ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ফিক্হুস্‌ সুন্নাহ বৈধ । এ নিশ্চয়তা বা ধারণার প্রবলতা কোনো নির্ভরযোগ্য ব্যক্তির তথ্য সরবরাহ, দায়িত্বে নিয়োজিত মুয়াযযিনের আযান, নিজের ব্যক্তিগত ইজতিহাদ তথা চিন্তাগবেষণা ও তথ্যানুসন্ধান অথবা জ্ঞানার্জনের জন্য ব্যবহৃত অন্য কোনো সূত্র বা পদ্ধতির ছারা অর্জিত হতে পারে। ২. ছোট নাপাকি ও বড় নাপাকি থেকে পবিত্র হওয়া আল্লাহ তায়ালা বলেছেন : Loin als I এ 7৫98 ৮52519580 Salt oll LEG BL IH ০00 U3 19০৮6 ০ LES 015 ০৮৯ এ! lo অর্থ : হে মুমিনগণ, তোমরা যখন নামাযে দীড়াতে চাইবে, তখন তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, তোমাদের মাথা মসেহ কর । গিরে পর্যন্ত পা ধুয়ে নাও। আর যদি তোমরা বীর্ধপাতজনিত কারণে অপবিত্র থাকো । তবে সর্বতোভাবে পবিত্রতা অর্জন করো ।” ইবনে উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ পবিত্রতা অর্জন ব্যতিত নামায এবং আত্মসাৎকৃত সম্পদ থেকে সদকা গ্রহণ করেননা। -বুখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ। ৩. শরীর, কাপড় ও নামায পড়ার জায়গা পবিত্র হওয়া এ শর্ত পূরণ করা যখন সম্ভব তখন পূরণ করবে, নচেত নাপাকি নিয়েই নামায পড়বে এবং এই নামায আর দুহরানোর দরকার হবেনা । শারীরিক পবিত্রতার বিষয়টি আনাস রা. এর হাদিস থেকে প্রমাণিত । রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো । কেননা কবরের আযাব সাধারণত: এ ব্যাপারে অসাবধানতা থেকেই হয়। -দার কৃতনী। আর আলী রা. বলেছেন : আমার খুব ঘন ঘন মধী বের হতো। তাই এক ব্যক্তিকে অনুরোধ করলাম রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করতে । সে জিজ্ঞাসা করলো । রসূলুল্লাহ সা. জবাব দিলেন : পুরুষাংগ ধুয়ে ফেলতে ও অযু করতে হবে। বুখারি এবং অন্যান্য গ্রন্থ । এসব গ্রন্থে আয়েশা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. রক্তস্রাবের মেয়াদের পরও যে নারীর স্রাব চলতে থাকে, তাকে বলেছেন- তোমার শরীর থেকে রক্ত ধুয়ে ফেলো ও নামায পড়ো ।” কাপড়ের পবিত্রতা সম্পর্কে আল্লাহ বলেছেন : 149 .১৪59 “তোমার কাপড় পবিত্র করো ।” (সূরা আল-মুদ্দাসসির : আয়াত ৪) জাবির বিন সামুরা রা. বলেছেন : আমি শুনতে পেলাম, এক ব্যক্তি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো : আমি যে পোশাকে আমার স্ত্রীর কাছে যাই তা দিয়েই নামায পড়বো কি? রসূলুল্লাহ সা. বললেন : হ্যা, তবে তাতে কিছু দেখলে ধুয়ে নিও। -আহমদ, ইবনে মাজাহ। আর মুয়াবিয়া বলেন : আমি উম্মে হাবিবাকে জিজ্ঞাসা করলাম : রসূলুল্লাহ সা. যে পোশাকে স্ত্রী সহবাস করতেন, সেই পোশাকেই কি নামায পড়তেন? তিনি বললেন : হ্যা, যখন তাতে কোনো নাপাকি না থাকতো তখন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ । আবু সাঈদ রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. একবার নামাযে তার পাদুকা খুললেন। তার দেখা দেখি উপস্থিত লোকেরাও তাদের পাদুকা খুললো । রসূলুল্লাহ সা. যখন তাদের দিকে ফিরলেন, তখন জিজ্ঞাসা করলেন : তোমরা পাদুকা খুলেছো কেন? তারা বললো: আপনাকে খুলতে দেখলাম, তাই খুললাম । তিনি বললেন : জিবরীল আমার কাছে এসে জানিয়েছে যে, পাদুকায় নাপাকি আছে। কাজেই তোমাদের কেউ যখন মসজিদে আসবে, তখন সে যেনো তার পাদুকা উল্টে www.pathagar.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।