ইট ফিক্হস্ সুন্নাহ অনুষ্ঠান । সময়ের ব্যবধান না হলে এই উদ্দেশ্য সফল হবেনা । বুখারিতে একটি শিরোনাম দেয়া হয়েছে : “আযান ও ইকামতের মাঝে কতোটুকু ব্যবধান?” কিন্তু সুনির্দিষ্ট সময় প্রমাণিত হয়নি। ইবনে বাত্তাল বলেছেন : এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কেবল সময় ও মুসল্লীদের সমবেত হওয়ার সুযোগ দিতে হবে। জাবের বিন সামুরা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. এর মুয়াযযিন আযান দেয়ার পর ইকামতের আগে কিছু বিরতি দিতেন। যখন দেখতেন রসূলুল্লাহ সা. বের হয়েছেন, তখন তাকে দেখেই ইকামত দিতেন। -আহমদ, মুসলিম, আবু দাউদ ও তিরমিযি । ১৩. যিনি আযান দেন, তিনিই ইকামত দেবেন আলেমদের সর্বসম্মত মত অনুসারে ইকামত মুয়াযযিন ব্যতিত অন্য কেউ দিলেও তা বৈধ হবে। তবে মুয়াযযিনেরই ইকামত দেয়া উত্তম । শাফেয়ী বলেন : আমি পছন্দ করি, যে ব্যক্তি আযান দেয় সে-ই ইকামত দেয়ার দায়িত্বে থাকুক । তিরমিযি বলেছেন : অধিকাংশ আলেমের নিকট যিনি আযান দেন তিনিই ইকামত দেবেন এটাই অনুসৃত নীতি ১৪. মুক্তাদিরা কখন দাড়াবে ? মুয়াত্তা গ্রন্থে ইমাম মালেক বলেছেন : ইকামত শুরু হলে মুক্তাদিরা কখন দাড়াবে তার জন্যে নির্দিষ্ট সময় আছে বলে আমি শুনিনি । আমি মনে করি, এটা মানুষের সামর্থের ভিত্তিতে নির্ণিত হবে। তাদের মধ্যে কেউ আছে দ্রুত গতিসম্পন্ন আবার কেউ আছে ধীর গতিসম্পন্ন । ইবনুল মুনযির বর্ণনা করেছেন : মুয়াযযিন যখন “কাদ কামাতিস্ সালাহ” বলতো, তখনই আনাস দাঁড়াতেন। ১৫. আযান হয়ে যাওয়ার পর মসজিদ থেকে বের হওয়া মুয়াযযিনের আযানের জবাব দেয়া থেকে বিরত থাকা ও আযানের পর মসজিদে থেকে বের হওয়ার উপর হাদিসে নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছে। তবে কোনো ওযর থাকলে অথবা দ্রুত ফিরে এসে জামাত ধরার দৃঢ় সংকল্প থাকলে আযানের পর মসজিদ থেকে বের হওয়া দৃষণীয় নয়। আবু হুরায়রা রা. বলেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে আদেশ দিয়েছেন, যখন তোমরা মসজিদে থাকতেই আযান হয়ে যায়, তখন তোমাদের কেউ যেনো নামায না পড়ে বের না হয়। -আহমদ। আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত : এক ব্যক্তি মুয়াযযিনের আযান দেয়ার পর মসজিদ থেকে বেরিয়ে গেলো । তখন তিনি বললেন : এই লোকটি আবুল কাসেম মুহাম্মদ সা. এর অবাধ্য হলো। _মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী ও ইবনে মাজাহহ। আর মুয়ায জুহানী থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : অন্যায়, ভীষণ অন্যায়, কুফরী ও মুনাফিকী করলো সেই ব্যক্তি, যে আল্লাহর আহ্বায়ককে কল্যাণের দিকে আহ্বান করতে শুনেও তার জবাব দিলনা । -আহমদ, তাবরানি। তিরমিযি বলেছেন, একাধিক সাহাবি থেকে বর্ণিত হয়েছে : যে ব্যক্তি আযান শুনেও তার জবাব দিলনা, তার নামায নেই । কোনো কোনো আলেম বলেছেন. এ কথাগুলো জামাতের ব্যাপারে ও আযানের জবাব দেয়ার ব্যাপারে কড়াকড়ি প্রকাশ করার জন্য বলা হয়েছে। মূলকথা হলো, বিনা ওযরে জামাত ছাড়ার অনুমতি নেই। ১৬. কাযা নামাযের জন্য আযান ও ইকামত যে ব্যক্তির ঘুমিয়ে পড়া কিংবা ভুলে যাওয়ার কারণে নামায ছুটে গেছে, সে যখন এ নামায পড়তে. চাইরে তখন তার জন্য আযান ও ইকামত দেয়া শরিয়ত সম্মত ৷ আবু দাউদের যে www.pathagar.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।