ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১২৫ দাড়াও। তারপর সাজদা করো যতোক্ষণ না শান্ত হয়ে সিজদায় থাকো। তারপর ওঠো এবং শান্ত হয়ে বসো। তারপর সাজদা দাও এবং শান্ত হয়ে সিজদায় থাকো । এভাবে তোমার পুরো নামাযে করো । -আহমদ, বুখারি ও মুসলিম । রসূলুল্লাহ সা.-এর কথা ও কাজের মধ্য দিয়ে নামায আদায়ের যে নিয়ম পাওয়া গেছে এ হচ্ছে তার মোটামুটি বিবরণ । আমরা ফরয ও সুন্নতের পার্থক্য সহকারে এগুলো সম্পন্ন করে থাকি। ১০. নামাযের ফরযসমূহ নামাযের কতকগুলো ফরয ও রুকন রয়েছে, যা দ্বারা নামায গঠিত। এর কোনো একটি ফরযও বাদ পড়লে শরিয়তের দৃষ্টিতে নামায গ্রহণযোগ্য হয়না। ফরযের বিবরণ নিম্নে দেয়া যাচ্ছে : ১. নিয়ত (কেউ কেউ একে রুকন নয়, শর্ত মনে করেন) কেননা আল্লাহ বলেছেন : “তাদেরকে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে কেবলমাত্র আল্লাহর জন্য নিষ্ঠা ও আনুগত্যকে নির্দিষ্ট করে দেয়ার জন্য ।” (সূরা বাইয়েনা : আয়াত ৫) আর রসূলুল্লাহ সা. বলেছেন : কাজগুলো কেবল নিয়ত দ্বারা নির্ণিত হয়। প্রত্যেক মানুষ যা নিয়ত করে, তাই পায়। যার হিজরত আল্লাহ ও আল্লাহর রসূলের জন্য হবে । তার হিজরত আল্লাহ ও তার রসূলের জন্যই (গণ্য) হবে । আর যার হিজরত দুনিয়ার কোনো স্বার্থ লাভ কিংবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই (গণ্য) হবে। বুখারি। অর্থাৎ : তার হিজরত হবে নিকৃষ্ট ধরনের হিজরত । ইতিপূর্বে অযুর বিবরণে এর নিগুঢ় তত্ব আলোচিত হয়েছে। মুখে নিয়ত বলা : ইবনুল কাইয়েম তার ইগাছাতুল লাহফান' নামক গ্রন্থে বলেছেন : নিয়ত হলো কোনো কাজের ইচ্ছা ও সংকল্প করা । এর স্থান হলো মন। জিহ্বার সাথে এর কোনো সম্পর্ক নেই। এজন্যই রসূলুল্লাহ সা. কিংবা সাহাবিদের পক্ষ থেকে আদৌ কোনো মৌখিক নিয়ত বর্ণিত হয়নি । আজকাল যে সকল মৌখিক নিয়ত অযু গোসল ও নামাযের শুরুতে বলার জন্য উদ্ভাবিত হয়েছে, তা কু-প্ররোচনাধারিদের জন্য, শয়তানের বানানো যুদ্ধের ময়দান বিশেষ । এর ভেতরে সে তাদেরকে আটকে রাখে, নির্যাতন করে এবং এগুলোর সংশোধনে তাদেরকে নিয়োজিত রাখে ।.তাই তাদের এক একজনকে দেখবে বারবার উচ্চারণ করছে এবং এগুলোর উচ্চারণে কঠোর সাধনা করছে। অথচ নামাযের সাথে এগুলোর আদৌ কোনো সম্পর্ক নেই। ২. ভাকবিরে তাহরিমা আলী রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : নামাযের চাবি হচ্ছে পবিত্রতা, আর যাবতীয় হালাল কাজকে নামাযে হারাম করে তাকবীর, আর সালাম সব কাজ হালাল করে দেয়। এটাই সবচেয়ে সহীহ হাদিস। তাছাড়া ইতিপূর্বে উদ্ধৃত দুটি হাদিসে রসূল সা. এর কথা ও কাজ থেকে প্রমাণিত ইহরাম বা তাহরীমের তাকবীরের জন্য আল্লাহু আকবার কথাটাই নির্ধারিত হয়ে গেছে। কেননা ইবনে মাজায় আবু হোমায়েদ থেকে বর্ণিত, “রসূলুল্লাহ সা. যখনই নামায পড়তে যেতেন, সোজা হয়ে দাড়িয়ে দু'হাত তুলে আল্লাহু আকবার বলতেন। ৩. কিয়াম (দাড়ানো) কুরআন, সুন্নাহ ও ইজমার আলোকে যার দাড়ানোর সামর্থ আছে, তার জন্য ফরয নামাযে দাড়ানো ফরয । আল্লাহ বলেন : “তোমরা সকল নামাযকে সংরক্ষণ করো, (বিশেষত) মধ্যবর্তী নামাযকে সংরক্ষণ করো । আর আল্লাহর সামনে (বিনীতভাবে দাড়াও) ৷” www.pathagar.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।