনো কখনো আমাদেরকে শুনিয়ে আয়াত পাঠ করতেন। আর প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের চেয়ে লম্বা সূরা বা কিরাত পড়তেন। আসরেও তদ্রুপ ফজরেও তদ্রুপ ৷” -বুখারি, মুসলিম, আবু দাউদ । আবু দাউদের রেওয়ায়েত আরো রয়েছে : আমরা ভাবতাম, প্রথম রাকাত যাতে লোকেরা ধরতে পারে সে উদ্দেশ্যেই তিনি প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন । জাবের বিন সামুরা বলেছেন : কুফাবাসী উমর রা. এর নিকট সা'দের বিরুদ্ধে অভিযোগ করলো । ফলে উমর রা. সা'দকে (সাময়িক) বরখাস্ত করে আম্মারকে তাদের শাসনকর্তা নিয়োগ করলেন। তারা (সাদের) অভিযোগ করলো। এমনকি তারা জানালো তিনি (সা'দ) ভালোভাবে নামায পড়াননা । উমর রা. সাদকে ডেকে পাঠালেন। তিনি মদিনায় এলে তাঁকে বললেন : হে আবু ইসহাক, ওরা বলে, তুমি নাকি ভালোভাবে নামায পড়াওনা? আবু ইসহাক বললেন : আল্লাহর কসম, আমি তাদেরকে রসূলুল্লাহ সা. এর নামায পড়াতাম। তার চাইতে কিছুমাত্র কম করতামনা । এশার নামায যখন পড়াতাম তখন প্রথম দু'রাকাত লম্বা ও শেষের দু'রাকাত হালকা করে পড়াতাম। তিনি বললেন : হে আবু ইসহাক, তোমার সম্পর্কে এটা তাদের ধারণা । তারপর তিনি তার সাথে কুফায় একজন বা একাধিক লোক পাঠালেন । তারা কুফাবাসীর নিকট তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কুফার একটি মসজিদেও তারা জিজ্ঞাসা করতে বাদ দিলেন না। সবাই সাদের প্রশংসা করছিল । অবশেষে * খাত্তাবী বলেন : যখন ইমাম ওয়ালাদ দক্পীন বলবে, তখন তোমরা আমীন বলবে, এর অর্থ হলো, ইমামের সাথে সাথেই বলবে, যাতে তোমাদের ও ইমামের আমীন একই সাথে উচ্চারিত হয় । আর “যখন ইমাম আমীন বলে তখন তোমরা আমীন বলো” এ উক্তি পূর্বোক্ত হাদিসের বিরোধী নয় এবং ইমামের আমীন বলা থেকে বিলম্বে বললেও চলবে বুঝায়না, বরং এটা “যখন সেনাপতি রওনা হয় তখন তোমরাও রওনা হও” বলার মতোই । অর্থাৎ তোমাদের রওনা হওয়া ও সেনাপতির রওনা হওয়া একই সাথে হওয়া চাই। www.pathagar.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।