১২০ ফিক্হুস্ সুন্নাহ চাইলেন, আপনি তাদেরকে অনুমতি দিলেন এবং যেমন বসেছিলেন তেমনই রইলেন। এর কারণ কী? রসূলুল্লাহ সা. বললেন : হে আয়েশা, যে ব্যক্তির কাছ থেকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, আমি কি তার কাছ থেকে লজ্জা না পেয়ে পারি? -আহমদ, বুখারি । ২. আনাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. খয়বরের দিন তার উরুর উপর থেকে লুংগি সরিয়ে ফেলেছিলেন । এমনকি আমি তার হাটুর সাদা রং পর্যন্ত দেখেছি । -আহমদ, বুখারি । ইবনে হাযম বলেছেন : এ থেকে প্রমাণিত হয় যে, উরু ছতর নয়। যদি ছতর হতো, তাহলে আল্লাহ তার পৃত পবিত্র নিষ্পাপ রসূলের উরু নবী হওয়ার পর উন্মোচিত করতেন না এবং আনাস প্রমুখকে দেখতে দিতেন না, অথচ আল্লাহ নবুয়্যতের অনেক আগে শিশুকালে পর্যন্ত তাকে ছতর উন্মোচন থেকে রক্ষা করেছেন। বুখারি ও মুসলিম জাবির রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন তাদের সাথে কাবা শরীফ মেরামতের জন্য পাথর সরাচ্ছিলেন, তখনও তার পরিধানে লুংগি ছিলো । তার চাচা আব্বাস তাকে বললেন : হে ভাতিজা, তুমি লুংগিটা খুলে ঘাড়ের উপর রেখে তার উপর পাথর রেখে বহন করোনা কেন’ । তখন তিনি লুংগি খুলে ঘাড়ে রাখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর থেকে তাকে কখনো উলংগ দেখা যায়নি । ৩. বারা থেকে বর্ণিত : আব্দুল্লাহ আমার উরুতে হাত দিয়ে থাপড়ালেন এবং বললেন : আমি আবু যরকে জিজ্ঞাস করেছিলাম । তিনি আমার উরুতে থাপড়ালেন যেমন আমি তোমার উরুতে থাপড়ালাম । তিনি বললেন : আমি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করেছিলাম যেমন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। তখন তিনি আমার উরুতে থাপড়ালেন যেমন আমি তোমার উরুতে থাপড়িয়েছি আর বললেন : যথা সময়ে নামায পড়ো । ইবনে হাযম বলেছেন : উরু যদি ছতর হতো তাহলে রসূলুল্লাহ সা. আবু যরের উরু নিজের পবিত্র হাত দিয়ে স্পর্শ করতেননা । আর আবু যরের নিকট যদি উরু ছতর হতো, তাহলে হাত দিয়ে তা স্পর্শ করতেন না। আব্দুল্লাহ এবং বারার ব্যাপারেও একই কথা প্রযোজ্য । আর কাপড়ের উপর দিয়ে হলেও কোনো মানুষের যৌনাঙ্গে, নিতম্বে এবং কোনো কোনো নারীর শরীরে হাত রাখা কোনো মুসলমানের জন্য বৈধ নয় কোনো অবস্থাতেই । ৪. পুনরায় ইবনে হাযম উল্লেখ করেছেন যে, আবু বকরের উন্মুক্ত উরুর দিকে জুবায়ের ইবনে হুয়াইরেস তাকিয়েছিলেন এবং উরু অনাবৃত থাকা অবস্থায় কাস্সা বিন শাম্মাসের কাছে আনাস এসেছিলেন। যারা উরুকে ছতর মনে করেন তাদের প্রমাণ : ১. মুহাম্মদ বিন জাহাশ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. মুয়াম্মারের কাছ দিয়ে যাচ্ছিলেন। মুয়াম্মারের উরু তখন অনাবৃত ছিলো । তখন তিনি বললেন : হে মুয়াম্মার, তোমার উরু ঢাক। কারণ উর ছতর । -আহমদ, হাকেম, বুখারি । ২. জারহাদ বলেছেন : রসূলুল্লাহ সা. আমার কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন আমার গায়ে চাদর ছিলো । কিন্তু আমার উরু ছিলো অনাবৃত ৷ তিনি বললেন : তোমার উরু ঢেকে দাও । কারণ উরু গোপন অঙ্গ । -মালেক, আহমদ, আবু দাউদ, তিরমিযি । বুখারি তার ইতিহাসে এটি উল্লেখ করেছেন। উভয় পক্ষের প্রমাণাদি তুলে ধরা হলো। প্রত্যেক মুসলমানের অধিকার রয়েছে এই দুই মতের যে কোনো একটি গ্রহণ করার । অবশ্য নাসায়ীর পক্ষে নাভি থেকে হাটু পর্যন্ত যতদূর সম্ভব আবৃত রাখা ইসলামের দৃষ্টিতে অধিকতর সতর্কতামূলক। বুখারি বলেছেন : আনাসের হাদিস অধিকতর প্রমাণ্য । আর জারহাদের হাদিস অধিকতর সতর্কতামূলক । www.pathagar.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।