ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সালাত (নামায) ১১১ কোনো শক্তির উৎস নেই- এ কথাটা প্রচলিত হয়েছে। কারণ এ হচ্ছে- আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের অভিব্যক্তি। বুখারি ও মুসলিমে আবু মূসা আশয়ারী থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেহেশতের রতুভাণ্ডারসমূহের মধ্য থেকে একটি রত্ন ভাণ্ডার । আমাদের ইমামগণ বলেছেন : মুয়াযযিনের কথাগুলো উচ্চারণ করা প্রত্যেক শ্রোতার জন্য মুস্তাহাব, চাই সে পবিত্র হোক অথবা অপবিত্র হোক, খতুবতীঁ হোক কিংবা বীর্যপাতজনিত অপবিত্র হোক, বড় হোক অথবা ছোট হোক । কারণ এটা একটা যিকর বা দোয়া বিশেষ । আর উক্ত সব শ্রেণীর মানুষ যিকর করার যোগ্য । একমাত্র নামাযরত ব্যক্তি পায়খানা বা পেশাবখানায় অবস্থানরত ব্যক্তি এবং সংগমরত ব্যক্তির কোনো দোয়া বা যিকর করা বৈধ নয়। যখন পেশাব বা পায়খানা সম্পন্ন হবে, তখন আযানের কথা পুনরাবৃত্তি করে নেবে । আর কোনো কিছু পড়া, যিকর করা বা জ্ঞানার্জন ইত্যাকার কাজে ব্যস্ত থাকা অবস্থায় আপনি শুনলে এ কাজটি বন্ধ রেখে মুয়াযযিনের কথার পুনরাবৃত্তি করবেন, তারপর যে কাজে ব্যস্ত ছিলেন, ইচ্ছা হলে. সে কাজে ফিরে যাবেন। আর যদি কোনো ফরয বা নফল নামাযে ব্যস্ত থাকাকালে কেউ আযান শোনে, তাহলে ইমাম শাফেয়ী ও তার শিষ্যদের মতানুসারে আযানের কথার পুনরাবৃত্তি করবেনা । নামায শেষে পুনরাবৃত্তি করবে । আল-মুগনী গ্রন্থে বলা হয়েছে : যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে আযান শুনতে পায়, তার পক্ষে আযান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ও মুয়াযযিনের কথাগুলোর পুনরাবৃত্তি করা মুস্তাহাব, যাতে মর্যাদাপূর্ণ দুটো কাজই সে সম্পন্ন করতে পারে । আর যদি মুয়াযযিনের কথার পুনরাবৃত্তি না করেই নামায আরম্ভ করে দেয়, তবে তাতেও কোনো ক্ষতি নেই। ইমাম আহমদের মতও তন্্রপ। ২. আযানের অব্যবহিত পর বিভিন্ন হাদিস থেকে প্রাপ্ত ভাষ্যের যে কোনো একটির অনুকরণে রসূলুল্লাহ সা. এর জন্যে সালাত (দোয়া) করবে। তারপর রসূলুল্লাহ সা. এর জন্য আল্লাহর কাছে অছিলা চাইবে । আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, রসুলুল্লাহ সা. বলেছেন : যখন তোমরা আযান শুনবে, তখন মুয়াযযিনের কথাগুলোর পুনরাবৃত্তি করবে, তারপর আমার উপর সালাত পাঠাবে । কারণ, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠায়, আল্লাহ তার বিনিময়ে তার উপর দশবার সালাত পাঠান। তারপর আল্লাহর কাছে, আমার জন্য অছিলা চাইবে । এই অছিলা হলো বেহেশতের মধ্যে একটি বাড়ি, যা কেবল আল্লাহর একজন বিশেষ বান্দার জন্যই নির্দিষ্ট । আমি আশা করি, সেই বান্দা আমিই হবো । যে ব্যক্তি আমার জন্য অছিলা চাইবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য বৈধ হয়ে যাবে। -মুসলিম। আর জাবের থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি আযান শুনে বলবে : “হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও আসন্ন নামাযের মালিক, মুহাম্মদ সা. কে দান করুন অছিলা ও উচ্চ মর্যাদা আর তাকে প্রতিষ্ঠিত করুন আপনার প্রতিশ্রুতি সেই প্রশংসিত স্থানে” তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ করা বৈধ হবে । -বুখারি। ৮. আযানের পরে দোয়া করা আযান ও ইকামতের মধ্যবর্তী সময়টি দোয়া কবুল হওয়ার প্রত্যাশিত একটি সময়। তাই এ সময়ে বেশি করে দোয়া করা মুস্তাহাব । আনাস থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “আযান ও ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেয়া হয়না।” আবু দাউদ, নাসায়ী, তিরমিযি । তিরমিযি বলেছেন, হাদিসটি হাসান-সহীহ ৷ তিরমিিতে আরো রয়েছে : লোকেরা বললো, হে রসূলুল্লাহ সা. আমরা দোয়ায় কী বলবো? তিনি বললেন : “আল্লাহর কাছে গুনাহ মাফ চাও www.pathagar.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।