১৩০ ফিক্হুস্ সুন্নাহ তাইয়িবাতু লিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিউ ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু।” -মুসলিম, আবু দাউদ, নাসায়ী, শাফেয়ী । শাফেয়ী বলেছেন : তাশাহহুদ সম্পর্কে বিবিধ হাদিস বর্ণিত হয়েছে। তবে আমার কাছে এটাই সবচেয়ে প্রিয়। কারণ এটা অপেক্ষাকৃত পূর্ণাঙ্গ । হাফেজ বলেন : শাফেয়ীকে ইবনে আব্বাসের তাশাহহুদ গ্রহণের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন : কারণ আমি এটাকে প্রশস্ত ও ব্যাপক পেয়েছি এবং ইবনে আব্বাস ‘থেকে এটি বিশুদ্ধ সনদে পেয়েছি। এটি আমার নিকট শাব্দিক দিক দিয়েও অন্যান্যগুলোর চেয়ে বড় ও ব্যাপকতর ৷ তবে এটিকে আমি গ্রহণ করলেও যারা অন্য সহীহ তাশাহহুদ গ্রহণ করেছেন তাদেরকে ভসনা করিনা । আরো একটা তাশাহহুদ রয়েছে, যা ইমাম মালেক গ্রহণ করেছেন ও মুয়াত্তায় উদ্ধৃত করেছেন। উমর ইবনুল খাত্তাব মসজিদের মিশ্বরে বসে এই তাশাহহুদটি জনগণকে শিখাচ্ছিলেন। সেটি হচ্ছে : “আত্তাহিয়াতু লিল্লাহ, আঘ-যাকিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু লিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন, আশহাদু আললাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহ ওয়া রসূলুহু।” নববী বলেছেন, তাশাহহুদ সংক্রান্ত এসব কটা হাদিসই বেশি সহীহ । মুহাদ্দিসগণের মূলনীতি অনুযায়ী সবচেয়ে সহীহ ইবনে মাসউদের অতপর ইবনে আব্বাসের হাদিস। শাফেয়ী বলেন : এসব তাশাহহুদের যে কোনো একটি পড়লেই যথেষ্ট হবে। এর প্রত্যেকটির বৈধতা সম্পর্কে আলেমগণ একমত । ৯. সালাম ফেরানো রসূলুল্লাহ সা. এর কথা ও কাজ দ্বারা প্রমাণিত হয়েছে নামাযের শেষে সালাম ফরয । আলী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : নামাযের চাবি পবিত্রতা, তাকবীর (প্রথম তাকবীর) নামাধীর জন্য বহু হালাল কাজ হারাম করে, আর সালাম সেগুলোকে হালাল করে । -আহমদ, শাফেয়ী, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিযি । তিরমিযির মতে, এ বিষয়ে এ হাদিসটি সবচেয়ে সহীহ ও ভালো । আর আমের বিন সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : আমি রসূল সা. কে ডানে ও বামে এমনভাবে সালাম ফেরাতে দেখতাম যে, তার গালের সাদা অংশ দেখা যেতো । আহমদ, মুসলিম, নাসায়ী, ইবনে মাজাহ । ওয়ায়েল বিন হাজার থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি রসূল সা. এর সাথে নামায পড়েছি। তিনি ডান দিকে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” এবং বাম দিকে. “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ' বলতেন। -আবু দাউদ । প্রথম সালাম ফরয ও দ্বিতীয় সালাম মুস্তাহাব : অধিকাংশ আলেমের মতে, প্রথম সালাম ফরয, আর দ্বিতীয় সালাম মুস্তাহাব। ইবনুল মুনযির বলেছেন : আলেমগণ একমত, কেউ একবার মাত্র সালাম ফেরালে তার নামায শেষ হয়ে যাবে। আল মুগনীতে ইবনে কুদামা বলেছেন : দুই সালাম সম্পর্কে আহমদের ভাষ্য দ্বারা ছ্যর্থহীনভাবে সাব্যস্ত হয়না দুই সালাম ওয়াজিব। আহমদ শুধু বলেছেন : দুই সালাম রসূলুল্লাহ সা. থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। এ দ্বারা তিনি একথাও বুঝিয়ে থাকতে পারেন, দুই সালাম শরিয়ত সম্মত, ওয়াজিব নয়। অন্যরাও এরূপ মত প্রকাশ করেছেন। এক রেওয়ায়েতে আহমদের বক্তব্য এভাবে এসেছে : আমার নিকট দুই সালামই সর্বাপেক্ষা প্রিয়। এ দ্বারাও ওটা ওয়াজিব হওয়া প্রমাণিত হয়না । (প্রিয় হওয়া প্রমাণিত হয়)। তাছাড়া, যেহেতু আয়েশা, সালামা বিন আকওয়া ও সহল বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. একবার সালাম ফেরাতেন, আর মুহাজিররাও একবার সালাম ফেরাতেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।