ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ ফিক্হুস্‌ সুন্নাহ ৫. রুকু করা রুকুর ফরয হওয়া সর্বসম্মত কেননা আল্লাহ তায়ালা বলেছেন: টা ol 1 tt ight 2? “হে মুমিনগণ, রুকু করো, সাজদা করো.....।” (সূরা আল-হজ্জ : আয়াত ৭৭) রুকুর নিয়ম : শরীর বাকা করে দু'হাত হাটুর উপর রাখলেই রুকু হয়না, রুকুতে গিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে অবস্থান করা জরুরি । কেননা ইতিপূর্বে এক হাদিসে এসেছে, রসূলুল্লাহ সা. বলেছেন “তারপর রুকু দাও এবং শান্তভাবে রুকুতে অবস্থান করো।” আবু কাতাদা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নামায চুরি করে সে সবচেয়ে বড় চোর। লোকেরা বললো : হে রসূলুল্লাহ, কোনো ব্যক্তি কিভাবে নামায চুরি করে, তিনি বললেন : রুকুও সম্পূর্ণ করেনা, সাজদাও সম্পূর্ণ করেনা ৷' অন্য বর্ণনায় : রুকু ও সাজদার সময় পিঠ সোজা করেনা । -আহমদ, তাবারানি, ইবনে খুয়াযমা, হাকেম । আর আবু মুসা বদরী বলেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : কোনো ব্যক্তি যে নামাযে রুকু ও সাজদায় পিঠ সোজা করেনা, তার নামায শুদ্ধ হয়না। -পাচটি সহীহ হাদিস গ্রন্থ, ইবনে খুয়াযমা, ইবনে হাব্বান, তাবারানি, রায়হাকি। তিরমিযি বলেছেন : হাদিসটি উত্তম, সহীহ। এবং রসূল সা. এর সাহাবিগণ ও পরবর্তী আলেমগণ এ হাদিসই অনুসরণ করে থাকেন। তারা মনে করেন : রুকু ও সাজদায় ও রুকু সাজদার মাঝখানে পিঠ সোজা করতেই হবে। হুযায়ফা রা. থেকে বর্ণিত : তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন পূর্ণাঙ্গভাবে রুকু ও সাজদা করছেনা । হুযায়ফা তাকে বললেন : তুমি নামায পড়নি। এ অবস্থায় যদি মারা যাও তবে মুহাম্মদ সা. কে আল্লাহ যে দীন দিয়েছেন তুমি তা থেকে বিচ্যুত অবস্থায় মারা যাবে । -বুখারি। ৬. রুকু থেকে ওঠা, সোজা স্থির হয়ে শান্তভাবে দাড়ানো রসূলুল্লাহ সা. এর নামাযের পদ্ধতির বর্ণনা দিতে গিয়ে আবু হুমাইদ বলেন : “যখন তিনি মাথা তুললেন, এমন সোজা হয়ে দীড়ালেন যে, পিঠের সমস্ত হাড় নিজ নিজ অবস্থানে ফিরে গিয়ে স্থির হয়ে গেলো ।” -বুখারি, মুসলিম । আর আয়েশা রা. বলেন : “তিনি যখন রুকু থেকে উঠতেন, তখন সোজা হয়ে না দাড়িয়ে সাজদায় যেতেননা |” -মুসলিম। রসূল সা. আরো বলেছেন : "তারপর মাথা ওঠাও এবং সোজা হয়ে দাড়াও ।” -বুখারি, মুসলিম । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : যে ব্যক্তি তার রুকু ও সাজদার মাঝে পিঠ টান করে দীড়ায়না, আল্লাহ তার নামাযের দিকে তাকাননা ।” -আহমদ। ৭. সাজদা করা কুরআন থেকে সাজদার অপরিহার্যতা প্রমাণকারী আয়াত ইতিপূর্বে উদ্ধৃত করা হয়েছে। রসূলুল্লাহ সা. বলেছেন : “অতপর সাজদায় যাও এবং শান্তভাবে সাজদায় থাকো। তারপর ওঠে বসো এবং শান্তভাবে বসে থাকো । তারপর আবার সাজদায় যাও এবং সাজদায় স্থির হয়ে থাকো ।” সুতরাং প্রথম সাজদা, প্রথম সাজদা থেকে ওঠা, পুনরায় দ্বিতীয় সাজদায় যাওয়া এবং স্থির ও শান্তভাবে এসব কিছু করা ফরয ও নফল নামাযের প্রত্যেক রাকাতে ফরুয। স্থির ও শান্তভাবে অবস্থানের সময় সীমা : শান্তভাবে অবস্থান দ্বারা বুঝায় অঙ্গ-প্রত্যঙ্গ স্থিতিশীল হওয়ার পর কিছুক্ষণ অবস্থান করা । আলেমগণ এর সর্বনিম্ন পরিমাণ স্থির করেছেন একবার সুবহানাল্লাহ বলার সমান। সাজদার অংগসমূহ : সাজদার অংগগুলো হচ্ছে মুখমণ্ডল, দুই হাত, দুই হাঁটু; দুই'পা।-আব্বাস www.pathagar.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।