১৩২ ফিক্হুস্ সুন্নাহ তাকবীরে তাহরীমার আগেই হাত তোলা সম্পর্কেও ইবনে উমর থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন : রসূলুল্লাহ সা. যখন নামাযে দীড়াতেন, ঘাড় বরাবর হাত তুলতেন, তারপর তাকবীর বলতেন । -বুখারি ও মুসলিম । মালেক ইবনুল হুয়াইরিসের হাদিসের ভাষা এ রকম : তিনি তাকবীর বলতেন, তারপর হাত তুলতেন। -মুসলিম ৷ এ হাদিসে তাকবীরে তাহরীমাকে হাত তোলার আগে বাধ্যতামূলক করে দিয়েছে। তবে হাফেজ বলেন : আগে তাকবীর তারপর হাত তোলার কথা কেউ বলেছেন বলে আমি দেখিনি । দ্বিতীয় ও তৃতীয়বার হাত তোলা : রুকুতে যাওয়া ও রুকু থেকে ওঠার সময়ও হাত তোলা মুস্তাহাব। বাইশ জন সাহাবি বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. এটা করতেন । ইবনে উমর রা. থেকে বর্ণিত : “রসূলুল্লাহ সা. যখন নামাযে দীড়াতেন, তখন হাত দু'খানা ঘাড় বরাবর উত্তোলন করতেন, তারপর তাকবীর বলতেন, তারপর যখন রুকু দিতে চাইতেন, তখন আবার হাত তুলতেন আগের মতো, তারপর রুকু থেকে ওঠার সময়ও তদ্রুপ হাত তুলতেন এবং বলতেন : “সামিয়াল্লাহু লিমান হামীদাহ, রব্বানা লাকাল হামদ ৷” -বুখারি, মুসলিম বায়হাকি। বুখারিতে আরো রয়েছে : সাজদায় যাওয়ার সময় এবং সাজদা থেকে ওঠার সময় এটা করতেননা। মুসলিমে আরো আছে : সাজদা থেকে ওঠার সময় এবং দুই সাজদার মাঝে এটা করতেননা। বায়হাকিতে আরো আছে : তার নামায তার মৃত্যু পর্যন্ত এভাবেই অব্যাহত ছিলো । ইবনুল মাদায়েনী বলেছেন, এই হাদিস সারা বিশ্বের সামনে প্রমাণ, এটা যে শুনবে, তার মান্য করা কর্তব্য । কেননা এর সনদে কোনো ক্রটি নেই। এই মাসায়ালা সম্পর্কে বুখারি একটা আলাদা পরিচ্ছেদ রচনা করেছেন এবং তাতে হাসান ও হোমায়েদ ইবনে হেলাল থেকে বর্ণনা করেছেন যে, সাহাবিগণ এরূপ করতেন। অর্থাৎ তারা উক্ত তিন জায়গায় হাত উত্তোলন করতেন । হাসান তিনটির একটিও বাদ দেননি । হানাফী মযহাবে হলো তাকবীরে তাহরীমা ব্যতিত আর কোনো স্থানে হাত তোলা শরিয়ত সম্মত নয়। তাদের প্রমাণ ইবনে মাসউদের হাদিস । তিনি বলেছেন : তোমাদেরকে আমি রসূলুল্লাহর নামায পড়াবো। তারপর নামায পড়ালেন এবং একবার ব্যতিত হাত তুললেননা ৷ হানাফীদের এই মত 'দুর্বল । কেননা এই হাদিসের সমালোচনা করেছেন বহুসংখ্যক হাদিস বিশারদ । অবশ্য ইবনে হিব্বান এটাকে উত্তম খবর বলেছেন। রুকুর সময় ও রুকু থেকে ওঠার সময় হাত উত্তোলন না করার পক্ষে কুফাবাসী যে হাদিস বর্ণনা করেছেন, প্রকৃতপক্ষে ওটা দুর্বলতম হাদিস। কেননা এ হাদিসে অনেক ক্রটি রয়েছে, যা তাকে বাতিল বলে গণ্য করে। যদি ধরেও নেয়া যায় যে, হাদিসটি সহীহ, যেমন তিরমিযি বলেছেন, তথাপি এটি বিখ্যাত সহীহ হাদিসগুলোকে খণ্ডন করেনা । আত্-তানকীহ গ্রন্থের লেখক মনে করেন, ইবনে মাসউদ অন্য কয়েকটি জিনিস যেমন ভুলে গেছেন, তেমনি হাত তোলার কথাও ভুলে গিয়ে থাকতে পারেন। যায়লায়ী তার গ্রন্থ 'নাসবির রায়া'তে আত্তানকীহ থেকে উদ্ধৃত করেছেন : ইবনে মাসউদের ভুলে যাওযাঁতে অবাক হবার কিছু নেই। সারা দুনিয়ার মুসলমানরা . কুরআনের সূরা নাস ও সূরা ফালাককে ভুললোনা, অথচ ইবনে মাসউদ ভুলে গেলেন! সকল আলেম যে ব্যাপারে একমত হয়েছেন, তা তিনি ভুলে গেলেন। ইমামের পেছনে দু'জন কিভাবে দীড়াবে, তাও তিনি ভুলে গেলেন। এভাবে তিনি যখন একাধিক জিনিস ভুলে গেছেন, তখন নামাযে হাত উত্তোলনের ব্যাপারটি তিনি ভুলে যাবেন, এটা আর অসম্ভব কি? কারণ, ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। চতুর্থবার হাত তোলা : ইবনে উমর থেকে নাফে বর্ণনা করেছেন : তিনি যখন দ্বিতীয় রাকাত শেষে বসা থেকে উঠে দীড়াতেন তখন হাত উত্তোলন করতেন । আর এটা ইবনে উমর রা. www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।