ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১৩১ আমরা উপরে যা কিছু উল্লেখ করেছি, তাতে হাদিস ও সাহাবিদের উক্তির সমন্বয় করে দুই সালামকে শরিয়ত সম্মত ও সুন্নত, আর এক সালামকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। ইবনুল, মুনির বর্ণিত ইজমা এই মতকে সঠিক প্রমাণ করে । কাজেই এ মত অকাট্য । নববী বলেছেন : শাফেয়ী, প্রাচীন মনীষীদের অধিকাংশ এবং পরবর্তীকালের মনীষীদের অধিকাংশ দুই সালাকে- সুন্নত মনে করেন। মালেক এবং একদল আলেম বলেছেন : “একটা সালামই সুন্নত, যারা একথা বলেন তারা কিছু সংখ্যক দুর্বল হাদিসের উপর নির্ভর করে একথা বলেছেন। উপরোক্ত সহীহ হাদিসগুলোর মোকাবেলায় এগুলো ধোপেই টেকেনা। তবু একটিও যদি সহীহ হতো, তবে তা থেকে একথাই বুঝা যেতো, রসূলুল্লাহ সা. এক সালামের মধ্যে সীমিত থাকাকে বৈধ সাব্যস্ত করার জন্যই একবার সালাম করেছেন। আলেমদের মধ্যে যাদের মতামত খুবই গুরুত্বহ, তারা একবারের বেশি সালাম ফেরানো ওয়াজিব নয়- এ ব্যাপারে একমত । যদি কেউ একবার সালাম ফেরায়, তবে তা তার সামনের দিকে ফেরানোই মুস্তাহাব । আর দু'বার সালাম ফেরালে প্রথমে ডান দিকে ও দ্বিতীয়বার বাম দিকে ফেরাবে । আর প্রত্যেক সালামে মুখ এতোটা ফেরাবে যেনো পাশ থেকে তার গাল দেখা যায়।” এটাই বিশুদ্ধ মত। ১১. নামাযের সুমতসমূহ নামাযের কিছু সুন্নত রয়েছে, যথাযথ সওয়াব পেতে চাইলে সেগুলো মেনে চলা নামাধীর জন্য মুস্তাহাব । সুন্নতগুলো নিমে উল্লেখ করা হলো : ১. রফে ইয়াদাইন (হাত উঠানো) চারটি স্থানে হাত তোলা মুস্তাহাব । প্রথমত: তাকবীরে তাহরীমার সময়। ইবনুল মুনযির বলেছেন : রসূলুল্লাহ সা. যে নামাযের শুরুতে হাত তুলতেন, সে সম্পর্কে আলেমদের মধ্যে কোনোই মতভেদ নেই। হাফেজ ইবনে হাজর বলেছেন, নামাযের শুরুতে হাত তোলার বিষয়টি বর্ণনা করেছেন পঞ্চাশ জন সাহাবি। তাদের মধ্যে জীবিতাবস্থায় বেহেশতের সুসংবাদ প্রাপ্ত দশজন “আশারা মুবাশশারা" সাহাবা রয়েছেন । আর বায়হাকি হাকেম থেকে বর্ণনা করেছেন : “এই সুন্নতটি ছাড়া আমরা এমন আর কোনো সুন্নত সম্পর্কে অবহিত নই, যা রসূল সা. থেকে বর্ণনা করার ব্যাপারে চার খলিফা, অতপর বেহেশতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়া পরবর্তী সাহাবিগণ একমত হয়েছেন। হাত তোলার পদ্ধতি : হাত তোলার পদ্ধতি সম্পর্কে একাধিক বর্ণনা রয়েছে। অধিকাংশ আলেম যে পদ্ধতির ব্যাপারে একমত তা হলো, দুই হাত ঘাড় পর্যন্ত উচু করতে হবে এবং আংগুলের মাথা কানের উপরিভাগ পর্যন্ত, দুই হাতের বুড়ো আংগুল কানের লতি পর্যন্ত, আর দু'হাতের তালু ঘাড় পর্যন্ত তুলতে হবে। ইমাম নববী বলেন : এভাবেই শাফেয়ী এ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে সমন্বয় সাধন করেছেন । জনগণও সমৰয়কে পছন্দ করেছে। হাত তোলার সময় আংগুলগুলো প্রসারিত করা মুস্তাহাব । ইবনে মাজাহ ব্যতিত অবশিষ্ট পাঁচটি সহীহ হাদিস গ্রন্থে আবু হুরায়রা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখনই নামাযে দীড়াতেন, তার দু'হাত প্রসারিত করে উচু করতেন। হাত তোলার সময় : হাত তোলা তাকবীরে তাহরীমার সাথে সাথে অথবা তার আগে হওয়া চাই। ইবনে উমর রা. যখনই নামাযে প্রবেশ করতেন, তাকবীর বলতেন এবং হাত তুলতেন। স্বয়ং রসূলুল্লাহ সা. এরকমই করতেন বলে তিনি বর্ণনা করেছেন। -বুখারি, নাসায়ী, আবু দাউদ। ইবনে উমর থেকে আরো বর্ণিত : রসূলুল্লাহ সা. তাকবীর বলার সময়েই হাত তুলতেন। হাত দু'খানা ঘাড় বরাবর অথবা তার কাছাকাছি পর্যন্ত উঠাতেন। -আহমদ প্রমুখ । www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।