ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১১৭ ৪. ফজরের পূর্বের তাসবীহ : আল-ইকনা ও তার টিকায় যা হাম্বলীদের অন্যতম গ্রন্থ, বলা হয়েছে : ফজরের পূর্বে আযান ব্যতিত আর তাসবীহ, গান, উচ্চস্বরে দোয়া ইত্যাদি আযানের জায়গা থেকে ঘোষণা করা সুন্নত নয়। কোনো আলেমই একে মুস্তাহাব বলেননি । বরঞ্চ এসব অবাঞ্কিত। কেননা এগুলো রসূলুল্লাহ সা. ও তার সাহাবিদের যুগে ছিলোনা । এমনকি তাদের যুগে যা কিছু প্রচলিত ছিলো, তার ভেতরে এর কোনো ভিত্তিও নেই। এসব করতে আদেশ দেয়া, যে করেনা তার প্রতি অসন্তোষ প্রকাশ করা এবং এর উপর কোনো জীবিকা লাভের যোগ্যতা বা অযোগ্যতা নির্ভরশীল করার অধিকার কারো নাই। এটা বিদয়াতে সাহায্য করার শামিল। এ ধরনের কোনো কাজে কাউকে বাধ্য করাও বৈধ নয়- যদি মসজিদের ওয়াকৃফকারী তাকে শর্ত হিসেবেও আরোপ করে। কারণ তা সুন্নাহর বিরোধী । ইবনুল জাওযী তার গ্রন্থ উপর ওঠে ওয়ায নছিহত করে, যিকির করে এবং উচ্চস্বরে কুরআনের বিভিন্ন সূরা পাঠ করে । এভাবে মানুষের ঘুমে ও তাহাজ্জুদে বিঘ্ন সৃষ্টি করে। এসবই অন্যায় ও নিষিদ্ধ কাজ। হাফেয ইবনে হাজার তীর ফাতহুল বারীতে বলেছেন : ফজরের আগে, জুমার আগে দুরূদের নামে ও আভিধানিকভাবেও নয়, পারিভাষিকভাবেও নয়। ৫. আযানের পর রসূলুল্লাহ সা. এর প্রতি সশব্দে দরূদ ও সালাম পাঠ করার কোনো বিধান শরিয়তে নেই। এটা বিদয়াত ও মাকরূহ। ইবনে হাজার ফাতওয়া কুবরাতে বলেছেন : ইদানিং মুয়াযযিন যে পদ্ধতিতে আযানের পর রসূলুল্লাহ ((সা.)) এর উপর দরূদ ও সালাম পাঠাচ্ছে সে সম্পর্কে আমাদের ইমামগণ ও অন্যান্যদের ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে। জবাবে তারা ফতোয়া দিয়েছেন যে, দরূদ ও সালাম সুন্নত বটে, কিন্তু পদ্ধতিটা বিদয়াত । মিশর অঞ্চলের মুফতি শেখ মুহাম্মদ আবদুহুকে আযানের পর রসূলুল্লাহ সা. এর উপর দরূদ পাঠানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দিলেন : ফাতাওয়া খানিয়া গ্রন্থে এসেছে, ফরয নামায ছাড়া অন্য কোনো উপলক্ষে আযান প্রবর্তিত হয়নি । আযান পনেরোটি কথা, যার শেষটি লা ইলাহা ইল্লাল্লাহ । এর আগে ও পরে যা কিছুই যুক্ত করা হোক, তা .বিদয়াত। কেবলমাত্র সুর লহরি সৃষ্টির উদ্দেশ্যে তা উদ্ভাবিত হয়েছে। এই সুর লহরি সৃষ্টিকে কেউ বৈধ বলেনি। এর কোনো কোনোটিকে যারা বিদয়াত হাসানা (উত্তম বিদয়াত) বলে আখ্যায়িত করেন, তাদের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই । কোনো ইবাদতের ক্ষেত্রে এ ধরনের প্রত্যেক বিদয়াতই খারাপ ও অন্যায়। যে দাবি করে, এতে কোনো সুর সৃষ্টির চেষ্টা নেই সে মিথ্যুক। ৮. নামাযের শর্তসমূহ ্‌ শর্ত বলা হয় সেই জিনিসকে, যা না থাকলে তার উপর নির্ভরশীল বস্তুও থাকবেনা, আর থাকলে তার সাথে সম্পৃক্ত বস্তু থাকতেও পারে, নাও থাকতে পারে । যেমন অযু। এর অনুপস্থিতিতে নামাযের অনুপস্থিতি অনিবার্য । কিন্তু এর উপস্থিতিতে নামাযের উপস্থিতি অনিবার্য ও বাধ্যতামূলক নয় । কারণ অযু করলেই নামায পড়া বাধ্যতামূলক নয়। যে সমস্ত শর্ত নামাযের আগে পূরণ করা জরুরি এবং নামাধী এর কোনোটি বাদ দিলে তার নামায বাতিল হবে, তা হচ্ছে : ১. নামাযের ওয়াক্ত জানা নামাযের ওয়াক্ত হয়েছে বলে ধারণা প্রবল হলেই যথেষ্ট ৷ নামাযের ওয়াক্ত হয়েছে- এ কথা যে ব্যক্তি নিশ্চিতভাবে জেনেছে বা এ ব্যাপারে যার ধারণা প্রবল হয়েছে, তার জন্য নামায পড়া www.pathagar.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।