সালাত (নামায) ১২৭ একটি আয়াতের অংশ । কিন্তু সূরাগুলোর শুরুতে যে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ রয়েছে, সে সম্পর্কে তিন রকমের মত রয়েছে : প্রথম মত : এটি সূরা ফাতিহাও প্রত্যেক সূরার একটি আয়াত । সুতরাং ফাতিহাতে এটি পড়া ওয়াজিব । যে নামাযে সূরা ফাতিহা নি:শব্দে পড়তে হয় সে নামাযে বিসমিল্লাহ নি:শব্দে আর যে নামাযে সূরা ফাতিহা সশব্দে পড়তে হয় সে নামাযে বিসমিল্লাহ সশব্দে পড়তে হবে । এই মতের সবচেয়ে শক্তিশালী প্রমাণ নুয়াইম মুজাম্মারের হাদিস। তিনি বলেন : আমি আবু হুরায়রার পেছনে নামায পড়েছি। তিনি “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়লেন, তারপর উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়লেন । ...শেষে বললেন : আল্লাহর কসম, আমি রসূলুল্লাহ সা. এর নামাযের সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণভাবে নামায পড়িয়েছি। - নাসায়ী, ইবনে খুযায়মা, ইবনে হাব্বান। হাফেজ ইবনে হাজার ফাতলুল বারীতে বলেছেন : সশব্দে পড়া ও বিসমিল্লাহ ... পড়া সম্পর্কে এটি সবচেয়ে সহীহ হাদিস। দ্বিতীয় মত : “বিসমিল্লাহির রাহমানির রাহীম" একটা স্বতন্ত্র আয়াত, যা বরকতের জন্য ও সূরাগুলোর মাঝে পার্থক্য করার সুবিধার্থে নাযিল হয়েছে। সূরা ফাতিহায় এটি পড়া শুধু ঠিক নয়, বরং মুস্তাহাব । এটি সশব্দে পড়া সুন্নত নয়। কেননা আনাস রা. বলেছেন : আমি রসূলুল্লাহ সা. এর পেছনে এবং আবু বকর, উমর ও উসমানের পেছনে নামায পড়েছি। তারা কেউ সশব্দে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” পড়তেন না। -নাসায়ী, ইবনে হিব্বান, তৃহাবী । তৃতীয় মত : এটি সুরা ফাতিহারও আয়াত নয়, অন্য কোনো সূরারও নয়। নফল ব্যতিত ফরয নামাযে সশব্দে বা নি:শব্দে এটি পড়া মাকরূহ ৷ এ মতটি তেমন শক্তিশালী নয়। ইবনুল কাইয়িম প্রথম ও দ্বিতীয় মতের সমন্বয় ঘটিয়েছেন এই বলে : রসূল সা. কখনো কখনো সশব্দে বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়তেন, তবে তার চেয়ে বেশি নি:শব্দে পড়তেন। এ কথা সুনিশ্চিত যে, তিনি প্রতিদিন দিনে ও রাতে পাচ ওয়াক্ত নামাযে সব সময় সফরে ও বাড়িতে সশব্দে পড়তেন না। তার পরে খলিফাগণ, অধিকাংশ সাহাবি ও শহরবাসীও নি:শব্দে পড়তেন। যে ব্যক্তি ফরয কিরাত শুদ্ধভাবে পড়তে পারেনা : খাত্তাবী বলেছেন : মূলনীতি হলো, সূরা ফাতিহা না পড়লে নামায শুদ্ধ হয়না । আবার এ কথাও যুক্তিযুক্ত, যে ব্যক্তি সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে তার উপরই এটা পড়া জরুরি । যে তা পারেনা তার উপর নয়। কোনো নামাধী যদি সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে না পারে। কিন্তু কুরআনের অন্য কোনো জায়গা থেকে পড়তে পারে, তার কর্তব্য, সেই জায়গা থেকে সাত আয়াত পরিমাণ পড়া । কেননা সূরা ফাতিহার পর সর্বোত্তম পাঠ্য জিনিস হলো সূরা ফাতিহার সমপরিমাণ কুরআনের অংশ । আর যদি কুরআনের কোনো অংশই সে শিখতে সক্ষম না হয়, চাই তা তার জন্মগত অক্ষমতার কারণে হোক স্থৃতি শক্তির অপ্রতুলতার কারণে হোক অথবা তার উচ্চারণের অসুবিধার কারণে হোক, কিংবা কোনো বিকলাঙ্গতা বা প্রতিবন্ধিতার শিকার হওয়ার কারণে হোক- তাহলে তার জন্য কুরআনের পর সবচেয়ে উত্তম পাঠ্য জিনিস হলো রসূলুল্লাহ সা. কর্তৃক শেখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ । রসূলুল্লাহ সা. থেকে বর্ণিত হয়েছে : আল্লাহর বাণীর পর সর্বোত্তম যিকর হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহ আকবার । রিফায়া বিন রাফে কর্তৃক বর্ণিত হাদিস খাত্তাবীর বক্তব্য সমর্থন করে : “রসূলুল্লাহ সা. এক ব্যক্তিকে নামায শেখালেন। তারপর বললেন : তোমার যদি কুরআনের কোনো অংশ মুখস্থ থাকে, তবে সেটুকু পড়ো, নচেত আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ.পড়ো । -আৰু দাউদ, তিরমিযি, নাসায়ী 'বায়হাকি। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।