১১২ ফিক্হুস্ সুন্নাহ এবং দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা চাও।” আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, এক ব্যক্তি বললো : হে রসূলুল্লাহ সা., মুয়াযযিনরা আমাদের চেয়ে বেশি মর্যাদা লাভ করছে। রসূলুল্লাহ সা. বললেন : “তারা যা যা বলে, তুমিও তা বলো। আর যখন আযান শেষ করো, তখন দোয়া করো, আল্লাহ তোমাকে দেবেন।” -আহমদ, আবু দাউদ ৷ সাহল বিন সা'দ থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : দুটো দোয়া ফেরত যায়না, একটা হলো আযানের সময়ের দোয়া, অপরটি হলো, জেহাদের সময়ের দোয়া, যখন একে অপরকে হত্যা করে। -আনু দাউদ সহীহ সূত্রে । আর উন্মে সালামা বলেছেন : রসূল সা. আমাকে মাগরিবের আযানের সময় এই দোয়া শিখিয়েছেন : “হে আল্লাহ, তোমার রাত এগিয়ে আসছে, তোমার দিন চলে যাচ্ছে এবং তোমার দিকে আহ্বায়কদের শব্দ শোনা যাচ্ছে। সুতরাং আমার গুনাহ মাফ করে দাও ৷” ৯. ইকামতের সময়ে যিকর যে ব্যক্তি ইকামত শুনবে, ইকামত ঘোষণাকারী যা যা বলে তার পুনরাবৃত্তি করা তার জন্য মুস্তাহাব। কেবল “কদ কামাতিস্ সালাহ” কথাটা শুনে বলবে : “আকামাহাল্লাহু ওয়া আদামাহা” অর্থাৎ আল্লাহ নামাযকে কায়েম করুন ও টিকিয়ে রাখুন। কেননা কোনো কোনো সাহাবি থেকে বর্ণিত : বিলাল ইকামত দিতে শুরু করলেন। অতপর যখনি “কদ কামাতিস্ সালাহ” বললেন, তখন রসূল সা. বলতেন : “আল্লাহ নামাকে কায়েম করুন ও টিকিয়ে রাখুন।” কিন্তু হাইয়া আলাস সালাহ’ ও “হাইয়া আলাল ফালাহ’ বলার সময় বলতে হবে : “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” । ১০. মুয়াযযিনের করণীয় ১. আযান দ্বারা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করবে । এ জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না। কেননা উসমান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম : হে রসূলুল্লাহ, আমাকে আমার গোত্রের ইমাম বানিয়ে দিন। রসূলুল্লাহ সা. বললেন : তুমি তাদের ইমাম ৷ তবে তাদের উপযোগী । আর এমন একজন মুয়াযযিন নিয়োগ করবে, যে তার আযানের জন্য কোনো পারিশ্রমিক নেবেনা । -আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ, তিরমিযি । এটি তিরমিযির বর্ণনা যে : ‘রসূল সা. আমাকে সর্বশেষ যে আদেশ দিলেন তা হলো, এমন একজন মুয়াযযিন নাও যে আযানের জন্য কোনো পারিশ্রমকি গ্রহণ করবেনা ৷’ এ হাদিস থেকে প্রমাণিত হলো, ভালো কাজে নেতৃত্ব চেয়ে নেয়া বৈধ । অধিকাংশ মুয়াযযিন তার আযান দ্বারা পারিশ্রমিক না নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করবে- এটা মুস্তাহাব । ২. ছোট ও বড় উভয় নাপাকি থেকে মুয়াযযিনের মুক্ত থাকা চাই । কেননা মুহাজির ইবনে কুনফুয রা. বলেন, রসূল সা. তাকে বলেছেন : আমি তার সালামের জবাব দেইনি তার একমাত্র কারণ হলো, আমি পবিত্র ছিলামনা এবং অপবিত্র অবস্থায় আল্লাহকে স্বরণ করাটা আমি পছন্দ করিনি। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ । তবে অপবিত্র অবস্থায় আযান দিলে তা বৈধ কিন্তু মাকরূহ হবে । এটা শাফেয়ীদের মত। হাম্বলী ও হানাফী মাযহাবে মাকরূহ নয়। ৩. কেবলামুখী হয়ে দাড়িয়ে আযান দেবে । ইবনুল মুনযির বলেছেন : আযান দাঁড়িয়ে দেয়া যে সুন্নত, এটা সর্বসম্মত মত। এতে আযান শুনানোর কাজটা অধিকতর কার্যকরভাবে সম্পন্ন হয়। আর আযানে কিবলামুখী হওয়া সুন্নত । রসূলুল্লাহ সা. এর নিযুক্ত মুয়াযযিনরা সবাই কিবলামুখী হয়ে আযান দিতেন। যদি কোনো বাধাবিপত্তির কারণে কিবলামুখী হওয়া সম্ভব না হয় তাহলে মাকরূহ হওয়া সত্তেও আযান বৈধ হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।