১১৬ ফিক্হুস্ সুন্নাহ ২০. নির্ধারিত মুয়াযযিন ব্যতিত আযান দেয়া নির্ধারিত মুয়াযযিনের অনুমতি ব্যতিত অন্য কারো আযান দেয়া বৈধ নয়। তবে মুয়াযযিন যদি সময় মতো না আসে এবং আযানের সময় পার হয়ে যাওয়ার আশংকা দেখা দেয়, তাহলে অন্য কেউ আযান দিতে পারে। ২১. আযানের অংশ নয় এমন জিনিসকে আযানের সাথে যুক্ত করা আযান একটা ইবাদত। আর যাবতীয় ইবাদত হুবহু সুন্নতের অনুসরণের উপর নির্ভরশীল । আমাদের ধর্মে কোনো জিনিস বাড়ানো কমানো আমাদের জন্য বৈধ নয়। সহীহ হাদিসে রয়েছে : কেউ যদি আমাদের ধর্মে নতুন কিছু উদ্ভাবন করে, যা এর অংশ নয়, তবে তা প্রত্যাখ্যাত । অর্থাৎ বাতিল ও বৃথা । আমরা এখানে এমন কয়েকটি জিনিসের উল্লেখ করছি, যা সমাজে চালু হয়ে গেছে, ফলে অনেকের কাছে এগুলো ইসলামের অংশ বলে প্রতীয়মান হচ্ছে। অথচ এগুলো কোনোভাবেই ইসলামের অংশ নয় । তন্মধ্যে উল্লেখযোগ্য হলো : ১. আযান বা ইকামতের সময় মুয়াযযিনের এরূপ বলা : “আশহাদু আন্না সাইয়েদানা মুহাম্মাদার রাসূলুল্লাহ” । হাফেয ইবনে হাজার মনে করেন, ধারাবাহিকভাবে বর্ণিত ও প্রচলিত হয়ে আসা সুন্নতের মধ্যে এভাবে কোনো কিছু বাড়ানো জায়েয নেই। সুন্নত ব্যতিত অন্যত্র বাড়ালে দোষ নেই। ২. শায়খ ইসমাঈল আল আজলুনী তার কাশফুল খাফা নামক গ্রন্থে বলেছেন : মুয়াযযিন যখন বলবে, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” তখন শ্রোতা দু'হাতের তর্জনী আংগুলীছয়ের মধ্যস্থলে চুমু দিয়ে চোখ মর্দন করবে ও সেই সাথে বলবে : “আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাষীতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান, ওয়া বি মুহাম্মাদিন নাবীয়ান, (আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর দাস ও রসূল । আমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দীন ও মুহাম্মদ সা. কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট ।)” দায়লামী আবু বকর রা. থেকে বর্ণনা করেছেন যে, আবু বকর যখন মুয়াযযিনকে “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” বলতে শুনলেন, তখন তিনিও তা বললেন এবং তার দুই তর্জনী আংগুলের মধ্যখানে মুগ দিয়ে তা দিয়ে দুই চোখ মর্দন করলেন । রসূলুল্লাহ সা. তখন বললেন : আমার বন্ধু যা করেছে, তা যে ব্যক্তি করবে, তার জন্য শাফায়াত (সুপারিশ) করা আমার বৈধ হয়ে যাবে ।” কিন্তু আল-মাকাসিদ গ্রন্থে বলা হয়েছে, দায়লামীর এই বর্ণনা শুদ্ধ নয়। অনুরূপ আবুল আব্বাসের গ্রন্থ : “মুজিবাতুর রহমা ও আযায়িমাল মাগফিরাহ”-এর এ বর্ণনাও শুদ্ধ নয় যে, খিজির (আ.) বলেছেন : যে ব্যক্তি মুয়াযযিনের “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্” বলা শুনে বলবে : “মারহাবান বিহাবিবী ওয়া কুররাতু আইনী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” (আমার বন্ধু ও চোখের মণি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সা. কে স্বাগতম) অতপর তার দুটো বুড়ো আংগুলে চুমু খেয়ে তা দ্বারা তার দু'চোখ মর্দন করবে, সে কখনো অন্ধ হবেনা এবং তার কখনো চোখ উঠবেনা ৷” এ ধরনের আরো অনেক কথা চালু আছে। শাইখ ইসমাঈল বলেন : সহীহ হাদিসে এসব কথার কোনোই ভিত্তি নেই। ৩. আযানে কোনো অক্ষর, জের, জবর, পেশ বা মদ যুক্ত করে সুর সংযোজন করা মাকরূহ । আর এরূপ সুর আরোপের কারণে যদি অর্থের বিকৃতি ঘটে বা কোনো দুর্বোধ্য অর্থের সৃষ্টি হয়, তবে তা হবে হারাম। ইয়াহিয়া আল বাক্কা বলেছেন, ইবনে উমরকে দেখেছি, এক ব্যক্তিকে বলছেন : আমি আল্লাহর কারণে তোমার প্রতি ক্রুক্ধ । তারপর তার সাথিদেরকে বললেন, এই ব্যক্তি আযানে সুর আরোপ করে ও তার জন্য পারিশ্রমিক গ্রহণ করে। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।