১১০ ফিক্হুস্ সুন্নাহ সালাতু খাইরুম মিনান নাওম, আস সালাতু খাইরুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ । -আহমদ, আবু দাউদ । ৬. ইকামতের পদ্ধতি বিভিন্ন বর্ণনা থেকে ইকামতের তিনটি পদ্ধতি জানা গেছে। প্রথমত : বারবার আল্লাহ আকবার দিয়ে শুরু করা, তারপর আযানের যাবতীয় কথা দু'বার করে তারজী ছাড়া বলা, কেবল সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলা । কেননা আবু মাহযূরা রা. এর হাদিসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সা. তাকে সতেরো কথা সম্বলিত ইকামত শিক্ষা দিয়েছেন : চারবার আল্লাহ আকবার, দুইবার আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার আশহাদু আন্না মৃহাম্মাদার রাসূলুল্লাহ, দুইবার হাইয়া আলাস সালাহ, দুইবার হাইয়া আলাল ফালাহ, দুইবার কদ কামাতিস সালাহ, দুইবার আল্লাহু আকবার ও একবার লা ইলাহা ইল্লাল্লাহ। পাচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। তৃতীয়ত: এই পদ্ধতিটা পূর্ববর্তী পদ্ধতির মতোই । কেবল “কদ কামাতিস সালাহ' কথাটা একবার বলতে হবে। এ পদ্ধতিতে ইকামত হবে দশটি কথা সম্বলিত । ইমাম মালেক এই পদ্ধতি গ্রহণ করেছেন : কেননা এটা মদিনাবাসীর অনুসৃত পদ্ধতি । তবে ইবনুল কাইয়েম বলেছেন : রসূল সা.-এর পক্ষ থেকে ‘কদ কমাতিস সালাহ’ কথাটা কখনোই একবার বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি । আর ইবনে আবদুল বার বলেছেন : সর্বাবস্থায় এটা দু'বার বলা হয়। ৭. আযানের সময় শ্রোতাদের যা বলা উচিত ১. শ্রোতা মুয়াযযিনের উচ্চারিত প্রতিটা কথা হুবহু উচ্চারণ করবে, কেবল 'হাইয়া আলাস্ সালাহ’ ও “হাইয়া আলাল ফালাহ’ ব্যতিত। এ দুটি কখার পর সে বলবে : “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।” আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমরা আযান শুনবে, তখন মুয়াযযিন যা বলে, তোমরাও তাই বলবে । -সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন মুয়াযযিন বলবে : আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলবে, আল্লাহু আকবার আল্লাহ আকবার । যখন মুয়াযযিন বলবে : আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলবে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহ্। যখন মুয়াযযিন বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরাও বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ । যখন মুয়াযযিন বলবে, হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যখন মুয়াযযিন বলবে, হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যখন মুয়াযযিন বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার । তারপর যখন মুয়াযযিন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ । যে ব্যক্তি মুয়াযযিনের সাথে এ কথাগুলো আন্তরিকভাবে বলবে, সে বেহেশতে যাবে ।” মুসলিম, আবু দাউদ ৷ ' ইমাম নববী বলেন, আমাদের ইমামগণ বলেছেন : হাইয়া আলাস্ সালাহ ও হাইয়া আলাল ফালাহ ব্যতিত মুয়াযঘিন যা বলে শ্রোতাদেরও তাই বলা মুস্তাহাব । কারণ এ দ্বারা মুয়াযযিনের কথার প্রতি শ্রোতার সমর্থন ও সম্মতি প্রকাশ পায়। কিন্তু হাইয়া আলাস্ সালাহ: ও হাইয়া আলাল ফালাহ (নামাযের দিকে এসো, কল্যাণের দিকে এসো) হচ্ছে নামাযের জন্য আহ্বান । এই আহ্বান কেবল মুয়াযযিনের পক্ষেই শোভা পায়। তাই শ্রোতার জন্য এ সময় অন্য কোনো - দোয়াই মুস্তাহাব। এ জন্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর www.pathagar.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।