ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৩৭ রাকাতের কিরাতকে একই কিরাত বিবেচনা করা হবে, না প্রত্যেক রাকাতের কিরাত স্বতন্ত্র? যদি সকল রাকাতের কিরাত একই কিরাত হয়, তাহলে গোটা নামাযে একবার ইসতিয়াযাই যথেষ্ট হবে । অবশ্য নামায শুরুর দোয়া যে গোটা নামাযের জন্য, সে ব্যাপারে, কোনো দ্বিমত নেই । আর সহীহ হাদিসের প্রকাশ্য ভাষ্য অনুযায়ী একবার ইসতিয়াযাই যথেষ্ট । এরপর ইবনুল কাইয়িম আবু হুরায়রার হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন : নামায শুরুর দোয়া একবার পড়া যথেষ্ট এজন্য যে, এক রাকাতের কিরাত ও অন্য রাকাতের কিরাতের মাঝে নীরবতা ও বিরতি পালন করা হয়নি, বরং এর মাঝে কিছু দোয়া ও যিকর পাঠ করা হয়েছে। সুতরাং সকল রাকাতের কিরাত এক কিরাতের মতোই । কিরাতগুলোর মাঝে যা পড়া হয়েছে তা , সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রসূল সা. এর উপর দরূদ ইত্যাদি ছাড়া আর কিছু নয়। শওকানী বলেছেন : হাদিসে যা বলা হয়েছে, তদনুসারে কেবলমাত্র প্রথম রাকাতের কিরাতের পূর্বে আউযু বিল্লাহ... পড়াই অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা । ৫. সূরা ফাতিহার শেষে আমীন বলা প্রত্যেক নামাধীর জন্য সূরা ফাতিহা পড়া শেষে আমীন বলা সুন্নত, চাই সে ইমাম হোক বা মুক্তাদী হোক বা একাকী হোক । যে নামাযে কিরাত নি:শব্দে পড়া নিয়ম, সে নামাযে আমীন নি:শব্দে আর যে নামাযে কিরাত সশব্দে পড়া নিয়ম, সে নামাযে আমীন সশব্দে বলবে । নোয়াইম মুজান্মার থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি আবু হুরায়রার পেছনে নামায পড়লাম । তিনি বিসমিল্লাহির রহমানির রহীম পড়লেন। তারপর উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়লেন। যখন “ওয়ালাদ দল্লীন পর্যন্ত পড়ছিলেন, তখন আমীন বললেন, লোকেরাও আমীন বললো। নামাযের পর আবু হুরায়রা বললেন : আমার এ নামায রসূলুল্লাহ সা. এর নামাযের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। -বুখারি, নাসায়ী, ইবনে খুযায়মা, ইবনে হিব্বান, ইবনে সিরাজ। বুখারিতে আরো বলা হয়েছে : ইবনে শিহাব বলেছেন : রসূলুল্লাহ সা. আমীন বলতেন । আতা বলেছেন : আমীন একটি দোয়া । ইবনুয্‌ যুবাইর আমীন বলেছিলেন, আর তার পেছন থেকে জামাতের লোকেরাও আমীন বলেছিল । ফলে মসজিদে একটা বিরাট শব্দ হয়। নাফে বলেন : ইবনে উমর আমীন বলা বাদ দিতেননা । উপরন্তু জনগণকে আমীন বলতে উৎসাহিত করতেন। এ সম্পর্কে আমি তার কাছ থেকে একটা হাদিস শুনেছি। আর আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. যখন বলতেন “গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লীন” অমনি বলতেন : আমীন। প্রথম কাতারে দাড়ানো তার পাশের লোকও এটা শুনতে পেতো । আবু দাউদ, ইবনে মাজাহ । ইবনে মাজায় আরো রয়েছে : প্রথম কাতারের লোকেরাও শুনতো এবং গোটা মসজিদ কেঁপে উঠতো । -হাকেম, বায়হাকি, দারু কুতনী । ওয়ায়েল বিন হিজর থেকে বর্ণিত, আমি রসূলুল্লাহ সা.কে পড়তে শুনলাম : “গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লীন” তারপরই তিনি উচ্চশব্দে বললেন : আমীন। -আহমদ, আবু দাউদ। তিরমিযি এ হাদিসকে ভালো বলেছেন এবং বলেছেন : সাহাবি, তাবেয়ী ও তাদের পরবর্তী মনীধীগণের মধ্য থেকে অনেকে এই মতের প্রবক্তা । তারা মনে করেন : আমীন উচ্চ কণ্ঠে বলতে হবে, গোপনে নয় । হাফেয বলেছেন : এ হাদিসের সনদ বিশুদ্ধ । আতা বলেছেন : এই মসজিদে আমি দুইশত সাহাবিকে পেয়েছি। ইমাম যখন ওয়ালাদ দল্লীন বলতেন, তাদের গগনবিদারী শব্দে ‘আমীন’ বলা শুনতাম। আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : এখন তোমাদের সালাম করা ও ইমামের পেছনে আমীন বলার জন্য ইহুদীরা তোমাদের যতোটা হিংসা করে, ততোটা হিংসা তারা তোমাদেরকে আর কোনো জিনিসের জন্য করেনি । -আহমদ, ইবনে মাজাহ। ১৮ www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।