ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১২৩ ইবনে উমর রা. থেকে বর্ণিত, কুবাতে যখন লোকেরা ফজরের নামায পড়ছিল, তখন জনৈক দূত এসে ঘোষনা করলেন, আজ রাতে রসূলুল্লাহ সা. এর উপর কুরআনের একটা অংশ নাযিল হয়েছে । এই অংশে আদেশ দেয়া হয়েছে কাবার.হ্দিকে মুখ করার জন্য। কাজেই তোমরা কাবার দিকে মুখ করো । নামাধীরা সিরিয়ার (বাইতুল মাকদাস) দিকে মুখ করে নামায পড়ছিল । তারা তৎক্ষণাত কাবার দিকে ঘুরে দাড়ালো । বুখারি ও মুসলিম। কেউ যখন চিন্তা ভাবনার ভিত্তিতে একটি দিকে মুখ করে নামায পড়ে, তাকে অন্য নামাযের সময় পুনরায় চিন্তাভাবনা করতে হবে । এবারের চিস্তাভাবনার ফল যদি অন্য রকম হয়, তবে দ্বিতীয় চিন্তাভাবনা অনুযায়ীই নামায পড়বে । তবে প্রথমবারে যে নামায পড়েছে, তা দুহরাতে হবেনা। কখন কিবলামুখি হওয়ার প্রয়োজন থাকবেনা : কিবলামুখি হওয়া ফরয। নিম্নোক্ত কয়েকটি অবস্থা ব্যতিত এ ফরয রহিত হয়না : ১. বাহনে আরোহনকারীর জন্য বাহনে নফল নামায পড়া বৈধ । সে রুকু ও সাজদা ইশারায় করবে। রুকুর চেয়ে একটু বেশি নিচু হয়ে সাজদা করবে । তার কিবলা সেদিকেই হবে যেদিকে বাহন যাবে৷ আমের ইবনে রবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ সা. কে তার বাহক জন্তুর পিঠে নামায পড়তে দেখেছি, জন্তু যেদিকে যাচ্ছিল তিনি সেদিকে মুখ করেই নামায পড়ছিলেন। _বুখারি, মুসলিম । বুখারির সংযোজন : তিনি মাথা দিয়ে ইংগিত করে পড়ছিলেন। ফরয নামাযে এ রকম ইংগিত করতেন না। আহমদ, মুসলিম ও তিরমিযির বর্ণনায় রয়েছে : রসূলুল্লাহ সা. মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর বাহক উটের পিঠের উপর নামায পড়ছিলেন, যেদিকে সে যাচ্ছিল সেদিকেই মুখ করছিলেন । এ ব্যাপারেই নাযিল হয়েছে : “তোমরা যেদিকেই মুখ করো, সেখানে আল্লাহ রয়েছেন।” ইবরাহিম নাখয়ী বলেছেন : সাহাবিগণ তাদের জন্তুর পিঠে জন্তু যেদিকে যেতো সেদিকে মুখ করেই নামায পড়তেন। ইবনে হাযম বলেন : সাহাবি ও তাবেয়ীগণ স্বদেশে বা প্রবাসে সাধারণভাবে এভাবেই নামায পড়তেন। ২. বিপদের আশংকাকারী, রুগী ও স্বাধীনভাবে কিছু করতে অক্ষম ব্যক্তি যখন কিবলামুখি হতে অসমর্থ হয়, তখন যেদিকে সম্ভব সেদিকেই নামায পড়বে। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমাদেরকে কোনো আদেশ দেই, তখন যতোটা সম্ভব হয় তা পালন করো। আল্লাহ বলেছেন : তোমরা যদি ভীতিকর অবস্থায় থাকো, তাহলে হেটে চলা অবস্থায় ও আরোহী অবস্থায়- যেভাবেই পারো নামায পড়ো ইবনে উমর রা. এর ব্যাখ্যায় বলেন : অর্থাৎ কিবলামুখি হয়ে বা না হয়ে। -বুখারি ৯. নামাযের নিয়ম নামায পড়ার নিয়ম পদ্ধতির বিবরণ সম্বলিত বেশ কিছু সংখ্যক হাদিস রসূলুল্লাহ সা. থেকে বর্ণিত হয়েছে। এখানে আমরা দুটো হাদিস উদ্ধৃত করেই ক্ষান্ত থাকছি। প্রথমটি রসূলুল্লাহ সা. এর কাজ আর দ্বিতীয়টি তার কথা সম্বলিত : ১. আব্দুল্লাহ ইবনে গানাম থেকে বর্ণিত : “আবু মালেক আশয়ারী তার গোত্রের লোকদেরকে সমবেত করে বললেন : হে আশয়ারী গোত্র তোমরা জমায়েত হও, তোমাদের স্ত্রী ও সন্তানদেরকেও জমায়েত করো । রসূলুল্লাহ সা. মদিনায় আমাদেরকে যেভাবে নামায পড়াতেন, তা তোমাদেরকে শেখাবো। তার কথামত সবাই জমায়েত হলো, তাদের স্ত্রী ও সন্তানদেরকেও www.pathagar.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।