ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ফিক্হুস্‌ সুন্নাহ ইমরান বিন হোসাইন রা. থেকে বর্ণিত, “তিনি বলেন : আমার অর্শ রোগ ছিলো। তাই আমি রসূলুল্লাহ সা. কে নামায সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন : দাড়িয়ে নামায পড়ো। তা না পারলে বসে পড়ো, তা না পারলে শুয়ে পড়ো ।”-বুখারি। এই মতের উপর সকল আলেম একমত । তারা এ ব্যাপারেও একমত যে, দাড়ানো অবস্থায় দুই পায়ের মাঝখানে কিছুটা ফাকা রাখা উত্তম। নফল নামাযে কিয়াম : নফল নামাযে দাড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও বসে নামায পড়া বৈধ। তবে দাড়িয়ে নামায পড়ার সওয়াব বসে নামায পড়ার চেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে উমর রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : বসে যে নামায পড়া হয় তা অর্ধেক নামায ৷” -বুখারি, মুসলিম । ফরয নামাযে দাড়াতে অক্ষম হলে : যে ব্যক্তি ফরয নামাযে দাড়াতে অক্ষম, সে যেভাবে পারে সেভাবে পড়বে। কেননা আল্লাহ কাউকে তার ক্ষমতা বহির্ভূত কাজ করার দায়িত্ব অর্পণ করেননা। এতে সে পূর্ণ সওয়াব পাবে, কিছুই কম হবেনা । আবু মূসা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন কোনো বান্দা রোগাক্রান্ত হয়, কিংবা মুসাফির হয়, তখন সুস্থ থাকা অবস্থায় ও নিজ বাসস্থানে থাকা অবস্থায় কাজ করলে যে সওয়াব পেতো, সেই সওয়াবই পাবে। -বুখারি। ৪ নফল ও ফরযের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া বহু সংখ্যক সহীহ হাদিস দ্বারা ফরয প্রমাণিত হয়েছে। এ সংক্রান্ত হাদিসগুলো দ্যর্থহীন ও সহীহ হওয়ায় এ বিষয়ে মতভেদের কোনো সুযোগ নেই। আমরা সেই হাদিসগুলো নিম্নে উল্লেখ করছি : ১. উবাদা বিন সামিত রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনা, তার নামায হয়না । -সকল সহীহ হাদিস গ্রন্থ । ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নামায পড়লো, অথচ নামাযে উম্মুল কিতাব (অর্থাৎ কুরআনের মা বা সূরা ফাতিহা) পড়লোনা, অন্য বর্ণনায় রয়েছে, সূরা ফাতিহা পড়লোনা, তার সে নামায অসম্পূর্ণ, বাতিল । -আহমদ বুখারি, মুসলিম । ৩. আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে নামাযে সূরা ফাতিহা পড়া হয়না, সে নামায যথেষ্ট নয়। -ইবনে খুযায়মা, ইবনে হিব্বান, আবু হাতেম। 8. দারু কুতনী বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন : সূরা ফাতিহা ছাড়া যে ব্যক্তি নামায পড়ে তার নামায তার জন্য যথেষ্ট নয়। ৫. আবু সাঈদ বলেন : আমরা সূরা ফাতিহা ও অন্য যেটুকু পড়তে পারি তা সহকারে নামায পড়ার জন্য আদিষ্ট হয়েছি। -আবু দাউদ । ৬. যে ব্যক্তি ভ্রান্তভাবে নামায পড়েছিল, তার সংক্রান্ত হাদিসটি একটি ভিন্ন সূত্রে যেভাবে বর্ণিত হয়েছে, তাতে রয়েছে : তার পর উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পড়ো । সর্বশেষে রসূল সা. বলেছেন : তারপর প্রত্যেক রাকাতে এভাবে করো । ৭. বাস্তব ঘটনা হিসেবে প্রমাণিত, রসূলুল্লাহ সা. নফল ও ফরয নামাযের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন। এর বিপরীত কিছু প্রমাণিত হয়নি । ইবাদতে সব কাজই 'বিনা বাক্যব্যয়ে অনুসরণের উপর নির্ভরশীল । রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ সেভাবে নামায পড়ো ।” _বুখারি। সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলা : “বিসমিল্লাহির রাহমানির রাহীম” সূরা আন:নামলের www.pathagar.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।