ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১২৯ রা. থেকে বর্ণিত : তিনি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছেন : বান্দা যখন সাজদা করে, তখন তার সাথে সাতটা অংগ সাজদা করে। তার মুখমণ্ডল, দুই হাত, দুই হাটু, দুই পা। - বুখারি ব্যতিত সব কটা সহীহ হাদিস গ্রন্থ । ইবনে আব্বাস বলেন : রসূলুল্লাহ সা. কে সাতটি অংগের উপর সাজদা করার আদেশ দেয়া হয়েছে এবং নামাযের সাজদায় যাওয়ার সময় চুল ও কাপড় ওঠাতে নিষেধ করা হয়েছে। অংগ সাতটি হলো : কপাল, দুই হাত, দুই হাটু, দুই পা। রসূলুল্লাহ সা. আরো বলেছেন : সাতটি হাড়ের উপর সাজদা করতে আমাকে আদেশ দেয়া হয়েছে : কপাল-হাত দিয়ে ইংগিত করে নাক দেখান -দুই হাত, দুই হাঁটু, দুই পা। -বুখারি ও মুসলিম । অন্য বর্ণনায় : আমাকে সাতটি অংগের উপর সাজদা করার আদেশ দেয়া হয়েছে। সাজদায় যাওয়ার সময় কাপড় বা চুল ওঠাতে নিষেধ করা হয়েছে। সাতটি অংগ হলো : কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, দুই পা। -মুসলিম, নাসায়ী । আবু হুমাইদ থেকে বর্ণিত : রসূল সা. যখন সাজদায় যেতেন তখন তার নাক ও কপালকে মাটির সাথে ঠেকাতেন। -আবু দাউদ, তিরমিযি । তিরমিযি বলেন : আলেমদের অনুসৃত নীতি হলো, কপাল ও নাকের উপর সাজদা করা। শুধু কপাল মাটিতে ঠেকালে ও নাক না ঠেকালে একদল আলেম বলেন নামায হবে, আরেক দল বলেন নামায হবেনা যতক্ষণ কপাল ও নাক উভয়টিই মাটিতে না ঠেকানো হয়। ৮. শেষ বৈঠক এবং তাতে তাশাহহুদ পাঠ এটা সুপ্রমাণিত, রসূলুল্লাহ সা. নামাযে শেষ বৈঠক করতেন এবং তাতে তাশাহহুদ পড়তেন। তিনি ভুলভাবে নামায পড়া এক ব্যক্তিকে বলেছিলেন : যখন তুমি শেষ সাজদা থেকে ওঠবে এবং তাশাহহুদ পরিমাণ বসবে, তখন তোমার নামায শেষ হয়ে যাবে । ইবনে কুদামা বলেছেন, ইবনে আব্বাস বলেছেন : আমাদের উপর তাশাহনহুদ ফরয হবার আগে আমরা বলতাম : “আসসালামু আলাল্লাহি কাবলা ইবাদিহী, আসসালামু আলা জিবরীল, আসসালামু আলা মিকাইল” রসূলুল্লাহ সা. বললেন : আসসালামু আলাল্লাহ না বলে বলো : আত্তাহিয়াতু লিল্লাহি ................. ” এ থেকে প্রমাণিত হলো, আত্তাহিয়াতু পড়া আগে ফরয ছিলনা, পরে ফরয হয়েছে। তাশাহহুদ ৷ ইবনে মাসউদ বলেন : আমরা যখন রসূলুল্লাহ সা. এর সাথে নামাযে বসতাম, তখন বলতাম : আসসালামু আলাল্লাহি কাবলা ইবাদিহী, আসসালামু আলা ফুলান, ওয়া ফুলান।” রসূলুল্লাহ সা. বললেন : “আসসালামু আলাল্লাহি” (আল্লাহর উপর শান্তি বলনা, কেননা আল্লাহ নিজেই তো শান্তি । বরঞ্চ তোমরা যখন নামাযের বৈঠকে বসবে, তখন বলবে : “আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন.। আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু।” এরপর যে দোয়া তোমাদের কাছে সবচেয়ে ভালো লাগে তা পড়ে দোয়া করবে ।” সকল সহীহ হাদিস গ্রন্থ । মুসলিম বলেছেন : মুসলমানরা ইবনে মাসউদের তাশাহহুদে একমত হয়েছে । কারণ ইবনে মাসউদের শিষ্যরা এ তাশাহ্হুদ বর্ণনায় পরস্পরের বিরোধিতা করেননি । অন্যদের শিষ্যরা পরস্পরের বিরোধিতা করেছেন। তিরমিযি । খাত্তাবী, ইবনে আব্দুল বার ও ইবনুল মুনযির ইবনে মাসউদের হাদিসকে তাশাহহুদের ব্যাপারে বিশুদ্ধতম হাদিস বলেছেন। ইবনে মাসউদের তাশাহহুদের পরই সবচেয়ে বিশুদ্ধ তাশাহহুদ হলো ইবনে আব্বাসের তাশাহহুদ। ইবনে আব্বাস বলেছেন : রসূলুল্লাহ সা. কুরআন শিখানোর মতো তাশাহহুদও আমাদেরকে শিখাতেন। তিনি বলতেন : “ আততাহিয়াতুল মুবারাকাতু, আসসালাওয়াতৃত www.pathagar.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।