রা ফিক্হস্ সুন্নাহ জমায়েত করলো । তারপর আবু মালেক আশয়ারী অযু করলেন এবং তাদেরকে দেখালেন কিভাবে অযু করতে হয়। অযুর নির্ধারিত সবকটা অংগ ধৌত করলেন। তারপর যখন সূর্য চলে পড়লো ও ছায়া বিস্তৃত হলো তখন তিনি দাড়িয়ে আযান দিলেন । তারপর পুরুষদেররকে সামনের কাতারে তাদের পেছনে বালকদেরকে ও বালকদের পেছনে মহিলাদেরকে কাতারবন্দি করলেন। তারপর নামাযের ইকামত দিলেন। তারপর সামনে এগিয়ে গেলেন। (ইমাম হলেন) তারপর নিজের দু'হাত তুললেন। আল্লাহু আকবার বললেন। সূরা ফাতেহা পড়লেন এবং সহজ মতো একটা সূরা পড়লেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন এবং তিনবার সুবহান্নাল্লাহি ওয়া বিহামদিহী বললেন। তারপর সামিয়াল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দীড়ালেন। তারপর আল্লাহু আকবার বলে সাজদায় উপুড় হলেন। তারপর আল্লাহু আকবার বলে মাথা তুললেন। আবার আল্লাহু আকবার বলে সাজদায় গেলেন । আবার আল্লাহু আকবার বলে উঠে সোজা হয়ে দীড়ালেন। এভাবে প্রথম রাকাতে তার ছয়টা তাকবীর অর্থাৎ ছয়বার আল্লাহু আকবার বলা হলো । দ্বিতীয় রাকাতে যখন উঠলেন তখন আল্লাহু আকবার বললেন। যখন নামায শেষ করলেন, তখন তার গোত্রের লোকদের দিকে মুখ ফিরিয়ে দীড়ালেন। তারপর বললেন : আমার এই তাকবীর মনে রাখো এবং আমার রুকু ও সাজদা শিখে নাও । কেননা এ হচ্ছে রসূলুল্লাহ সা. এর নামায । এভাবেই তিনি আমাদের নামায পড়াতেন। একদিন এভাবে যখন রসুলুল্লাহ সা. নামায শেষ করলেন তখন জনতার দিকে মুখ ফেরালেন এবং বললেন : হে জনতা! শোন এবং বুঝে নাও, আর জেনে নাও, আল্লাহর কিছু বান্দা এমন রয়েছে, যারা নবীও নয়, শহীদও নয়। অথচ আল্লাহর সাথে তদের ঘনিষ্ঠ অবস্থান ও নৈকট্য দেখে নবীগণ ও তারের মাত নট নিজেদের জন্য কামনা করবেন। সহসা সমবেত জনতার শেষ প্রান্ত থেকে জনৈক বেদুঈন এগিয়ে এলো এবং আল্লাহর নবীর প্রতি তার হাত দুলিয়ে বললো : হে আল্লাহর নবী, মানুষের মধ্যে এমন কিছু বিশেষ মানুষ, যারা নবীও নয়, শহীদও নয় অথচ নবীগণ ও শহীদগণ আল্লাহর সাথে তাদের নৈকট্য ও ঘনিষ্ঠ অবস্থান দেখে নিজেদের জন্য অনুরূপ নৈকট্য ও ঘনিষ্ঠ অবস্থান কামনা করবে, এদের কিছু নিদর্শন আমাদের কাছে বর্ণনা করুন। রসূলুল্লাহ সা. বললেন : তারা হচ্ছে সাধারণ মানুষের মধ্য থেকেই একদল মানুষ এবং গোত্রসমূহের মধ্যে থেকে একদল আগন্তুক। তাদেরকে কোনো ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন আবদ্ধ করেনি। তারা কেবল আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছে এবং পরস্পর কাতারবন্দি হয়েছে। কেয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জ্যোতির্ময় মিশ্বরসমূহ স্থাপন করবেন এবং তার উপর তাদেরকে বসাবেন। তারপর তাদের মুখমণ্ডলকে জ্যোতির্ময় করবেন এবং তাদের পোশাককে জ্যোতির্ময় করবেন। কেয়ামতের দিন যখন অন্যসব মানুষ ভীত সন্ত্রস্ত হবে, তখন তারা ভীত সন্ত্রস্ত হবেনা। তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা । -আহমদ, আবু ইয়ালা হাসান সনদে। হাকেম বলেছেন - এ হাদিসের নসদ সহীহ । ২. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ও নামায পড়লো । তারপর রসূলুল্লাহ সা. এর কাছে এসে সালাম করলো । তিনি তাকে সালামের জবাব দিলেন এবং বললেন : ফিরে যাও এবং নামায পড়ো, তুমি নামায পড়নি। সে ফিরে গেলো এবং তিনবার অনুরূপ করলো । তারপর সে বললো : আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য বাণী দিয়ে প্রেরণ করেছেন আমি এর চেয়ে ভালো নামায পড়তে পারিনা । আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন : যখন নামাযে দীড়াও, তখন তাকবীর বলো । তারপর কুরআন থেকে যেটুকু পার পড়ো । তারপর রুকুতে যাও এবং শান্ত হয়ে রুকুতে থাকো । তারপর ওঠো এবং সোজা হয়ে www.pathagar.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।