সালাত (নামায) ১৩৩ রসূল সা. থেকেই পেয়েছেন বলে উল্লেখ করেছেন । -বুখারি, আবু দাউদ ও নাসায়ী । রসুলুল্লাহ সা. এর নামাযের বিবরণ দিতে গিয়ে আলী রা. বলেন : রসূলুল্লাহ সা. যখন দুই সাজদা দিয়ে অর্থাৎ দ্বিতীয় রাকাত থেকে উঠতেন, তখন ঘাড় পর্যন্ত হাত তুলতেন ও তাকবীর দিতেন। -আবু দাউদ, আহমদ, তিরমিযি । এই সুন্নতে নারী ও পুরুষের সমতা : শওকানী বলেছেন : জেনে রাখুন, এই সুন্নতটিতে নারী ও পুরুষ সমান । এ ব্যাপারে নারী ও পুরুষে পার্থক্যের কোনো প্রমাণ নেই। হাত কতটুকু ওপরে তুলতে হবে সে ব্যাপারেও নারী ও পুরুষে কোনো পার্থক্যের প্রমাণ নেই। ২. বাম হাতের উপরে ডান হাত বাঁধা নামাযে বাম হাতের উপরে ডান হাত বাধা মুস্তাহাব। এ সম্পর্কে বিশটি হাদিস রয়েছে, যা আটাশজন সাহাবি ও তাবেয়ী থেকে বর্ণিত। সাহল ইবনে সা'দ. থেকে বর্ণিত, তিনি বলেছেন : জনগণকে আদেশ দেয়া হতো যেনো পুরুষেরা নামাযে ডান হাত বাম হাতের উপর রাখে । আবু হাযেম বলেছেন : এ হাদিস রসূল সা. থেকে বর্ণিত বলেই আমি জানি। -বুখারি, আহমদ ও মালেক। হাফেয বলেন : এ হাদিস রসূল সা. থেকে বর্ণিত বলেই ধরে নেয়া উচিত। কেননা এ হাদিসে উল্লিখিত আদেশ দাতা স্বয়ং রসূলুল্লাহ সা. বলেই ধরে নেয়া হয়েছে। রসূল সা. আরো বলেছেন : “আমরা নবীরা এই মর্মে আদিষ্ট যেনো ইফতার তরান্বিত ও সাহরী বিলম্বিত করি। আর নামাযে বাম হাতের উপর ডান হাত রাখি ৷’ জাবের রা. থেকে বর্ণিত : এক ব্যক্তি নামায পড়ছিল। রসূলুল্লাহ সা. তার কাছ দিয়ে যাচ্ছিলেন। সে ডান হাতের উপর বাম হাত রেখে নামায পড়ছিল । রসূলুল্লাহ সা. তার হাত সরিয়ে দিলেন এবং বাম হাতের উপর ডান হাত রাখলেন । -আহমদ প্রমুখ । নববী বলেন : এ হাদিসের সনদ বিশুদ্ধ । ইবনে আব্দুল বার বলেছেন : এ ব্যাপারে রসূলুল্লাহ. সা. এর পক্ষ থেকে বিপরীত কিছু আসেনি । অধিকাংশ সাহাবি ও তাবেয়ী এই অভিমত পোষণ করেন। ইমাম মালেক (রহ.) মুয়াত্তায়ও এটি উল্লেখ করেছেন । মালেক বাস্তবেও আজীবন এরূপ করে গেছেন। হাত রাখার স্থান : ইবনুল হুমাম বলেছেন, হাত রাখার জায়গাটা বুকের নিচে না নাভির নিচে সে বিষয়টি কোনো সহীহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি । হানাফীদের নিকট নাভির নিচে আর শাফেয়ীদের নিকট বুকের নিচে হওয়া উচিত। আহমদ থেকে দুটো মত বর্ণিত আছে এবং দুইটি এই দুই মাযহাবের মতো । তবে প্রকৃত ব্যাপার হলো, এই দুয়ের মাঝে সমতা বিধান করা উচিত। তিরমিযি বলেছেন : সাহাবি, তাবেয়ী ও তার পরবর্তীদের মধ্যে যারা সুদক্ষ আলেম, তারা মনে করেন : পুরুষরা বাম হাতের উপর ডান হাত রাখবে । আর তাদের কেউ কেউ নাতির নিচে অপর কেউ কেউ বুকের নিচে রাখার পক্ষপাতি। এর প্রত্যেকটাই তাদের নিকট বৈধ । তবে কিছু কিছু রেওয়ায়েত থেকে জানা যায়। রসূলুল্লাহ সা. তার হাত দু"খানা বুকের নিচে রাখতেন। -আহমদ বর্ণিত হাদিসে হুলবিত্ তায়ী বলেন : আমি রসূলুল্লাহ সা. কে দেখেছি বাম হাতের উপর ডান হাত রেখেছেন এবং বুকের উপর দুই হাড়ের সংযোগ স্থলের উপর রেখেছেন । আর ওয়ায়েল বিন হাজার বলেন : আমি রসূলুল্লাহ সা. এর সাথে নামায পড়েছি। তিনি বাম হাতের উপর ডান হাত রেখেছেন এবং বুকের উপর রেখেছেন। -ইবনে খুযায়মা, আবু দাউদ, নাসায়ী । আবু দাউদ ও নাসায়ীর বর্ণনায় আরো নির্দিষ্ট করে বলা হয়েছে : তিনি তার ডান হাত বাম হাতের তালুর পিঠের উপর এবং কবজি ও বাহুর উপর রেখেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।