সালাত নোমায) ১১৫ বর্ণনায় রসূলুল্লাহ সা. ও তার সাহাবিগণের সূর্য উঠে যাওয়ার পর ঘুম থেকে জাগ্রত হওয়ার ঘটনার উল্লেখ করা হয়েছে, তাতে বলা হয়েছে, তিনি বিলালকে আদেশ দিলেন আযান ও ইকামত দিতে এবং নামায পড়লেন । যদি একাধিক নামায ছুটে গিয়ে থাকে, তাহলে প্রথমটির জন্য এমনভাবে আযান দিতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, আর ইকামত দিতে হবে প্রত্যেক নামাযের জন্য । আছরাম বলেছেন : এক ব্যক্তি তার কাযা নামায আদায় করতে গিয়ে কিভাবে আযান দিতে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করলে আবু আব্দুল্লাহ একটি হাদিসের উল্লেখ করেন যাতে বলা হয়েছে : খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা রসূলুল্লাহ সা. কে চার ওয়াক্তের নামায পড়তে দেয়নি। রাতের একটা অংশ অতিবাহিত হওয়ার পর রসূলুল্লাহ সা. বিলালকে আযান ও ইকামত দেয়ার আদেশ দিয়ে প্রথমে যোহরের নামায, তারপর শুধু ইকামত দ্বারা আসরের নামায, তারপর শুধু ইকামত দ্বারা মাগরিবের নামায এবং সব শেষে শুধু ইকামত দ্বারা এশার নামায পড়লেন। ১৭. মহিলাদের আযান ও ইকামত ইবনে উমর রা. বলেছেন : মহিলাদের কোনো আযান ও ইকামত নেই। _বায়হাকি। এটা আনাস, হাসান, ইবনে সিরীন, নাসায়ী, ছাওরী, মালেক, আবু ছাওর ও আসহাবুর রায় (ইজতিহাদভিত্তিক মুক্ত চিন্তাবিদগণ)-এর অভিমত ৷ শাফেয়ী ও ইসহাক বলেন : তারা যদি আযান ও ইকামত দেয় তাতেও দোষের কিছু নেই । আহমদ বলেন : আযান ও ইকামত দেয়া ও না দেয়া উভয়ই বৈধ ৷ আয়েশা রা. আযান ও ইকামত দিতেন, মহিলাদের ইমামতি করতেন ও মাঝখানে দীড়াতেন। -বায়হাকি। ১৮. জামাতে নামায অনুষ্ঠিত হওয়ার পর মসজিদে প্রবেশ করা আল-মুগনী গ্রন্থে বলা হয়েছে : যে ব্যক্তি জামাতে নামায অনুষ্ঠিত হওয়ার পর মসজদ প্রবেশ করে, সে ইচ্ছে করলে আযান ও ইকামত-দুটোই দিতে পারে। এটা বলেছেন ইমাম আহমদ । আছরাম আনাস রা. সম্পর্কে বর্ণনা করেছেন : আনাস এক মসজিদে প্রবেশ করলেন । প্রবেশের পূর্বে সেখানে জামাতে নামায অনুষ্ঠিত হয়েছে। তিনি একজনকে আযান দিতে বললেন । আযান ও ইকামত হলো এবং তিনি জামাতে নামায পড়ালেন।” আবার ইচ্ছে করলে আযান ও ইকামত দুটোই বাদ দিয়ে নামায পড়তে পারে । উরওয়া বলেছেন : তুমি যখন এমন কোনো মসজিদে পৌঁছবে, যেখানে একদল লোক ইতিপূর্বে আযান ও ইকামত দিয়ে নামায পড়েছে, তখন তাদের আযান ও ইকামত তার পরবতীদের জন্য যথেষ্ট হবে। এটা হাসান বসরি, শা'বী ও নাসায়ীর অভিমত। তবে হাসান বসরি বলেছেন, ইকামত দেয়াই সবাই পছন্দ করতেন। আর আযান দিলে অনুচ্চ কণ্ঠে দিতে হবে, যাতে লোকেরা অসময়ে আযান শুনে ভুল না বুঝে । ১৯. ইকামত ও নামাযের মাঝে ব্যবধান ইকামত ও নামাযের মাঝখানে কথাবার্তা ও অন্য কিছু ছারা খানিকটা ব্যবধান ঘটলে তা বৈধ । এই ব্যবধান দীর্ঘায়িত হলেও ইকামত পুনরায় দেয়া লাগবেনা । আনাস থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. মসজিদের এক কিনারে গিয়ে যখন এক ব্যক্তির সাথে চুপি চুপি কথা বলছিলেন, তখন ইকামত দেয়া হলো। এরপর লোকদের চোখে ঘুম এলে তিনি নামাযে আসেন । _বুখারি । আর একদিন নামাযের ইকামত হয়ে যাওয়ার পর রসূলুল্লাহ সা. এর মনে পড়লো তার উপর গোসল ফরয । তৎক্ষণাত তিনি ঘরে ফিরে গেলেন, গোসল করলেন, তারপর ফিরে এলেন এবং সাহাবিদেরকে নিয়ে পুন: ইকামত ছাড়া নামায পড়লেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।