ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১১৩ ৪. হাইয়া আলাস্‌ সালাহ, হাইয়া আলাস্‌ সালাহ বলার সময় মাথা, ঘাড় ও বুকসহ ডান দিকে এবং হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে তাকাবে । ইমাম নববী বলেছেন, এটাই আযানের বিশুদ্ধ পদ্ধতি । বুখারি, মুসলিম ও আহমদে বর্ণিত হয়েছে, বেলাল এভাবেই আযান দিতেন। বায়হাকি বলেন : মুয়াযযিনের ঘোরার বিষয়টি কোনো সহীহ হাদিসে বর্ণিত হয়নি। আল মুগনীতে ইমাম আহমদের মত উল্লেখ করা হয়েছে, কেবল মিনারের ওপরে উঠে আযান দিলেই ঘুরতে হবে, যাতে ডান বাম উভয় দিকের লোকেরা শুনতে পায়। ৫. দুই কানে আংগুল ঢুকিয়ে আযান দেবে । বিলাল বলেছেন : আমি আমার আংগুল কানে ঢুকালাম ও আযান দিলাম । -আবু দাউদ, ইবনে হিব্বান । তিরমিযির মতে, কানে আংগুল ঢুকিয়ে আযান দেয়া মুস্তাহাব । ৬. আযান উচ্চস্বরে দেবে, এমনকি মরুভূমিতে একাকি থাকা অবস্থাও । আবদুল্লাহ ইবনে আবদুর রহমান থেকে বর্ণিত । তিনি বলেন, আবু সাঈদ খুদরি বলেছেন : আমি দেখেতে পাচ্ছি, তুমি মরুভূমি ও ছাগল ভেড়া পছন্দ করো । কাজেই তুমি যখন মরুভূমিতে বা মেষপালের মধ্যে থাকবে, তখন উচ্চস্বরে আযান দেবে । কেননা যে কোনো মানুষ, জিন বা অন্য কোনো সৃষ্টি আযান শুনবে, সে কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবেই। আবু সাঈদ বললেন : একথা আমি রসূল সা. এর কাছ থেকে শুনেছি। -আহমদ, বুখারি, নাসায়ী, ইবনে মাজাহ। ৭. আযানে প্রত্যেক দুটি কথার পর সামান্য বিরতি দেবে । আর ইকামত দ্রুত বলবে । এটি মুস্তাহাব বলে বিভিন্ন সূত্রের হাদিসে বর্ণিত হয়েছে। ৮. ইকামতের মধ্যে কথা বলবেনা । আযানের মধ্যে কথা বলা অনেকেই মাকরূহ বলেছেন, তবে হাসান, আতা ও কাতাদার মতে মাকরূহ নয়। আবু দাউদ বলেন : ইমাম আহমদকে জিজ্ঞাসা করলাম : আযানে কি কথা বলা যাবে? তিনি বললেন : হ্যা। বললাম : ইকামতেও কি কথা বলা যাবে? তিনি বললেন : না। কেননা ইকামতে দ্রুততা মুস্তাহাব ৷ ১১. প্রথম ওয়াক্তে এবং ওয়াক্তের পূর্বে আযান দেয়া আযান প্রথম ওয়াক্তে দিতে হয় । ওয়াক্তের আগেও নয়, পরেও নয় । কেবল ফজরের সময় প্রথম ওয়াক্তের আগেও আযান দেয়া যায়, যখন প্রথম আযান ও দ্বিতীয় আযানে পার্থক্য করা সম্ভব হয়, যাতে কোনো সংশয় ও অসচ্ছতা না থাকে। রসূলুল্লাহ সা. বলেছেন : বিলাল রাতে আযান দেয়। সুতরাং ইবনে উম্মে মাকতুমের আযান দেয়া পর্যন্ত পানাহার করো । -বুখারি, মুসলিম । ফজরের আযান ওয়াক্ত হওয়ার আগে দেয়া জায়েয হওয়ার প্রমাণ ইবনে. মাসউদ বর্ণিত হাদিসে রয়েছে, যা আহমদ বর্ণনা করেছেন। রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের কেউ যেনো বিলালের আযান শুনে সাহরী খাওয়া বন্ধ না করে। কারণ সে আযান দেয় রাতের নামাযে নিয়োজিত ব্যক্তিকে খাওয়া দাওয়ার দিকে প্রত্যাবর্তন করানো ও ঘুমন্ত ব্যক্তিকে জাগানোর জন্য ।” বিলাল আযানের নির্ধারিত শব্দগুলো দ্বারাই আযান দিতেন। তাহাবী ও নাসায়ী বর্ণনা করেছেন বিলালের আযান ও ইবনে উম্মে মাকতুমের আযানে শুধু এতোটুকুই পার্থক্য ছিলো যে, একটি উচ্চতর কণ্ঠে আর অপরটি মৃদু কণ্ঠে উচ্চারিত হতো। ১২. আযান ও ইকামতের মাঝে ব্যবধান থাকা আযান ও ইকামতের মাঝে এতোখানি সময়ের ব্যবধান থাকা প্রয়োজন, যাতে নামাযের জন্য প্রস্তুতি নেয়া ও জামাতে হাজির হওয়া সম্ভব হয় । কেননা আযানের উদ্দেশ্যই জামাতে. নামায ১৫৮ www.pathagar.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।