ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১২১ নারীর ছতরের সীমা : নারীর সমস্ত শরীর ছতর। মুখমণ্ডল ও হাত ছাড়া পুরো শরীর ঢেকে রাখা তার উপর ওয়াজিব । আল্লাহ তায়ালা বলেছেন : “মহিলারা যেনো তাদের শরীরের স্বত: প্রকাশিত অংশ ব্যতিত কোনো সাজসজ্জা প্রকাশ না করে।” অর্থাৎ তারা যেনো মুখমণ্ডল ও হাত ব্যতিত আর কোনো শোভামণ্ডিত অংগ প্রদর্শন না করে । ইবনে আব্বাস, ইবনে উমর ও আয়েশা থেকে বর্ণিত সহীহ হাদিসে একথা জানা গেছে। আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ তায়ালা কোনো যৌবনপ্রাপ্তা মেয়ের মাথা ঢাকা ব্যতিত নামায কবুল করেন না। -নাসায়ী ব্যতিত সব কণ্টা সহীহ হাদিস গ্রন্থ । আর উম্মে সালামা রা. থেকে বর্ণিত : তিনি রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করলেন : ঘাঘরা (পেটিকোট জাতীয়) ব্যতিত একটা জামা ও ওড়না পরে কি মহিলা নামায পড়তে পারবে? রসূলুল্লাহ সা. বললেন : “জামাটা যখন এতো লম্বা হবে যে, পায়ের পিঠ ঢেকে দেয়, তখন পারবে ।”- আবু দাউদ। আর আয়েশা রা. থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, কয়টা কাপড় পরে মহিলারা নামায পড়বে? আয়েশা (রা) প্রশ্বকর্তাকে বললেন, আলীকে জিজ্ঞাসা করো । অতপর আমার কাছে ফিরে এসো এবং আমাকে জানাও । তারপর তিনি আলীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন । আলী জবাব দিলেন : মাথার ওড়না ও লম্বা জামা । এরপর লোকটি আয়েশার নিকট ফিরে গিয়ে তাকে জানালো । আয়েশা বললেন : আলী সঠিক বলেছে। নামাযের জন্য কতোটুকু পোশাক ওয়াজিব এবং কতোটুকু মুস্তাহাব : যতোটুকু কাপড় ছতর ঢাকে, ততোটুকুই ওয়াজিব, যদিও তা এতো সংকীর্ণ ও চাপা হয় যে, ছতরের সীমা নির্দিষ্ট করে দেয়। তবে পোশাক যদি এততো পাতলা হয় যে, চামড়ার রং প্রকাশ করে এবং তা সাদা না লাল জানা যায় তাহলে সে পোশাক পরে নামায বৈধ হবেনা । এক কাপড়ের নামায বৈধ । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত: এক কাপড়ে নামায পড়া সম্পর্কে রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন : তোমাদের সবার কি দুটো করে কাপড় রয়েছে ? মুসলিম, মালেক ইত্যাদি। দুটো বা তার বেশি কাপড় ব্যবহার করা এবং সাজসজ্জা করা মুস্তাহাব। ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন নামায পড়ে, তখন সে যেনো দুটো কাপড় পরে । কেননা অন্যদের চেয়ে আল্লাহর জন্য সাজসজ্জা করা অধিকতর অগ্রগণ্য । আর যদি তার' দুটো কাপড় না থাকে, তাহলে নামাযের সময় লুংগি পরে নেবে । আর তোমাদের কেউ যেনো নামাযে ইহুদীদের মতো কাপড় ঘুরিয়ে সমস্ত শরীর পেচিয়ে না নেয়। -তাবারানি, বায়হাকি। আর আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন, উবাই বিন কা'ব ও আব্দুল্লাহ বিন মাসউদ পরস্পরের বিরোধী মত প্রকাশ করলেন। উবাই বললেন, এক কাপড়ে নামায পড়া মাকরূহ নয়৷ ইবনে মাসউদ বলেন, যখন কাপড়ের অভাব ছিলো তখনই এক কাপড়ের নামায পড়া যেতো । তৎক্ষণাত উমর রা. মিশ্বরে আরোহন করলেন এবং বললেন : উবাই যা বলেছে, ওটাই সঠিক কথা । তবে ইবনে মাসউদও ভুল বলেনি । আল্লাহ যখন প্রশস্ততা দেন, তখন তোমরাও প্রশস্ততা আনয়ন করো । এক ব্যক্তি তার অনেক কাপড় যোগাড় করলো । কেউবা একটা লুংগি ও চাদর পরেই নামায পড়লো । কেউবা শুধু লুংগি ও জামা পরে, কেউবা লুংগি ও লম্বা জামা পরে, কেউবা পাজামা ও চাদর পরে, কেউবা পাজামা ও জামা পরে, কেউবা পাজ্বামা ও লম্বা জামা পরে, কেউবা চামড়ার তৈরি পা বিহীন পাজামা ও লম্বা জামা পরে, কেউবা চামড়ার তৈরি পা বিহীন পাজামা ও জামা পরে নামায পড়লেন। এসবই আমি যথেষ্ট মনে করি । আবার বললেন, চামড়ার তৈরি পা বিহীন পাজামা ও চাদর পরেও নামায পড়তে পারে । বুখারিতে এর উল্লেখ ১৬ www.pathagar.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।