ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১১৯ দেখে নেয়। যদি তাতে কোনো নাপাকি দেখতে পায় তবে তা মাটিতে ডলে নিয়ে যেনো নামায পড়ে। -আহমদ, আবু দাউদ । এ হাদিস দ্বারা প্রমাণিত, নিজের অজান্তে অথবা ভুলক্রমে নাপাকি সাথে নিয়ে নামায শুরু করার পর কেউ যদি নামাযের মধ্যে তা জানতে পারে, তবে তা তৎক্ষণাত পরিষ্কার করে নামায অব্যাহত রাখা যাবে এবং এর আগে নামায যেটুকু হয়েছিল সেখান থেকেই বাকিটুকু পড়তে হবে। নামায দুহরাতে হবেনা । নামাযের জায়গার পবিত্রতার শর্তটি আবু হুরায়রা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত। একজন বেদুঈন মসজিদে গিয়ে পেশাব করে দিলো । লোকেরা তার দিকে ছুটে গেলো তাকে শায়েস্তা করতে । রসূলুল্লাহ সা. বললেন : ওকে কিছু বলোনা ৷ ওর পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কারণ তোমাদেরকে উদারতা প্রদর্শন করতে পাঠানো হয়েছে, কঠোরতা প্রদর্শন করতে নয়। _মুসলিম ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। পোশাকের পবিত্রতার শর্ত আরোপের প্রবক্তাগণের যুক্তি প্রমাণ পর্যালোচনার পর শওকানী বলেন : যে সকল যুক্তি প্রমাণ তার অন্তর্নিহিত বিষয়গুলোসহ তুলে ধরেছি, তা যখন যথার্থ প্রমাণিত হলো, তখন জেনে নাও যে, এ দ্বারা পোশাক পবিত্র করা ওয়াজিব সাব্যস্ত হয় । সুতরাং যে ব্যক্তি কাপড়ে অপবিভ্রতা নিয়ে নামায পড়ে সে একটা ওয়াজিব তরক করে । তবে নামাযের বিশুদ্ধতার শর্ত অপূর্ণ থাকলে যেমন নামায বাতিল হয়ে থাকে, পোশাকের অপবিভ্রতার জন্য সেভাবে নামায বাতিল হবেনা । রওযা নাদিয়া গ্রন্থে রয়েছে : অধিকাংশ আলেমের মতে, শরীর, পোশাক ও স্থানের পবিত্রতা নামাযের জন্য ওয়াজিব । এক দল একে নামাযের বিশুদ্ধতার শর্ত গণ্য করেন। অন্যরা বলেন, এটা সুন্নত । তবে প্রকৃত সত্য হলো, এটা ওয়াজিব। কেউ ইচ্ছাকৃতভাবে নাপাকি নিয়ে নামায পড়লে ওয়াজিব তরক হবে, কিন্তু নামায শুদ্ধ হবে। ৪. ছতর (গোপন অঙ্গসমূহ) ঢাকা আল্লাহ বলেছেন : + OF 0৫ ০5 LA OE FH en “হে আদম সন্তানেরা, প্রত্যেক সাজদার জায়গায় (প্রত্যেক নামাযে) তোমাদের বসন ভূষণ নিয়ে যাও ৷” বসন ভূষণ দ্বারা এমন পোশাক বুঝানো হয়েছে, যা ছতর ঢাকে। আর সাজদার জায়গা হলো নামায । অর্থাৎ তোমরা প্রত্যেক নামাযে তোমাদের ছতর ঢেকে নাও । সালামা বিন আকওয়া রা. বলেছেন, আমি বললাম : হে রসূলুল্লাহ সা. আমি কি শুধু জামা পরেই নামায পড়বো? তিনি বললেন : হ্যা, জামায় বোতাম লাগিয়ে নাও, এমনকি যদি একটা কাটা দিয়েও হয় তবুও ।” -বুখারি ইত্যাদি। পুরুষের ছতরের সীমা : নামাযের সময় পুরুষের জন্য যে ছতর ঢাকা ওয়াজিব তা হলো, সামনের ও পেছনের গোপন অঙ্গসমূহ ৷ এ ছাড়া উরু, নাভি ও হাটু নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন, এগুলোও ছতর, কেউ বলেন, ছতর নয়। যারা বলেন এগুলো ছতর নয় তাদের প্রমাণ হলো, উরু, নাভি ও হাটু ছতর নয়- এ মতের প্রবক্তাগণ নিম্নোক্ত হাদিসগুলো দ্বারা তাদের মতের পক্ষে প্রমাণ দেন : ১. আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তার উরু খুলে বসেছিলেন। এ সময় আবু বকর সাক্ষাতের অনুমতি চাইলেন । তিনি তাকে অনুমতি দিলেন এবং যেভাবে বসেছিলেন সেভাবেই বসে থাকলেন। এরপর উমর অনুমতি চাইলেন । তিনি তাকেও অনুমতি দিলেন এবং তখনও আগের মতোই বসে রইলেন। এরপর উসমান অনুমতি চাইলেন । তখন তিনি উরু ঢেকে নিলেন। এরা তিনজন চলে গেলে আমি বললাম । হে রসূলুল্লাহ! আবু বকর ও উমর অনুমতি www.pathagar.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।