ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ ফিক্হুস্‌ সুন্নাহ চপ পক ও পা ৫.৮ এ টা ০ 2০৮ 8) চে 4 2 $০ ৩৭০০ CoA er Bs ০% ৩৯ ০০০০১৯১০০19 ৩৯ Ey 48৯ DUS 4৯ TIS SN ৬৩৩০৪ GS ELS সা LI wl SLL lf EY গন আহ] ৫2 22412 G2 bo ERE) LES PE CSO PEE PEL VE BREE VOT Be TO FY ০ 200 ২1542 ULV 32 রা 155-41 41 SF ০০ হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা আপনি আকাশ, পৃথিবী এবং আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার প্রতিষ্ঠাতা, আপনার জন্য সকল প্রশংসা, আপনি আকাশ, পৃথিবী এবং আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, তার আলো । আপনার জন্য সকল প্রশংসা আপনি আকাশ, পৃথিবী এবং আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে তার মালিক, আপনার জন্য সকল প্রশংসা, আপনি সত্য, আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার সাথে সাক্ষাৎ সত্য, আপনার কথা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সত্য, কিয়ামত সত্য । হে আল্লাহ! আপনার নিকট আত্মসমর্পণ করেছি । আপনার প্রতি ঈমান এনেছি, আপনার উপরই নির্ভর করেছি, আপনার কাছেই এসেছি, আপনার নিকটই সকল ফরিয়াদ পেশ করছি, আপনার নিকটই বিচার সোপর্দ করছি, কাজেই আমার পূর্বের, পরের, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ মাফ করুন। আপনিই সামনে এগিয়ে নেন এবং আপনিই পিছে ঠেলে দেন, আপনি ব্যতিত আর কোনো ইলাহ নেই। আল্লাহ ব্যতিত শক্তি ও ক্ষমতার উৎস আর কেউ নেই।” -বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ, মালেক । আবু দাউদে ইবনে আব্বাস থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তাহাজ্জুদে উল্লিখিত দোয়া পড়তেন আল্লাহু আকবার বলার পর। ৪. আউযু বিল্লাহ পাঠ করা নামায শুরুর দোয়া পড়ার পর ও কিরাতের পূর্বে শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা মুস্তাহাব (অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বলা)। কেননা আল্লাহ তায়ালা বলেছেন : “যখন কুরআন পড়তে চাইবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাও।” ইতিপূর্বে নাফে বর্ণিত হাদিসে বলা হয়েছে : রসূলুল্লাহ সা. তাহাজ্জুদে বলতেন, “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শয়তানির রজীম ।” ইবনুল মুনযির বলেছেন : রসূলুল্লাহ সা. কিরাতের পূর্বে বলতেন : “আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজীম।” গোপনে আশ্রয় প্রার্থনা করা সুন্নত । আল-মুগনীতে বলা হয়েছে.: শয়তান থেকে আশ্রয় প্রার্থনা গোপনে হওয়া চাই, প্রকাশ্যে নয়। এ ব্যাপারে কোনো দ্বিমত আমার জানা নেই। তবে শাফেয়ীর মতে, সশব্দে যেসব নামায পড়া হয়, তাতে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজীম প্রকাশ্যেও পড়া যায়, গোপনেও পড়া হয়। আবু হুরায়রা থেকে দুর্বল সনদে বর্ণিত হাদিসে প্রকাশ্যে পড়তে বলা হয়েছে। “আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজীম” কেবল প্রথম রাকাতেই পড়া নিয়ম । আবু হুরায়রা রা. বলেছেন : রসুলুল্লাহ সা. যখন দ্বিতীয় রাকাতে দীড়াতেন, কিরাত শুরু করতেন আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন দিয়ে কোনো বিরতি ছাড়াই। -মুসলিম ৷ ইবনুল কাইয়িম বলেছেন: দ্বিতীয় রাকাতের শুরুতে ইসতিয়াযা (আউযু বিল্লাহ...) পড়া হবে কি হবেনা, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে । তবে এ সময়ে নামায শুরুর দোয়া যে পড়তে হবেনা- সে ব্যাপারে তারা একমত ৷ এ ব্যাপারে দুটো মত রয়েছে এবং দুটোই ইমাম আহমদ থেকে বর্ণিত। আহমদের কোনো কোনো শিষ্য বলেছেন, এই দুটি মতের ভিত্তি হলো, নামাযের সকল www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।