১২২ ফিক্হুস্ সুন্নাহ রয়েছে কারণের উল্লেখ ছাড়াই । বুরাইদা বলেছেন : রসূলুল্লাহ সা. কোমরবন্দবিহীন একটিমাত্র মুড়ি দেয়ার কাপড় পরে নামায পড়তে নিষেধ করেছেন। চাদর ছাড়া পাজামা পরেও নামায পড়তে নিষেধ করেছেন। -আবু দাউদ, বায়হাকি। আর আলীর পুত্র হাসান থেকে বর্ণিত : তিনি যখন নামায পড়তে চাইতেন, তখন তার সবচেয়ে সুন্দর কাপড় পরতেন। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বললেন : “আল্লাহ সুন্দর ৷ তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আমি আমার প্রতিপালকের জন্য সুন্দর পোশাক পরছি। আল্লাহ বলেছেন : তোমরা প্রত্যেক নামাযে তোমাদের সুন্দর পোশাক পরিধান করো ।' নামাযে মাথা খোলা ইবেনে আসাকির ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন : কখনো কখনো রসূলুল্লাহ সা. তার ‘কুলনসুয়া’ (মাথা ঢেকে রাখার টুপি জাতীয় জিনিস) খুলে তা তার নামাযের সামনে আড়াল হিসেবে রেখে দিতেন । হানাফীদের মতে খালি মাথায় নামায পড়ায় দোষের কিছু নেই ৷ তবে এটা যদি কেউ নামাযে একাগ্রতার জন্য পরে তবে পছন্দনীয় । কিন্তু নামাযে মাথা ঢাকা উত্তম- এ মর্মে কোনো প্রমাণ নেই। ৫. কিবলামুখি হওয়া এটা আলেমদের সর্বসম্মত মৃত যে, নামাযে মসজিদুল হারামের দিকে মুখ করা ফরয । আল্লাহ বলেছেন: -9১১০%১% ০৫৫ ০০০১[ 9 ঠা ৯৩ এপ “অতএব তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফেরাও। তোমরা যেখানেই থাকো, সেদিকেই মুখ ফেরাবে।” (সূরা বাকারা : আয়াত ১৪৪)। বারা রা. থেকে বর্ণিত : আমরা রসূলুল্লাহ সা. এর সাথে ষোল মাস বা সতেরো মাস বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামায পড়েছি। তারপর আমাদেরকে কাবার দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। - সহীহ মুসলিম কা'বা শরিফের প্রত্যক্ষদর্শী ও অপ্রত্যক্ষদর্শীর বিধান : যে ব্যক্তি কা'বা শরিফের প্রত্যক্ষদর্শী, তার জন্য সরাসরি কা'বা ঘরের মুখোমুখি হওয়া ফরয । আর যে ব্যক্তি কাবা শরিফকে সচোক্ষে দেখার মতো অবস্থানে নেই, তার জন্য কা“বার দিক বা অভিমুখে মুখ করা ফরয । কেননা তার পক্ষে এর চেয়ে বেশি সম্ভব নয়। আল্লাহ মানুষকে তার ক্ষমতার অতিরিক্ত কোনো কাজ করার দায়িত্ব অর্পণ করেননা। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা রয়েছে। -ইবনে মাজাহ, তিরমিযি । তিরমিযি বলেছেন, হাদিসটি হাসান সহীহ । এ কথাটা মদিনা, সিরিয়া, আরব উপদ্বীপ ও ইরাকের জন্য প্রযোজ্য । কিন্তু মিশরবাসীর জন্য কিবলা হচ্ছে পূর্ব ও দক্ষিণের মাঝখানে । ইয়ামানে পূর্ব নামাধীর ডান দিকে এবং পশ্চিম বাম দিকে । আর ভারত উপমহাদেশে পূর্ব থাকে পেছনে ও পশ্চিম সামনে । কিবলা চেনার উপায় : প্রত্যেক অঞ্চলের জন্য কিবলা চেনার স্বতন্ত্র নিদর্শন থাকে । মুসলমানরা মসজিদগুলোতে যে মেহরাব নির্মাণ করে, তা একটি অন্যতম নিদর্শন। অনুরূপ কম্পাস দ্বারাও কিবলা চেনা যায়। কিবলা চিনতে অক্ষম হলে করনীয় : কেউ মেঘ কিংবা অন্ধকার ইত্যাদির কারণে কিবলা চিনতে অক্ষম হলে স্থানীয় কারো কাছে জিজ্ঞাসা করে কিবলার সন্ধান করবে । তেমন কাউকে না পেলে চিন্তা ভাবনা করবে। চিস্তাভাবনার ফলে যে দিকটি কিবলার দিক বলে মনে হবে সেদিকে নামায পড়বে । এই নামায শুদ্ধ হবে । কখনো এ নামায দুহরাতে হবেনা । এমনকি নামায শেষে যদি জানতে পেরে যে দিকটি ভুল ছিলো তবুও নয়। নামাযের ভেতরে জানতে পারলে নামায না ভেংগেই ঘুরে দাড়াবে । www.pathagar.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।